11/08/2026
শিক্ষার মান উন্নয়নে এক অনন্য উদ্যোগ।
পাঁচ পুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আব্দুল আজিজ মোল্লা ভাইয়ের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এসেছে নতুন গতি ও উদ্দীপনা। শিক্ষার মান উন্নয়ন এবং পাশের হার বৃদ্ধির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ছাত্র-ছাত্রীদের নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন।
নির্বাচনী পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে, তাদেরকে দেওয়া হয়েছে প্রতিশ্রুত পুরস্কার—যা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করেছে ভালো ফলাফল করার জন্য। এছাড়াও, এসএসসি পরীক্ষায় যারা A+, A ও A- অর্জন করবে, তাদের জন্য বনভোজনের আয়োজনের ঘোষণাও দিয়ে আরো বেশি উৎসাহিত করেছিলেন এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।
শুধু তাই নয়, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই মহৎ কার্যক্রমের জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁদের প্রচেষ্টা ভবিষ্যতে আরও সুন্দর ও সফল শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে—এই আমাদের বিশ্বাস।
সফলভাবে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন সেই সাথে তাদের অভিভাবকদেরকেও।