08/11/2026
সম্পর্কে ঝগড়া বড় হওয়ার মূল কারণ হচ্ছে, সমস্যার সমাধান না করে শুধু একে অপরের ভুল খুঁজতে থাকা।
শুরুতে হয়তো খুব ছোট একটা বিষয় নিয়ে Argument শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সেই কথার মধ্যে চলে আসে পুরোনো অভিযোগ, জমে থাকা অভিমান, অতীতের Mistakes আর এমন কিছু Unspoken Feelings, যেগুলো হয়তো অনেক দিন ধরেই দুজনের মনে জমে ছিল।
একজন বলছেন, "তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করো না।" অন্যজন বলছেন, "তোমার কাছে তো সবসময় আমিই Wrong!"
এভাবেই একটা ছোট Issue ধীরে ধীরে Personal Attack-এ পরিণত হয়। অথচ একজন হয়তো শুধু একটু Understanding চেয়েছিলেন, অন্যজন চেয়েছিলেন নিজের Perspective-টা বোঝাতে।
সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সম্পর্কে মানুষ ঝগড়ার কারণে যতটা কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট পায় নিজের Feelings বারবার Invalidated হতে দেখে।
কিছু বাস্তব পরিস্থিতি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন -
১. আপনি হয়তো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নিজের Hurt Feelings প্রকাশ করছেন, কিন্তু সঙ্গী আপনার কষ্ট বোঝার বদলে নিজের Defense দিতে শুরু করছেন। শেষ পর্যন্ত আপনার মূল কথাটাই হারিয়ে যাচ্ছে।
২. প্রতিবার Argument-এর সময় একই পুরোনো অভিযোগ ফিরে আসে। মনে হয়, এতদিনের Relationship-এও আপনার কোনো Mistake কেউ ভুলতে পারেনি। আপনি যতই পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, সঙ্গীর কাছে আপনার Past-টাই বড় হয়ে থাকে।
৩. সঙ্গীকে কিছু বোঝাতে গেলেই শুনতে হয়, "তোমার Problem কী জানো? তুমি নিজেই এমন!" তখন নিজের Feelings প্রকাশ করার Confidence-টুকুও হারিয়ে যায়। মনে হয়, নিজের কষ্টের কথা বলাটাও যেন অপরাধ।
৪. হয়তো আপনি শুধু চেয়েছিলেন, সঙ্গী একবার বলুক, "I understand why you feel hurt." কিন্তু সেই সামান্য Emotional Validation না পেয়ে উল্টো নিজের অনুভূতি নিয়েই সন্দেহ তৈরি হতে থাকে।
৫. ঝগড়ার সময় বলা কিছু Hurtful Words আপনার মনে এতটাই গেঁথে গেছে যে, পরে সব Normal হয়ে গেলেও সেই কথাগুলো বারবার মনে পড়ে। সঙ্গী হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনি সেই কথাগুলো এখনও Carry করছেন।
৬. এখন আর কোনো Personal Issue নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। কারণ আপনি জানেন, একটা বিষয় নিয়ে Conversation শুরু হলে শেষ পর্যন্ত আরও দশটা বিষয় নিয়ে Blame Game শুরু হবে।
৭. একসময় সঙ্গীর সঙ্গে সারাদিন কথা বলতে ইচ্ছা করত। এখন তাঁর ফোন আসলেও বিরক্ত লাগে, Message-এর Reply দিতেও ইচ্ছা করে না। অথচ এই মানুষটিই একসময় আপনার সবচেয়ে কাছের মানুষ ছিলেন।
৮. একই ঘরে দুজন মানুষ থাকেন, কিন্তু কোনো Meaningful Conversation নেই। কে কী করছেন, কী প্রয়োজন, এসব কথা হয়; কিন্তু মনের ভেতরে কী চলছে, সেটা আর কেউ জানতে চান না। সম্পর্কটা যেন শুধু Responsibility-তে আটকে গেছে।
৯. বাইরে থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই আপনাদের Happy Couple হিসেবেই দেখেন। কিন্তু ঘরের ভেতরে কতদিন ধরে Communication Gap চলছে, কত রাত দুজন আলাদা কষ্ট নিয়ে ঘুমিয়েছেন, সেটা কেউ জানেন না।
১০. হয়তো একজন প্রতিবার ঝগড়ার পর Relationship ঠিক করার চেষ্টা করেন, আর অন্যজন প্রতিবার আরও বেশি Emotionally Unavailable হয়ে যান। একটা সময় চেষ্টা করতে থাকা মানুষটিও Emotionally Exhausted হয়ে পড়েন।
১১. কখনো কি এমন হয়েছে, নিজের Partner-এর কাছে মনের কথা বলতে স্বস্তি পান না, অথচ অন্য কারও কাছে নিজের Feelings Share করতে বেশি Comfortable অনুভব করেন? কারণ নিজের মানুষের কাছেই এখন Judgment-এর ভয় কাজ করে।
১২. অনেক সময় একজন সম্পর্কের মধ্যে থেকেও নিজেকে Single মনে করেন। Partner পাশে আছেন, কিন্তু Emotional Support নেই। নিজের ভালো-মন্দ, কষ্ট কিংবা প্রয়োজনীয় বিষয়গুলো Share করার মতো কাউকে আর খুঁজে পান না।
১৩. সবচেয়ে ভয়ংকর জায়গাটা হলো, একসময় দুজনের কেউ আর Argument করেন না। কিন্তু সেটা Relationship ভালো হয়ে যাওয়ার কারণে নয়; বরং দুজনেই বুঝে গেছেন, কথা বলে আর কোনো লাভ নেই। শুরু হয় Silent Treatment, Emotional Withdrawal আর একে অপরকে Avoid করার প্রবণতা।
এভাবে দীর্ঘদিন চলতে থাকলে কী হতে পারে?
প্রথমে তৈরি হয় Emotional Distance। এরপর ধীরে ধীরে একে অপরের প্রতি Respect, Trust এবং Emotional Connection কমতে শুরু করতে পারে।
ছোট ছোট বিষয়েও Irritation তৈরি হয়, একসঙ্গে সময় কাটানোর Interest কমে যায়, Intimacy নষ্ট হতে পারে। দীর্ঘদিনের Unresolved Conflicts থেকে Chronic Stress, Anxiety, Loneliness এবং Emotional Exhaustion তৈরি হতে পারে।
অনেক ক্ষেত্রে দুজনের মধ্যে এমন Communication Breakdown তৈরি হয় যে, একসঙ্গে থাকাটাই মানসিকভাবে কষ্টকর হয়ে ওঠে। কেউ কেউ তখন আলাদা থাকার (Separation) সিদ্ধান্ত নেন, আবার অনেক সম্পর্ক শেষ পর্যন্ত Divorce-এর দিকেও চলে যায়।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেক Relationship একদিনে ভেঙে যায় না। প্রতিদিনের ছোট ছোট Unresolved Arguments, Unspoken Pain, Emotional Neglect এবং একে অপরকে বুঝতে না পারার মধ্য দিয়েই সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে।
আপনার Relationship-এও যদি দীর্ঘদিন ধরে এমন Conflict, Communication Gap এবং Emotional Distance চলতে থাকে, তাহলে বিষয়গুলো অবহেলা না করে একজন Professional Relationship Consultant-এর কাছ থেকে Guidance অথবা উপযুক্ত Counselling নেওয়ার চেষ্টা করুন।
— Move On