BAILY ROAD CLUB

BAILY ROAD CLUB Wahid Ullah Mazumder Manik
Founder President/ First Entrepreneur
Baily Road Executive Club Limited
Est. 2025
Wahid Ullah Maz.(Manik)

13/05/2026
Dear Concern Honourable Society"s Sr.Citizens Last one year after our hard job your dream "Baily  Road Executive Club Li...
13/05/2026

Dear Concern Honourable Society"s Sr.Citizens
Last one year after our hard job your dream "Baily Road Executive Club Limited" has already completed all the goverment formalities Memorandum of article, Joint Stock, Club Board formation , Club Constitution, Name Clearance, Logo Approval, clearance from Ministry of Social welfare, Society Clearance. NSI Report all the Govt formalities of licensing Complied ,
we will get our desired license from the government within a few days, inshallah
We have also started recruitment of 100 qualified GOLD LIFE MEMBES for the club. If you are interested, please feel free to contact us soon. your contact will be highly appreciate from our CLUB fimily
Sincerely Yours
Wahid Ullah Mazumder Manik
Founder President / First entrepreneur
Baily Road Executive Club Limited
Cell: 01715108874

অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ :আজ ২৫/১১/২০২৫ ইং তারিখে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ১১৩ সদস্য বিশিষ্ট পূ...
26/11/2025

অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ :
আজ ২৫/১১/২০২৫ ইং তারিখে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির ১১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সংযোজিত কমিটিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আমার সাংগঠনিক দক্ষতা সংগ্রাম আন্দোল বিপ্লব ও ত্যাগের মূল্যায়ন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত জিয়া পরিবারের সবচেয়ে বড় সংগঠন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে আমাকে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ১ম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করায়
বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান,আরাফাত রহমান স্মৃতি সংসদের বিপ্লবী প্রতিষ্ঠাতা সভাপতি প্রিয় নেতা জনাব আলমগীর হোসেন ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম রাহী ভাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক)
কেন্দ্রীয় ১ম সাংগঠনিক সম্পাদক
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ-কেন্দ্রীয় কমিটি

Acceptable and personality people are being called for Golden life memberContact: 01715108874
16/08/2025

Acceptable and personality people are being called for Golden life member
Contact: 01715108874

অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ:তারিখ:২৭/৫/২০২৫ইং বেইলি রোড ক্লাবের নবনির্বাচিত  এক্সিকিউটিভ বোর্ডের সম্মানিত সকল সহকর্মীদের ...
29/05/2025

অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ:
তারিখ:২৭/৫/২০২৫ইং
বেইলি রোড ক্লাবের নবনির্বাচিত এক্সিকিউটিভ বোর্ডের সম্মানিত সকল সহকর্মীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বেইলি রোড ক্লাব লিমিটেড গঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার আহবানে আপনাদের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা, সক্রিয় ও নিরলস প্রচেষ্টায় উক্ত এলাকার সম্মানিত নাগরিক ও নেতৃবৃন্দের আন্তরিক সমর্থনে বেইলি রোড ক্লাব গঠনে আজ প্রায় ৯০% কাজ সমাপ্ত করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ,
বাকি কাজটুকু শেষ করতে আমাদের ভবিষ্যৎ পথ চলা যেন মসৃণ হয় তাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

বেইলি রোড ক্লাবের নবনির্বাচিত এক্সিকিউটিভ বোর্ডের সকল সম্মানিত সহকর্মীদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ও বেইলি রোড ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রিয় সম্মানিত এলাকাবাসী ও সহকর্মীবৃন্দ আমাকে উক্ত ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত করে যে দায়িত্ব অর্পণ করেছেন যে সম্মানিত করেছেন ইনশাল্লাহ আমিও স্বচ্ছতা জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আপনাদের কে সাথে নিয়ে উক্ত নতুন বেইলি রোড ক্লাবকে বাংলাদেশের একটা স্বনামধন্য অভিজাত ক্লাবে রূপান্তরিত করে আপনাদের সম্মান সুনাম অক্ষুন্নতা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করছি

বি:দ্র: উল্লেখ্য যে উক্ত অভিজাত এলাকার সম্মানিত সিনিয়র
সিটিজেনদের জন্য একটা অভিজাত ক্লাব প্রতিষ্ঠায় আমার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ ও প্রতিষ্ঠাকালীন সময় থেকে অধ্যবধি সম্পূর্ণ নিজের মেধা-বুদ্ধি ও প্রজ্ঞা চিন্তা শক্তি দিয়ে প্রথম কাজ ক্লাবের নাম, ক্লাবের লোগো, লোগোর কালার,লোগোর মিনিং,ডিজাইন উক্ত অভিজাত / আধুনিক বেইলি রোড ও রমনা এরিয়া কে মূল্যায়ন করে এক বৃত্তের ভিতর বেইলি রোড ক্লাবের ডিজাই ও লোগো তৈরি করেছি যা আপনারা হাউসে সবাই মিলে আমার তৈরী লোগো,ডিজাইন, ক্লাবের নাম করন "বেইলি রোড ক্লাব নামকরন অনুমোদন দিয়েছেন আলহামদুলিল্লাহ
সাথে উক্ত ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে ভবিষ্যতে ক্লাব পরিচালনায় ক্লাবের প্রান ৭ পাতার একটা গঠনতন্ত্র সম্পূর্ণ নিজের জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা দিয়ে তৈরী করেছি যা সংশোধন সংযোজন ও বিজোজনের ব্যবস্থাটা রাখা হয়েছে।
উক্ত অভিজাত ক্লাবটি দ্রুত প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক চিন্তা ভাবনা করিয়া প্রতিটি লাইফ মেম্বার শেয়ার প্রাথমিক
১ ০০,০০০/(এক লক্ষ টাকা) ধার্য করেছি যা আপনারা সবাই হাউজে অনুমোদন দিয়েছেন,
উল্লেখিত বিষয়ও কাজ গুলো করতে গিয়ে কোন ত্রুটি বিচ্যুতি বা কোন অভিযোগ থাকলে আমি স্বেচ্ছায় ধায়ভার গ্রহণ করিব।
ইতিমধ্যে আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমাদের ক্লাবের ৯০% কাজ অগ্রগতি সাধিত হয়েছে আলহামদুলিল্লাহ।
অবশেষে উক্ত কাঙ্খিত বেইলি রোড ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকার সম্মানিত সকল নাগরিক ও সিনিয়র সিটিজেনদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি.
মহান আল্লাহ তা'আলা আমাদের সবার হোক। আমিন
ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক) প্রতিষ্ঠাতা আহবায়ক/প্রেসিডেন্ট.
বেইলি রোড ক্লাব লিমিটেড।

বেইলি রোড ক্লাবের প্রথম নির্বাচিত বোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক তারিখ:১৫/৫/২০২৩ইং আজ ১৫/৫/২০২৫ ইং তারিখে কাঙ্খিত অভিজা...
18/05/2025

বেইলি রোড ক্লাবের প্রথম নির্বাচিত বোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক
তারিখ:১৫/৫/২০২৩ইং
আজ ১৫/৫/২০২৫ ইং তারিখে কাঙ্খিত অভিজাত বেইলি রোড ক্লাব লিমিটেড এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিটিং বেইলি রোডের বুমার্স ক্যাফ এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়
এতে বেইলি রোড ক্লাবের প্রতিষ্ঠাতা প্রথম উদ্যোক্তা/আহবায়ক জনাব ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিকে) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক জনাব,মাহবুব কামাল উক্ত ভেইলি রোড ক্লাবের সকল উদ্যোক্তা, প্রাথমিক সদস্য, সোসাইটির সিনিয়র সিটিজেন,সমাজের বিভিন্ন শ্রেণী পেশার দেশবরণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে ও সমর্থনে প্রস্তাবনায়
বেইলি রোড ক্লাবের প্রথম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা/আহবায়ক জনাব ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক) কে ক্লাব বোর্ডের প্রথম উদ্যোক্তা প্রেসিডেন্ট ও জনাব সাইফুল ইসলাম সানু কে "সদস্য সচিব" করে উক্ত ক্লাবের ২১,সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি তিন বছরের জন্য (প্রথম বোর্ড)
নির্বাচিত করা হয় ও জনাব আব্দুস সালামকে প্রধান উপদেষ্টা করে সংক্ষিপ্ত একটা উপদেষ্টা কমিটি করা হয়, উপদেষ্টা মন্ডলীর সদস্য
১.বিশিষ্ট সাংবাদিক জনাব মাহবুব কামাল,
২.জনাব, আজিজুল বারি শিপু.
ক্লাবের প্রথম মিটিং. ৩/৫/২০২৫ইং

In huges demand our target limit only "100" Golden Life Member Can write down your name at lucky listedContact: 01715108...
17/05/2025

In huges demand our target limit only "100" Golden Life Member
Can write down your name at lucky listed
Contact: 01715108874

বেইলি রোড ক্লাব লিমিটেড (BRCL) প্রতিষ্ঠার উদ্দেশ্য ও পরিকল্পনা:

সম্পূর্ণ ক্লিন সবুজায়ন ও বিউটিফিকেশন পরিচ্ছন্ন যানজট মুক্ত অভিজাত আবাসিক এলাকা গড়ে তোলা, যা ঐক্য পরিপূর্ণতা ও শৃঙ্খলা-র প্রতীক, অত্র এরিয়ার সন্মানিত নাগরিকদের একটি পরিবারে মেল বন্দনে আবদ্ধ করা যেখানে সবাই মিলেমিশে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার বন্ধনে আবদ্ধ,ও গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করা অভিজাত ক্লাবের প্রতিস্রতি ক্লাবের মূল লক্ষ্য — শরীরচর্চা ও মানসিক প্রশান ক্লাবের সদস্যদের মর্যাদা ও আভিজাত্য তুলে ধরা সহ
অত্র এলাকার সমৃদ্ধ অবকাঠামো
প্রসিদ্ধ পরিচ্ছন্ন আবাসিক অভিজাত শপিং মল এরিয়া,সেবা ও আধুনিক সুবিধাসম্পন্ন সামাজিক জীবন। সাংস্কৃতিক অনুষ্ঠান, গেট টুগেদার সামাজিকতা, ক্লাব লাউঞ্জ, ক্যাফে, রেস্টুরেন্ট,+সম্মানিত ক্লাব মেম্বারদের মিটিং এর জন্য ভিআইপি লাউঞ্জ সাথে খেলাধুলা ও সামাজিক বিনোদন ক্লাবের মধ্যে টেবিল টেনিস, দাবা,বিলিয়ার্ড, ইনডোর গেমের পাশাপাশি পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে সামাজিক সম্পর্ক উন্নয়ন পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, গেট টুগেদার ইত্যাদি গড়ে তোলা।
অত্র এরিয়ার স্বাস্থ্য সচেতনতা ও ক্লাব এর ভিতর জিম এর আয়োজন রাখা শরীরচর্চা কার্যক্রম জগিং, হাঁটা, যোগ ব্যায়ামসহ স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ নেওয়া
উক্ত সোসাইটির সিনিয়র নাগরিকদের সাথে আলাপ আলোচনা করে বেইলিরোডে অনাকাঙ্ক্ষিত অগ্নি নির্বাপন স্থায়ী সমাদা কল্পে বেইলি রোডের প্রতিটা দোকান মালিক সমিতি ও মালিকদের সাথে আলাপ-আলোচনা করে টেকনিক্যাল টিমের সহায়তায় সহযোগিতা করা.
অত্র এলাকায় অটো রিক্সা যানজট নিয়ন্ত্রণ করা
অত্র এলাকায় রিকশা প্রবেশ সংরক্ষিত রাখা রিক্সা চালকদের জন্য সুনির্দিষ্ট মারকিং জেকেট এর ব্যবস্থা করা, অত্র এলাকার নাগরিকদের রমনা পার্কে প্রবেশের আগে অফিসার্স ক্লাবের চৌরাস্তায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করার প্রশাসনিক ব্যবস্থা করা।
রমনা পার্কে ও এরিয়ার নাগরিকদের জন্য সবসময় স্বেচ্ছাসেবী ও মেডিকেল টিম প্রস্তুত রাখা

এবং নাগরিকদের পরিচ্ছন্ন পরিবেশে সক্রিয় জীবনযাপনে সবুজ প্রাকৃতিক বিউটিফিকেশন পরিবেশে গড়ে তোলা।

সার্বিক মর্মার্থ ও দর্শন:

"বেইলি রোড ক্লাব লিমিটেড" কেবল একটি ক্লাব নয় — এটি আমাদের সমাজের রুচিশীল, গুণী ও সচেতন নাগরিকদের জন্য
"স্বাস্থ্য, সৌন্দর্য, সম্পর্ক ও সেবার একক মিলনকেন্দ্র।"

এখানে থাকবে —
✔ সুন্দর পরিবেশ
✔ আধুনিক অবকাঠামো
✔ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ
✔ সাংস্কৃতিক ও সামাজিক চর্চা
✔ পরিবার ও বন্ধুদের সাথে মানসম্পন্ন অবসর উপভোগের সুযোগ।

এক বাক্যে —
"বেইলি রোড ক্লাব লিমিটেড" হবে বেইলি রোড ও আশেপাশের নাগরিকদের জন্য আধুনিক জীবনের সঙ্গে সামাজিক বন্ধন গড়ে তোলার সেরা ঠিকানা।খেলাধুলা ও সামাজিক বিনোদন এর প্রতীক।
গোল্ডেন ও সিলভার কার্ড এর মাধ্যমে ক্লাবের এক্সিকিউটিভ বোর্ড ও সম্মানিত মেম্বারদের জন্য আজীবন ডিসকাউন্ট ও সুযোগ-সুবিধা ব্যবস্থার রাখা

প্রতিটা বোর্ড মিটিংয়ে হিসাব নিকাশ আয় ব্যায় এর জবাবদিহিতা অডিট ফার্ম এর মধ্যেমে রিপোর্ট পেশ করা.

আপনাদের বিশ্বস্ত:
ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক)
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা /আহবায়ক
প্রস্তাবিত: বেইলিরোড ক্লাব লিমিটেড
ফোন: ০১৭১৫১০৮৮৭৪
......................................................
বেইলি রোড ক্লাব লিমিটেড (BRCL) লোগোর মর্মার্থ ও ব্যাখ্যা

মোটিফ ও অবকাঠামো (পুরো নকশা):
লোগোটি একটি বৃত্তাকার অবয়বে নির্মিত —

সম্পূর্ণ ক্লিন সবুজায়ন ও বিউটিফিকেশন পরিচ্ছন্ন অভিজাত আবাসিক এলাকা যা ঐক্য, পরিপূর্ণতা ও শৃঙ্খলা-র প্রতীক। এটি বোঝায়, আমাদের ক্লাব একটি পরিবারে মেল বন্দন , যেখানে সবাই মিলেমিশে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার বন্ধনে আবদ্ধ,ও গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করার অভিজাত ক্লাবের প্রতিশ্রুতিকেও তুলে ধরা সহ ক্লাবের মূল লক্ষ্য — শরীরচর্চা ও মানসিক প্রশান ক্লাবের সদস্যদের মর্যাদা ও আভিজাত্য তুলে ধরা হয়েছে।

লোগোর উপরে বামে ও নিচে কোয়াড্র্যান্ট (বিল্ডিং ও শপিং কার্ট আইকন — লাল রঙ আর কালো রঙ):
এটি বোঝায় অত্র এলাকার সমৃদ্ধ অবকাঠামো
প্রসিদ্ধ পরিচ্ছন্ন আবাসিক অভিজাত শপিং মল এরিয়া,সেবা ও আধুনিক সুবিধাসম্পন্ন সামাজিক জীবন। এই সবকিছুর প্রতীক।

উপরের ডানে কোয়াড্র্যান্ট (টেবিল):

সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিনার, গেট টুগেদার ইত্যাদি সামাজিকতার প্রতীক।

ক্লাবের লাউঞ্জ, ক্যাফে, রেস্টুরেন্ট,+সম্মানিত ক্লাব মেম্বারদের মিটিং ও ব্যক্তিগত ভিআইপি লাউঞ্জ
সাথে খেলাধুলা ও সামাজিক বিনোদন এর প্রতীক।
ক্লাবের মধ্যে টেবিল টেনিস, দাবা,বিলিয়ার্ড
ইনডোর গেমের পাশাপাশি পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে সামাজিক সম্পর্ক উন্নয়ন পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, গেট টুগেদার ইত্যাদি সামাজিকতার প্রতীক।

গোল্ডেন ও সিলভার কার্ড এর মাধ্যমে ক্লাবের এক্সিকিউটিভ বোর্ড ও সম্মানিত মেম্বারদের জন্য আজীবন ডিসকাউন্ট ও সুযোগ-সুবিধা ব্যবস্থার রাখা, প্রতিটা বোর্ড মিটিংয়ে হিসাব নিকাশ আয় ব্যায় এর জবাবদিহিতা অডিট ফার্ম এর মধ্যেমে রিপোর্ট পেশ করা.

নিচের ডান কোয়াড্র্যান্ট (দৌড়ানো ব্যক্তি — সবুজ রঙ অত্র এলাকায় প্রসিদ্ধ রমনা পার্কের প্রতিচ্ছবি:

এটি ক্লাবের ও অত্র এরিয়ার স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চা কার্যক্রমের প্রতীক।

দৌড়ানো, জগিং, হাঁটা, যোগ ব্যায়ামসহ স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ মেডিকেল এইড এবং পরিচ্ছন্ন পরিবেশে সক্রিয় জীবনযাপনকেই গুরুত্ব দেয়।
সবুজ রঙ স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার ইঙ্গিতও বহন করে।

বৃত্তের চারপাশে লেখা (BAILY ROAD CLUB LIMITED এবং EST. 2025):
ক্লাবের প্রতিষ্ঠার বছর এবং পরিচয় তুলে ধরা হয়েছে।এটি ক্লাবের আইনি, আনুষ্ঠানিক এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।

সার্বিক মর্মার্থ ও দর্শন:

"বেইলি রোড ক্লাব লিমিটেড" কেবল একটি ক্লাব নয় — এটি আমাদের সমাজের রুচিশীল, গুণী ও সচেতন নাগরিকদের জন্য
"স্বাস্থ্য, সৌন্দর্য, সম্পর্ক ও সেবার একক মিলনকেন্দ্র।"

এখানে থাকবে —
✔ সুন্দর পরিবেশ
✔ আধুনিক অবকাঠামো
✔ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ
✔ সাংস্কৃতিক ও সামাজিক চর্চা
✔ পরিবার ও বন্ধুদের সাথে মানসম্পন্ন অবসর উপভোগের সুযোগ।

এক বাক্যে —
"বেইলি রোড ক্লাব লিমিটেড" হবে বেইলি রোড ও আশেপাশের নাগরিকদের জন্য আধুনিক জীবনের সঙ্গে সামাজিক বন্ধন গড়ে তোলার সেরা ঠিকানা।খেলাধুলা ও সামাজিক বিনোদন এর প্রতীক।

বেইলিরোড ক্লাবের লোগো ডিজাইন কালার ছবি আকৃতি উদ্দেশ্য পরিকল্পনা
সম্পূর্ণ আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে, ভুল ত্রুটি থাকলে সবার সম্মতিতে সংশোধন করা হবে।প্রথম মিটিংয়ে উক্ত লোগো উন্মোচন করা হয়েছে ও সবাইর পক্ষ থেকে অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ।

আপনাদের বিশ্বস্ত:
ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক)
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা /আহবায়ক
প্রস্তাবিত: বেইলিরোড ক্লাব লিমিটেড
ফোন: ০১৭১৫১০৮৮৭৪
.......................................................
বেইলি রোড ক্লাব লিমিটেড এর
গঠনত্রন্ত ( Constitution)

প্রথম: গঠনতন্ত্র (Constitution),
তারিখ : ১৫/৫/২০২৫ইং

ক্লাবের প্রথম প্রতিষ্ঠাতা উদ্যোক্তার নাম ঠিকানা/
সন: প্রতিষ্ঠাতা প্রথম প্রেসিডেন্ট :

নাম: ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক)
৪০, চামেলীবাগ, গ্রিনপিস অ্যাপার্টমেন্ট( প্লাট নং ভি -৭ (ভেইলি রোড/শান্তিনগর সার্কেল)
শান্তিনগর ঢাকা-১২১৭ (স্থায়ী বাসিন্দা.)
জন্মগত বাংলাদেশী শিক্ষাগত যোগ্যতা:
বিএ অনার্স এম,এ
প্রফেশন: ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও জাতীয় রাজনীতিবিদ।

অনুচ্ছেদ ১: ক্লাবের নাম ও নিবন্ধন

১.১ নাম: এই ক্লাবের নাম হবে :

(ক).বেইলি রোড ক্লাব লিমিটেড"
ঠিকানা: বেইলি রোড ঢাক-১২১৭,

১.২ নিবন্ধন: ক্লাবটি সমাজকল্যাণ অধিদপ্তর অথবা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের রেজিস্ট্রার (RJSC)-এর অধীনে নিবন্ধিত হবে।

অনুচ্ছেদ ২: উদ্দেশ্য ও লক্ষ্য

২.৩ উদ্দেশ্য:

সদস্যদের জন্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, স্বাস্থ্য ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা।

সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি।

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ।

অনুচ্ছেদ ৩: সদস্যপদ

৩.৪ সদস্যের শ্রেণিবিভাগ:
ক্লাবের প্রতিটা সম্মানিত সদস্য সমান মর্যাদা বলে গণ্য হবে.

ক্লাবের প্রথম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা আজীবন ১ নং সদস্য ও প্রথম প্রেসিডেন্ট বলে গন্য হবেন। ও ক্লাবের প্রথম প্রতিষ্ঠতা উদ্যোক্তা/ সভাপতির পাশাপাশি ক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক প্রধান নির্বাহী কর্মকর্তা বলে বিবেচিত হবেন
অন্যান্য উদ্যোক্ত সহকর্মী প্রথম কমিটির সকল সদস্যবৃন্দ প্রথম উদ্যোক্তা কমিটি বলে গণ্য হবেন

(ক) উদ্যোক্তা আজীবন সদস্য:

উদ্যোক্তা আজীবন সদস্য প্রথম গোল্ড মেম্বার হিসাবে গন্য হবে
মোট - ১০০ জন

(খ)জেনারেল আজীবন সদস্য: (গোল্ড মেম্বার)
মোট ৪০০ জন

(গ)সাধারণ সদস্য
মোট-১০০০জন (সিলভার মেম্বার)

(ঘ)সম্মানিত সদস্য
মোট-১০০ জন

(উ)কর্পোরেট সদস্য -
মোট- ৫০০জন

(চ)উপদেষ্টা পরিষদ
মোট ১০ জন
(ছ)ডোনার সদস্য আনলিমিটেড
(ডোনার সদস্যের সর্বনিম্ন ফি বোড' কর্তৃক নির্ধারিত হবে)

অনুচ্ছেদ:৪.৩ সদস্য হওয়ার যোগ্যতা:

বাংলাদেশের নাগরিক, বয়স ২১ বছর বা তার বেশি। নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি ও ক্লাবের নীতিমালা মেনে চলতে সম্মত ব্যক্তি গন।

অনুচ্ছেদ: ৫.৪ সদস্যপদ হারানোর কারণ:

ক্লাবের নিয়ম লঙ্ঘন। সদস্য ৩ মাসের অধিক ফি বকেয়া থাকা। অনৈতিক বা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকা।

অনুচ্ছেদ ৬.৫: প্রথম পরিচালনা পর্ষদ (Executive Committee):

উপস্থিত সকল উদ্যোক্তাদের মাঝে দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে রেজুলেশন এর মাধ্যমে প্রথম ছোট আকারে এক্সিকিউটিভ বোর্ড গঠিত হবে।

অনুচ্ছেদ: ৭.৬ গঠন:

# সভাপতি (প্রথম প্রতিষ্ঠাতা/উদ্যোক্তা) -১ জন

# সহ-সভাপতি -৫, জন,
(ক্রমিক ১ও ২, সিনিয়র সহ সভাপতি)

# সাধারণ সম্পাদক -১ জন

# যুগ্ম সাধারণ সম্পাদক -১ জন

# কোষাধ্যক্ষ ---২ জন (১জন সহ কোষাধ্যক্ষ)
# আইন বিষয়ক সম্পাদক - ১ জন
# সাংস্কৃতিক সম্পাদক-১ জন
# ক্রীড়া সম্পাদক-১,জন
# মহিলা সম্পাদিকা ১,জন

# সদস্য-৭ জন

(মোট ২১ জন)

অনুচ্ছেদ: ৮.৭ পরিষদের মেয়াদ:

সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রথম পরিষদের মেয়াদ ৩(তিন) বছর। প্রথম পরিষদের মেয়াদ উত্তীর্ণের পর প্রথম নির্বাচন হবে লাইফ মেম্বার ও সাধারণ মেম্বারদের প্রত্যক্ষ ভোটে, প্রথম পরিষদের মেয়াদ উত্তীর্ণের পর পরবর্তী নির্বাচন হবে ২, বছর পর পর।

অনুচ্ছেদ ৯.৮ দায়িত্ব ও কর্তব্য:

ক্লাব পরিচালনা, নিয়োগ ছাটাই, ক্র‍য়,বিক্রয়,প্রশাসন, ও সকল নীতিনির্ধারে ক্লাবের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে
ও সম্পূর্ণ ক্লাবের নির্বাচিত পরিষদ ক্লাব বোর্ড
কর্তৃক পরিচালিত হবে ও যে কোন সিদ্ধান্ত কার্যকর হবে।

অনুচ্ছেদ: ১০.৯: বাজেট ও পরিকল্পনা প্রণয়ন।
বোর্ড কর্তৃক অনুমোধন ও পরিচালিত হবে

অনুচ্ছেদ:১১.১০ বার্ষিক সাধারণ সভা আহ্বান।

সভাপতি / সাধারন সম্পাদক কর্তৃক আহবান হবে

অনুচ্ছেদ ১২.১১: সাধারণ সভা ও নির্বাচন:

প্রতি বছর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হবে(AGM) জরুরী যে কোন সিদ্ধান্তে যে কোন সময় EGM ডাকা হবে EGM এ দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে বা মতামতের যে কোন জরুরী সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে


অনুচ্ছেদ:১৩.১২ বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব উপস্থাপন
পরিষদ/বোর্ডের ট্রেজারার কর্তৃক উপস্থাপন হবে

১৪.১৩ নির্বাচন:

পরিষদ/ বোর্ড কতৃক নির্বাচন বোর্ড গঠন করা হবে

নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজন ও দিন তারিখ ঘোষণা করবে।

লাইফ মেম্বার ও সাধারণ সদস্যদের ভোটে নির্বাচন সম্পন্ন হবে।

অনুচ্ছেদ: ১৫.১৪ আর্থিক নীতিমালা:

ক্লাবের সরকারী Trade লাইসেন্স /পাবলিক লিমিটেড (joint Stock)করার ক্ষেত্রে ও হিসাব ওপেনিং এর ক্ষেত্রে ক্লাবের সরকারী লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে. ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সর্বোচ্চ Authority ও সিগনেটি বলে বিবেচিত হবে সাথে ক্লাবের বোর্ড সেক্রেটারি ও বোর্ড মেম্বারদের নাম সংযুক্ত থাকতে পারবে।

অনুচ্ছেদ:১৬.১৫: ক্লাবের একাউন্ট খোলা ও পরিচালনা:

ক্লাবের হিসাব নিকাশ একাউন্ট খোলার ক্ষেত্রে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মূল সিগনেটরি অথরিটি হিসেবে বিবেচিত হবে সাথে এক অথবা একের অধিক জয়েন সিগনেটর বোর্ড মেম্বারদের মতামতে হবে।

ডেইলি ও মাসিক ক্লাবের ব্যায় নির্বাহের ক্ষেত্রে ক্লাবের প্রেসিডেন্ট একক অক্ষমতা বলে সুনির্দিষ্ট একটা এমাউন্ট একক উত্তোলন করতে পারবে।

ক্লাবের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে. ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সর্বোচ্চ Authority বলে বিবেচিত হবে সাথে ক্লাবের বোর্ড সেক্রেটারি ও অন্যান্য বোর্ড মেম্বাররা সংযুক্ত থাকবে.

অনুচ্ছেদ: ১৭.১৫ ক্ষমতা:

ক্লাবের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা/প্রেসিডেন্ট সর্বোচ্চ
ক্ষমতার অধিকারী ও বিচারক বলে গণ্য হবে এবং সাথে সাথে পরপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাধারণত সম্পাদক ও বোর্ড মেম্বারগণ ক্ষমতাবান বলে গণ্য হবে, এবং ক্লাব সংমিশ্লিষ্ট যে কোন সিদ্ধান্ত কার্যকর করতে পারবে

অনুচ্ছেদ: ১৮.১৭ ক্লাবের আয় উৎস:

সদস্য ফি, বাৎসরিক ফি, ক্লাবের শেয়ার বিক্রি,ডোনেশন ফি,ইভেন্ট আয়,দান ও অনুদান,
পার্টনারশিপ ও বিজ্ঞাপন লাউঞ্জ রেস্টুরেন্ট থেকে

অনুচ্ছেদ: ১৯.১৮ ক্লাবের আয় উৎস ও ক্লাবের সকল স্তরের সদস্য "ফি" নির্ধারণ.

অনুচ্ছেদ: ২০.১৯ সদস্য ফি :

(ক) প্রথম উদ্যোক্তা লাইফ মেম্বার
মোট-১০০জন।

সদস্য ফি এককালীন :১,০০.০০০.০০(এক লক্ষ টাকা.),প্রথম Goldমেম্বার

(খ)জেনারেল লাইফ মেম্বার: মোট ৪০০-জন:
(Goldমেম্বার)

জেনারেল লাইভ মেম্বার ও অন্যান্য সম্মানিত সদস্যদের "সদস্য ফি"ও বার্ষিক চাঁদা চাহিদা অনুযায়ী ক্লাবের নির্বাচিত বোড"
কর্তৃক নির্ধারিত হবে।

(গ) সাধারণ সদস্য /সিলভার মেম্বার:
মোট-১০০০,জন

সাধারণ সদস্যদের এককালীন ভর্তি ফি @টাক-২০,০০০/(বিশ হাজার টাকা)
প্রতি মাসে ক্লাবের চাঁদার হার ২০০০/টাকা
পরপর তিন মাসের চাঁদা দিতে ব্যর্থ হলে সদস্য বাতিল বলে গণ্য হবে.।

অনুচ্ছেদ:২১.২০:ক্লাবের নিজস্ব কার্যক্রম ও ব্যয়:

ক্লাব পরিচালনা ও উন্নয়ন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম

অনুচ্ছেদ: ২২.২১ নিরীক্ষা:

প্রতি বছর নিরীক্ষিত হিসাব AGM-এ উপস্থাপন।

অনুচ্ছেদ ২৩.২২: ক্লাবের সম্পত্তি ও দায়িত্ব:

ক্লাবের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্লাবের নামে নিবন্ধিত থাকবে ও প্রথম উদ্যোক্তা
পরিষদ ও উদ্যোক্তা সদস্যগণ ক্লাবের কল্যাণ ও সম্পদের দায়বদ্ধ থাকবে।

অনুচ্ছেদ ২৪.২৩: নীতিমালা ও আচরণবিধি

সদস্যদের ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে।
বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ।

অনুচ্ছেদ ২৫: ২৪:গঠনতন্ত্র সংশোধন

সাধারণ সভায় ২/৩অংশ ভোটের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করা যাবে।

অনুচ্ছেদ ২৬: ২৫: ক্লাব ভাঙনের নীতিমালা

পরবর্তী প্রজন্ম ও ক্লাব রক্ষণাবেক্ষণের শর্তে ক্লাব গঠিত ক্লাব ভাঙনের প্রয়োজন দেখা দিলে দেশের প্রচলিত আইনানুযায়ী সমাধান অথবা সারকারী নীতিমালায় ক্লাবের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি /অর্থ ক্লাবের উদ্যোক্তাদের মাঝে ও তাদের নমিনি উত্তরাধিকারীদের মাঝে সম্পত্তি বণ্টন ও ভোগ দখল করতে পারবে।

অনুচ্ছেদ ২৭:২৬, অন্যান্য

যেসব বিষয়ে এই গঠনতন্ত্রে উল্লেখ নেই, সেখানে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন প্রযোজ্য হবে।

বি:দ্র: প্রতিষ্ঠাকালীন প্রথম উদ্যোক্তা আহবায়কের দায়িত্ব থেকে সম্পূর্ণ আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা থেকে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে উক্ত গঠনতন্ত্র ভবিষ্যতে পরিবর্তন পরিবর্ধন করা যাবে।

ওয়াহিদ উল্ল্যা মজুমদার (মানিক)
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা /আহবায়ক
প্রস্তাবিত: বেইলিরোড ক্লাব লিমিটেড
ফোন: ০১৭১৫১০৮৮৭৪
E.Mail: [email protected]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAILY ROAD CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share