03/09/2026
লামিনে ইয়ামাল বলেছে, এই সিজনে তার গোল হচ্ছে চ্যাম্পিয়নস লিগ জেতা।
এই কথা বলার পর মাদ্রিদের অনেক ফ্যানই হাসাহাসি করছে। কিন্তু সত্যি বলতে, এখানে হাসার মতো কিছুই দেখি না।
ফুটবল এমন একটা গেম, যেখানে আজকের অসম্ভব স্বপ্নই কাল বাস্তব হয়ে যেতে পারে। লিভারপুল প্রায় ১৫ সিজন পর তাদের ৬ষ্ঠ ইউসিএল জিতেছে। এসি মিলান ১৯ বছর ধরে ইউসিএল জিততে পারেনি। বায়ার্নও শেষবার জিতেছে ৬ সিজন আগে।
এমনকি ১৫টা ইউসিএল জেতা রিয়াল মাদ্রিদেরও একটা সময় ৩০ বছরের বেশি সময় ইউরোপের সেরা ট্রফি ছাড়া থাকতে হয়েছে।
তাহলে মাত্র ১৯ বছর বয়সী লামিনে কেন ইউসিএল জেতার ড্রিম দেখতে পারবে না?
সে ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছে, ইউরো জিতেছে। ন্যাশনাল টিমের হয়ে সবচেয়ে বড় দুইটা ট্রফিই তার ক্যারিয়ারে চলে এসেছে। এখন ক্লাবের হয়েও ইউরোপের সবচেয়ে বড় ট্রফিটা জেতার ড্রিম থাকবে, এটাই তো নরমাল।
বয়স মাত্র ১৯। পুরো ক্যারিয়ারই তার সামনে পড়ে আছে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, তার সামনে সুযোগ আসবেই।
শুধু গোলটা ফিক্সড রেখে নিজের পথে এগিয়ে যেতে হবে।
তাই লামিনে ইয়ামালের এই ড্রিম নিয়ে হাসাহাসি করার কিছু নেই। বরং ১৯ বছর বয়সেই এত বড় ড্রিম আর অ্যাম্বিশন রাখার মাইন্ডসেটটাই প্রশংসা করার মতো।
কারণ বড় কিছু করার আগে, সেটা জেতার ড্রিমটা আগে নিজের মধ্যে রাখতে হয়।