Football Hype

Website

Football Hype Welcome to Football Hype Around the World – the ultimate destination for global football fans!

Football Hype BD – বাংলাদেশের ক্রীড়াজগতের সবচেয়ে দ্রুতগামী ও নির্ভরযোগ্য স্পোর্টস নিউজ চ্যানেল!
এখানে পাবেন ফুটবলসহ সব ধরনের খেলাধুলার খবর, বিশ্লেষণ, হাইলাইটস, এবং বাংলাদেশসহ আন্তর্জাতিক ক্রীড়াজগতের সব আপডেট।
⚽ ফুটবল | 🏏 ক্রিকেট | 🥇 অলিম্পিক | 🎙️ Exclusive Sports Talk
Stay hyped with Football Hype BD – Your Sports, Your Passion!

FULL-TIME SCORE | FIFA U-15 World Cup & Festival 2026 | FinalBangladesh 1-4 Central African Republic
30/10/2026

FULL-TIME SCORE | FIFA U-15 World Cup & Festival 2026 | Final

Bangladesh 1-4 Central African Republic

29/10/2026

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশের যুবারা ゚viralシ -15worldcup

28/10/2026

টাইব্রেকারে বাংলাদেশের বাজিমাত! শ্রীনাথের দুর্দান্ত সেভে সিশেলস-সিঙ্গাপুরকে হারাল যুবারা

আজারবাইজানে ফিফা অ-১৫ ফুটবল বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে একদিনেই দুটি জয় পেয়েছে বাংলাদেশ। সকালে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার টাইব্রেকারে দুটি শট রুখে দেন।

এরপর বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ে ১-১ সমতা ছিল। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

ফিফার এই নতুন বৈশ্বিক আয়োজনে বাংলাদেশের এমন সাফল্য দেশের ফুটবলের জন্য দারুণ এক খবর।

আপনার কী মনে হয়, এই তরুণরাই কি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে? কমেন্টে জানান।

゚viralシ

ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের সেরা আটে বাংলাদেশ        -15worldcup
28/10/2026

ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের সেরা আটে বাংলাদেশ -15worldcup

26/10/2026



26/10/2026

উল্লাসে ভাসছে লাল-সবুজ!

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম আসরে ইতিহাস গড়ল বাংলার কিশোররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে বিশ^মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ!

বায়েজিদের দুর্দান্ত জোড়া গোল (৪ ও শেষ মুহূর্তের গোল) আর ফাহিমের এক জাদুকরী গোল, সব মিলিয়ে আজ পুরো মাঠে ছিল লাল-সবুজের আধিপত্য। প্লেট পর্বের ফিকশ্চার হাতে পাওয়ার আগে এই জয় আমাদের ফুটবলারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Cup

ব্যালন ডি’অরের রেড কার্পেটে বাংলাদেশি বংশোদ্ভূত ফুয়াদ আবদুল আজিজ!বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অ...
26/10/2026

ব্যালন ডি’অরের রেড কার্পেটে বাংলাদেশি বংশোদ্ভূত ফুয়াদ আবদুল আজিজ!

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর রেড কার্পেট প্রি-শোতে অংশ নিয়েছেন ইংল্যান্ডের জনপ্রিয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল আজিজ।

ইংল্যান্ডে ফুটবল কনটেন্টের মাধ্যমে পরিচিতি পাওয়া ফুয়াদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিকে সামনে নিয়ে এসেছে।
বিশ্ব ফুটবলের তারকাদের মিলনমেলায় ফুয়াদের এই উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর!

#বাংলাদেশি #ব্যালনডিঅর

26/10/2026

বিকেএসপিতে সুযোগ না পেলেও হতাশ নয় প্রতিভাবানরা!

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য থাকছে নতুন সুযোগ। বিকেএসপিতে জায়গা না পেলেও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় প্রতিভা প্রমাণের আরও বড় মঞ্চ পাচ্ছে তরুণ খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড়দের আবারও বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এটি কতটা বড় সুযোগ?

#নতুনকুঁড়িস্পোর্টস #বিকেএসপি #আমিনুলহক #বাংলাদেশস্পোর্টস

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ড্র! রিয়ালের বড় জয়!ইউরোপিয়ান ফুটবলের মহারণে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ২-২ গোলের রোমাঞ্চকর ...
21/10/2026

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ড্র! রিয়ালের বড় জয়!

ইউরোপিয়ান ফুটবলের মহারণে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ২-২ গোলের রোমাঞ্চকর ড্র! অন্যদিকে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় রিয়াল মাদ্রিদের।

এদিকে অ্যাস্টন ভিলা, ক্লাব ব্রুগে ও ইন্টারও পেয়েছে জয়। তবে দিনটা সুখকর হয়নি স্পোর্টিং সিপির—লাস্কের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।

📊 এক নজরে সব ফলাফল: 🔴 বায়ার্ন মিউনিখ ২-২ আর্সেনাল ⚪ রিয়াল মাদ্রিদ ৪-১ আরবি লাইপজিগ 🟣 অ্যাস্টন ভিলা ৩-১ ভাইকিং 🔵 ক্লাব ব্রুগে ৩-০ লেন্স ⚫ ইন্টার ১-০ শাখতার দোনেৎস্ক 🟢 রিয়াল বেতিস ১-০ ফেইনুর্ড 🟢 স্পোর্টিং সিপি ২-৩ লাস্ক

💬 আপনার চোখে রাতের সেরা দল কোনটি—রিয়াল মাদ্রিদ, নাকি বায়ার্ন-আর্সেনালের লড়াই? কমেন্টে জানান!

আরও ফুটবল আপডেট পেতে Follow করুন Football Hype।

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের!এল ক্লাসিকোর মহারণের ঠিক আগেই নিজেদের দাপুটে পারফরম্যান্স দেখালো রিয়াল মাদ্রিদ! কিলিয়ান এ...
19/10/2026

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের!

এল ক্লাসিকোর মহারণের ঠিক আগেই নিজেদের দাপুটে পারফরম্যান্স দেখালো রিয়াল মাদ্রিদ! কিলিয়ান এমবাপের চমৎকার জোড়া গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Football Hype posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category