SURU

SURU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SURU, Cricket Ground, Dakshinkhan, Dhaka.

Assalamu Walikkum, Your Ultimate Football & Cricket Hub! 🏏⚽

🔥 Football: Covering Premier League, La Liga, UEFA Champions League, ISL, and more!
🏆 Cricket: Live updates from IPL, ICC Events, Test Matches, T20 Leagues & beyond!

16/05/2025

হোম জার্সি বাংলাদেশ 😍😍😍
16/05/2025

হোম জার্সি বাংলাদেশ 😍😍😍

16/05/2025

ব্র্যান্ডের কথা না ভেবে পরিস্থিতি অনুযায়ী খেলুন - নতুন টি-টোয়েন্টি ব্যাটিংয়ের জন্য লিটনের মন্ত্রগত কয়েক বছর ধরে, অনেক ...
16/05/2025

ব্র্যান্ডের কথা না ভেবে পরিস্থিতি অনুযায়ী খেলুন - নতুন টি-টোয়েন্টি ব্যাটিংয়ের জন্য লিটনের মন্ত্র

গত কয়েক বছর ধরে, অনেক বাংলাদেশি অধিনায়ক দাবি করেছেন যে তারা ইতিবাচক ক্রিকেট খেলতে চাইবেন। তবে, মাঠের পারফরম্যান্স তাদের বক্তব্যকে বৈধতা দেয়নি। সাম্প্রতিক বছরগুলিতে, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অন্যান্য শীর্ষ দলগুলির আক্রমণাত্মক মনোভাবের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে।

পাওয়ারপ্লেতে ব্যাট হাতে কঠোর পরিশ্রম করার বাংলাদেশের প্রচেষ্টা সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে, যার ফলে তারা এমন পরিস্থিতিতে পড়েছে যেখানে তারা মাঝের ওভারগুলিতে গতি বাড়াতে পারেনি।

তবে, বাংলাদেশের নবনিযুক্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন যে তার দল কোনও নির্দিষ্ট ক্রিকেটের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে তাদের শক্তির উপর নির্ভর করবে।

"আমি কোন নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে কথা বলব না। আমাদের কিছু ম্যাচে ১৮০-২০০ এবং অন্যান্য ম্যাচে ১৪০-১৪৫ রান তাড়া করতে হতে পারে। চূড়ান্ত লক্ষ্য হলো খেলা জয় করা," দীর্ঘমেয়াদী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার প্রথম প্রেস কনফারেন্সে লিটন বলেন।

"একজন ব্যাটসম্যানকে এক ম্যাচে ২০ বলে ৪০ এবং পরের ম্যাচে ২০ বলে ১৫ রান করতে হতে পারে। আমি চাই প্রতিটি খেলোয়াড় খেলায় জড়িত থাকুক। দলের আমার কাছ থেকে যা প্রয়োজন, তা হল খেলোয়াড়দের বুঝতে হবে। খেলোয়াড়ের জন্য একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেটে লেগে থাকার চেয়ে খেলা কীভাবে জিততে হয় তা জানা বেশি গুরুত্বপূর্ণ।

"বাংলাদেশ দলকে এগিয়ে যেতে হলে খেলোয়াড়দের পারফর্ম করতে হবে। তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে। বিসিবির সাথে কথা বলার চেয়ে আমাকে খেলোয়াড়দের সাথে ভালোভাবে যোগাযোগ করতে হবে।" "যত বেশি সময় পাবো, দলের ব্যাপারে তত বেশি জড়িত হবো," তিনি বলেন।

"আমি অনেক দিন ধরে খেলেছি, তাই আমি যেসব অধিনায়কের অধীনে খেলেছি তাদের মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়ার চেষ্টা করবো, এবং এটি আমাকে খেলোয়াড়দের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করবে," তিনি বলেন।

লিটন তার দর্শন এবং উদাহরণ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা তা এখনও দেখার বিষয়, কারণ তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার অভিযান শুরু করতে প্রস্তুত।

১৭ মে থেকে শারজায় সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে, এবং ১৯ মে সিরিজের শেষের দ্বিতীয় ম্যাচটি খেলার কথা রয়েছে। খেলোয়াড়দের সম্মতি সাপেক্ষে এই মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের সিরিজও রয়েছে। বাংলাদেশ সরকার তাদের সিরিজটি খেলার জন্য অনুমতি দিয়েছে।

দলটি একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আগামী দিনগুলিতে লিটনের নেতৃত্বের দক্ষতা পরীক্ষা-নিরীক্ষার আওতায় থাকবে কারণ তিনি বাংলাদেশের জন্য একটি নতুন যুগের সূচনা করতে চলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রেখে।
© Cricbuzz

যে ৫ কারণে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা০১) ফ্লিকের কার্যকর কৌশল০২) ইয়ামাল–রাফিনিয়ার ধারাবাহিকতা০৩) গুরুত্বপূর্ণ সময়ে র...
16/05/2025

যে ৫ কারণে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

০১) ফ্লিকের কার্যকর কৌশল
০২) ইয়ামাল–রাফিনিয়ার ধারাবাহিকতা
০৩) গুরুত্বপূর্ণ সময়ে রিয়ালের হোঁচট
০৪) হাল না ছাড়ার মানসিকতা
০৫) তারুণ্যে আস্থা

কঠিন এক সময়ে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। আগের মৌসুমে সব হারানো বার্সা যখন চারপাশে অন্ধকার দেখছিল, তখনই দলটির ডাগআউটে আসেন এই জার্মান কোচ। বার্সার হয়ে ফ্লিকের শুরুটা অবশ্য ভালোভাবে হয়নি। হুয়ান গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হয় কাতালান ক্লাবটি। সে সময় অনেকে ফ্লিকের মধ্যে ‘জাভি ২.০’ও দেখে ফেলেছিল। মনে হচ্ছিল, আরেকটি ব্যর্থতার গল্পই হয়তো লেখা হতে যাচ্ছে।

কিন্তু প্রথম মৌসুম শেষেই সেসব সন্দেহ পোষণকারীদের ভুল প্রমাণ করেছেন ফ্লিক। বার্সায় নিজের প্রথম মৌসুমে তিনি দলকে জিতিয়েছেন তিনটি ট্রফি। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জিতে শুরুটা করেছিলেন। এরপর গত মাসে কোপা দেল রে ও গতকাল রাতে বার্সা নিশ্চিত করেছে লা লিগা ট্রফিও। এর ফলে ২০২২–২৩ মৌসুমের পর আবার লিগ জয়ের স্বাদ পেল বার্সা। ফ্লিকের হাত ধরে বার্সার বদলে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে বেশ কিছু কারণ।

ফ্লিকের কার্যকর কৌশল
জার্মান জাতীয় দলে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে ফ্লিক সেরাদের একজন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯–২০ মৌসুমে ট্রেবল জয়ের পাশাপাশি বেশ কিছু ট্রফি জিতেছেন তিনি। ফলে সাফল্য কীভাবে পেতে হয় সেটা মোটেই তাঁর অজানা ছিল না। আর এই সাফল্যের পেছনে ফ্লিকের মূল অস্ত্র তাঁর কৌশল। ট্যাকটিক্যালি শুরু থেকেই খুব দূরদর্শী ছিলেন ফ্লিক। নিজের কোচিং দর্শনের পাশাপাশি বার্সার চিরায়ত ফুটবল–ভাবনাকে গুরুত্ব দিয়ে রণকৌশল তৈরি করেন এই জার্মান কোচ। তবে মৌসুমজুড়ে নিজের কৌশলকে অন্ধভাবে আঁকড়ে ধরে রাখেননি তিনি।

খেলার প্রয়োজনে হাইলাইন ডিফেন্সের মাস্টারক্লাস যেমন উপহার দিয়েছেন, তেমনি পজিশনিংয়ের ক্ষেত্রেও দেখিয়েছেন দারুণ মুনশিয়ানা। ডিফেন্স, মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনের মধ্যেও ফ্লিক গড়ে দিয়েছেন দারুণ সমন্বয়। নিচ থেকে বিল্ডআপ তৈরির সময় মিডফিল্ডকে সক্রিয় রেখে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন। অ্যাটাকিং থার্ডে বরাবরই বার্সা খেলোয়াড়দের চেষ্টা ছিল ফাঁকা জায়গা বের করে শট নেওয়ার দিকে।

আবার পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কৌশলে সূক্ষ্ম কিছু পরিবর্তন এনেছেন ফ্লিক। ফ্লিকের কৌশলের আধিপত্য বুঝতে শুধু এল ক্লাসিকোর দিকে চোখ রাখাই যথেষ্ট। শক্তি–সামর্থ্যে সমান সমান হওয়ার পরও রিয়ালকে মৌসুমে চারবার বার্সা কুপোকাত করতে পেরেছে মূলত ফ্লিকের কার্যকর কৌশলের কারণেই, যা শেষ পর্যন্ত দলটিকে ট্রফিও এনে দিয়েছে।

মাঠে শিরোপা জয় উদ্‌যাপন করছে বার্সা
মাঠে শিরোপা জয় উদ্‌যাপন করছে বার্সারয়টার্স
ইয়ামাল–রাফিনিয়ার ধারাবাহিকতা
মৌসুমজুড়ে বার্সার ধারাবাহিকতার অন্যতম কারণ দলের দুই উইঙ্গার রাফিনিয়া ও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স। যখনই দলের প্রয়োজন হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে এ দুজন সামনে এগিয়ে এসেছেন। সর্বশেষ এল ক্লাসিকোর কথাই ধরা যাক। রিয়ালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ইয়ামাল ও রাফিনিয়ার পারফরম্যান্সই সেদিন বার্সাকে উদ্ধার করেছিল। তবে সেই ম্যাচটি একটি উদাহরণ মাত্র। মৌসুমজুড়ে অসংখ্য ম্যাচে বিপজ্জনক পরিস্থিতিতে দলকে রক্ষা করেছেন এ দুজন, যা শেষ পর্যন্ত বার্সাকে শিরোপা জিতিয়েছে।

শুধু দলীয় সাফল্যে নয়, ব্যক্তিগত অর্জনেরও হাতছানি আছে দুজনের। ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীর তালিকায়ও আছে তাঁদের নাম। এ মৌসুমে রাফিনিয়া ৫৫ ম্যাচে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন।

যেখানে লা লিগায় ৩৪ ম্যাচে তাঁর গোল ১৮টি, অ্যাসিস্ট ১১টি। অন্যদিকে ইয়ামাল সব মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন। লা লিগায় ৩৩ ম্যাচে তাঁর গোল ৮টি, সহায়তা ১৫টিতে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে এ দুজন মৌসুমজুড়ে কতটা কার্যকর ছিলেন।

গুরুত্বপূর্ণ সময়ে রিয়ালের হোঁচট
এই মৌসুমে একপর্যায়ে লা লিগার লড়াইটা মনে হচ্ছিল মাদ্রিদের দুই ক্লাব রিয়াল–আতলেতিকো মাদ্রিদের মধ্যেই হতে যাচ্ছে। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা ৭ পয়েন্টে পিছিয়ে যাওয়ার পর অনেক বার্সা সমর্থকই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এরপরই উল্টোপথে যাত্রা শুরু করে দুই দল। যেখানে বার্সা কেবল ওপরে চড়েছে, আর রিয়াল নেমেছে নিচের দিকে। একপর্যায়ে লা লিগার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বার্সা।

যার ফলে শেষ পর্যন্ত শিরোপাও জিতে নিয়েছে তারা। শিরোপা জয়ে বার্সার অসাধারণ পারফরম্যান্সের কথা অস্বীকারের সুযোগ নেই। পাশাপাশি দায় আছে রিয়ালেরও। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে থাকার পরও একপর্যায়ে পথ হারায় তারা এবং পার্থক্য তৈরি হয় বার্সার সঙ্গে। যে ব্যবধান আর দূরই করতে পারেনি ২০২৪–এর চ্যাম্পিয়নরা।

এ মৌসুমে বার্সার দুই সেরা তারকা ইয়ামাল ও রাফিনিয়া
এ মৌসুমে বার্সার দুই সেরা তারকা ইয়ামাল ও রাফিনিয়াএএফপি
হাল না ছাড়ার মানসিকতা
চলতি মৌসুমে বার্সার সাফল্যের অন্যতম কারণ তাদের হাল না ছাড়ার মানসিকতা। শুরুতে ধাক্কা খেয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছে তারা। এক পরিসংখ্যানে দেখা গেছে এ মৌসুমে ৯ ম্যাচে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বার্সা। যেখানে চার ম্যাচেই বার্সা জিতেছে ২ গোলে পিছিয়ে পড়ার পর। যার মধ্যে এল ক্লাসিকোর দ্বিতীয় লেগের ম্যাচটিও আছে।

২ গোলে পিছিয়ে পড়া ম্যাচগুলো যদি শেষ পর্যন্ত হাতছাড়া হতো তবে বার্সার লিগ জেতা রীতিমতো অসম্ভব হয়ে যেত। কারণ চার ম্যাচের তিনটিই ছিল লা লিগায়। ম্যাচগুলো যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তবে বোঝা যাবে ধাক্কা খাওয়ার পরও বার্সা মোটেই খেই হারায়নি। ঐক্যবদ্ধ হয়েছে, নিজেদের শক্তিকে কাজে লাগিয়েছে এবং শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। এই মানসিকতাই মূলত বার্সাকে এ মৌসুমে লিগসহ ৩টি ট্রফি এনে দিয়েছে।

তারুণ্যে আস্থা
ফ্লিকের সাফল্যের আরেকটি বড় কারণ তরুণদের ওপর আস্থা রাখা। রবার্ট লেভানডফস্কি–ভয়চেক সেজনির মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও বার্সার এই দল মূলত তরুণদেরই প্রতিনিধিত্ব করে। লামিনে ইয়ামাল, পেদ্রি, পাউ কুবারসি, ফেরান তোরেস বা এরিক গার্সিয়ার মতো তারকাদের বয়স ২৫ বা তার কম। এই খেলোয়াড়রাই মূলত মৌসুমজুড়ে ইঞ্জিনের মতো ধারাবাহিক পারফর্ম করেছেন, যা বার্সার সফল হওয়ার পথেও রেখেছে বড় ভূমিকা।

সূত্র প্রথম আলো

Address

Dakshinkhan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when SURU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share