15/05/2025
FC DHAKA EXPRESS - ক্লাব নীতিমালা
রাজধানীর গর্ব, একতার প্রতীক
১. ক্লাবের পরিচিতি ও উদ্দেশ্য: FC DHAKA EXPRESS একটি উন্মুক্ত, বহুবয়সী ফুটবল ক্লাব, যেখানে ভিন্ন বয়স, অভিজ্ঞতা ও দক্ষতার খেলোয়াড়রা একত্রিত হয়ে একতা, সম্মান ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবার।
২. সদস্যপদ ও বয়স: ক্লাবে কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই।যে কেউ (যে ফুটবল ভালোবাসে এবং নিয়ম মানে), সে খেলোয়াড় হতে পারে – নবীন বা অভিজ্ঞ, জুনিয়র বা সিনিয়র, সবাই সমানভাবে মূল্যায়িত হবে।নতুন সদস্যদেরকে অন্তর্ভুক্ত করার সময় তাদের আচরণ, আগ্রহ ও টিম স্পিরিট বিবেচনা করা হবে।
৩. প্লেয়ার ক্যাটাগরি: ক্লাবে থাকবে মুক্ত খেলোয়াড়, বিভিন্ন বয়সের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার, এবং অভিজ্ঞ গেস্ট প্লেয়ার। বয়সভিত্তিক অভ্যন্তরীণ ম্যাচ আয়োজন করা হতে পারে (যেমন: Under-25 vs Over-30 ইত্যাদি)।
৪. প্র্যাকটিস ও ম্যাচ অংশগ্রহণ: সকল বয়সের খেলোয়াড়দের জন্য প্র্যাকটিস ও ম্যাচ সিডিউল ঘোষণার পর নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।
সময়ানুযায়ী রিপোর্টিং বাধ্যতামূলক।
৫. সম্মান ও আচরণনীতি: সিনিয়র-জুনিয়র সবাইকে পরস্পর সম্মান ও শ্রদ্ধার সাথে ব্যবহার করতে হবে।
মাঠে ও মাঠের বাইরে সদাচরণ, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। ক্লাবে কোনো রকম দলবাজি, অসম্মানজনক আচরণ বা ব্যক্তিগত বিদ্বেষ চলবে না।
৬. ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়ম: শুধুমাত্র ফুটবল ও ক্লাব সম্পর্কিত তথ্য, ছবি, সিডিউল, ও আলোচনা করা যাবে। রাজনৈতিক, ধর্মীয়, ব্যক্তিগত বা বাণিজ্যিক কোনো পোস্ট/মন্তব্য গ্রহণযোগ্য নয়। গালি, ট্রল বা অপমানজনক বক্তব্য নিষিদ্ধ।
৭. ক্লাব সামগ্রী ও জার্সি: FC DHAKA EXPRESS-এর নির্ধারিত জার্সি/লোগো/রঙ ব্যবহার বাধ্যতামূলক।
ক্লাবের অনুমতি ছাড়া কেউ জার্সি/নাম/লোগো ব্যবহার করতে পারবে না।
৮. ফি ও অর্থনীতি: সদস্যদের থেকে ম্যাচ/মাসিক/ইভেন্ট অনুযায়ী একটি সুষম চাঁদা নেওয়া হবে।
অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে একটি কমিটি বা দায়িত্বরত ব্যক্তি থাকবে।
৯. পারফর্মেন্স ও পুরস্কার: যেকোনো বয়সের প্লেয়ার ভালো খেললে তাকে স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হবে।সিনিয়ররা জুনিয়রদের কোচিং ও গাইডেন্স দিয়ে ক্লাবের মান বাড়াতে সহায়তা করবেন।
১০. শৃঙ্খলা ও শাস্তি: নিয়ম ভঙ্গকারীদের প্রথমে সতর্ক করা হবে, পুনরাবৃত্তি হলে সদস্যপদ স্থগিত বা বাতিল করা হতে পারে।
FC DHAKA EXPRESS বিশ্বাস করে, বয়স নয়—মন, সম্মান ও ফুটবলের প্রতি ভালোবাসাই আমাদের আসল পরিচয়।
"বয়স নয়, আমরা এক পরিবার – ফুটবলেই আমাদের ঐক্য!"
এম এইচ মুরাদ
ফাউন্ডার এবং প্রেসিডেন্ট
এফ সি ঢাকা এক্সপ্রেস