17/05/2025
"জিমে না গিয়েও ফ্যাট লস করবেন যেভাবে"
সেদিন বিকেলে রমিজ ভাই তার কাজিন কামালকে নিয়ে জিমে হাজির। কামাল ভাইয়ের অবস্থা দেখে আমার চোখ কপালে উঠল—লম্বা ছয় ফুট দেহ, কালো টি-শার্টের নিচে পেটটা যেন আলাদা একটা গ্রহ! রমিজ ভাই গম্ভীর হয়ে বললেন, "ভাই, ইনি আমার কাজিন। জিমে এনেছি শুকনো করতে।"
আমি কামাল ভাইকে বললাম, "জয়েন করে ফেলুন, তিন মাসে ট্রান্সফর্মেশন দেখে নিজেই বিশ্বাস করতে পারবেন না!"
কামাল ভাই হাসতে হাসতে বললেন, "ভাই, আমি তো ফ্রিল্যান্সিং করি। রাত জেগে কাজ, সময় কোথায়? আর জিমের মাসিক চাঁদা দিলে তো বউয়ের হাত থেকে চাপ পড়বে!"
আমি মাথা চুলকিয়ে বললাম, "তাহলে তো ব্যাপার স্যাপার! জিম ছাড়াই তো ফ্যাট লস সম্ভব—শুধু নিয়ম মানতে হবে!"
✅ "হাঁটাকে বানান বেস্ট ফ্রেন্ড"
কামাল ভাইয়ের মতো যাদের সময় কম, তাদের জন্য দিনে ৩০ মিনিট হাঁটা সোনার খনি।
সকালে: নাশতা করার পর ১০ মিনিট হাঁটা (ব্লাড সুগার কন্ট্রোল হবে)
রাতে: ডিনার শেষে ২০ মিনিট হাঁটা (ফ্যাট বার্নিং মোড চালু হবে)
✅ "ঘরেই বডিওয়েট এক্সারসাইজ"
জিমের যন্ত্রপাতি ছাড়াই বাড়িতে করা যায় এমন ৩টি এক্সারসাইজ:
স্কোয়াট (দিনে ৩ সেট, ১৫ বার করে) - পায়ের মাসল এবং কোয়াড্রিসেপসের জন্য ভালো।
পুশ-আপ (দিনে ৩ সেট, ১৫ বার করে)- বুক, কাঁধ এবং ট্রাইসেপসের জন্য কার্যকর।
প্লাঙ্ক (দিনে ৩ মিনিট) -কোর মাসল শক্তিশালী করে।
কামাল ভাই আগ্রহী হয়ে বললেন, "এগুলো তো আমি টাইম পাসের সময়ও করতে পারি!"
✅ "খাওয়ার টাইমিং বদলান"
ফ্রিল্যান্সারদের প্রধান শত্রু হলো রাত জেগে স্ন্যাকস খাওয়া। সমাধান:
**রাত ১০টার পর কিছু না খাওয়া
**প্রোটিন বেশি খাও (ডিম, ডাল, মাছ)
প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমাতে সাহায্য করে।
**চিনি ছাড়া গ্রিন টি পান করা
রমিজ ভাই এখানে গম্ভীর হয়ে বলল, "ভাই, কামাল তো রাতেই বার্গার-কোলা খায়!"
কামাল ভাই অপরাধীর মতো মাথা নিচু করলেন।
✅ "চামচের দায়!"
আমি জিজ্ঞেস করলাম,
— আপনার প্লেটে কয়টা রুটি?
সে বলল,
— সাধারণত চারটা।
আমি বললাম,
— কাল থেকে তিনটা খান। পরশু দুইটা।
ফ্যাট লস শুরু হয় চামচ কমানো থেকে, না যে ডাম্বেল তোলা থেকে।
রুটির পাশাপাশি ভাতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
✅ "ঘুমকে প্রায়োরিটি দিন"
রাত জেগে কাজ করলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা পেটের মেদ জমায়। চেষ্টা করুন রাত ১১টার আগে ঘুমাতে।
✅ "স্ট্রেস কমানোর চেষ্টা করুন"
ফ্রিল্যান্সিংয়ের চাপে অনেকেই ইমোশনাল ইটিং করে। প্রতিদিন ৫ মিনিট গভীর শ্বাস নিন, স্ট্রেস কমবে।
এক মাস পরের ঘটনা:
কামাল ভাই আবার এলেন আমার কাছে, এবার তার টি-শার্ট এক নম্বর ছোট! তিনি উৎসাহিত হয়ে বললেন, "ভাই, হাঁটা আর পুশ-আপে আমার ৪ কেজি কমেছে! এখন জিমে যাওয়ার সময় বের করব!"
রমিজ ভাই পাশ থেকে বলল, "দেখো, আমি তো আগেই বলছিলাম!"
মূল মন্ত্র: ফ্যাট লসের মূলমন্ত্র হলো "ক্যালরি ইন < ক্যালরি আউট"। জিম গিয়েই হোক বা বাড়িতে হোক,সঙ্গতিপূর্ণ রুটিন থাকলেই ফল মিলবে!