28/03/2026
আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
কিছু অর্ডার স্বাভাবিক সময়ের চেয়ে দেরি হচ্ছে, এবং এর কারণটা খোলাখুলি বলি। ঈদের পর আমাদের কিছু সাপ্লায়ার প্রত্যাশার চেয়ে দেরিতে কাজে ফিরেছেন, যার প্রভাব আমাদের ডেলিভারিতেও পড়েছে। এটা আমাদেরই দায় আমাদের আরও ভালোভাবে প্রস্তুত থাকা উচিত ছিল।
আমি জানি, অর্ডারের জন্য অপেক্ষা করা বিরক্তিকর বিশেষ করে যখন সময়মতো পাওয়ার কথা।
এই পোস্টটি লিখার সময় রাত ৩:২১ এবং আমরা এখনো টানা কাজ করে যাচ্ছি, যেন যত দ্রুত সম্ভব সব অর্ডার আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
আমরা খুবি ছোটো একটি টিম এবং আমাদের সবাই ইদের ছুটির মধ্যেও সারা দিন রাত কাজ করে গেছেন সকল ডেলিভারি সময় মত সম্পন্ন করার। বেশিরভাগ আমরা সফল হলেও, অনেকটাই আমরা পারিনি।
আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
আপনাদের ধৈর্য আর আমাদের পাশে থাকার জন্য সত্যিই কৃতজ্ঞ। 🙏🙏