¶¶কুমিল্লা ভিক্টোরিয়ান্স¶¶

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ¶¶কুমিল্লা ভিক্টোরিয়ান্স¶¶

¶¶কুমিল্লা ভিক্টোরিয়ান্স¶¶ Official Cricket fans page. Here You Can Get All EXCLUSIVE News, Update,
Information, Live Score Of. Official fan page Cricket live and news.

09/09/2025
একটি সতর্কতামূলক পোস্ট :কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেনআপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দু...
06/09/2025

একটি সতর্কতামূলক পোস্ট :
কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন
আপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!

পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা। কামড়াতে পারে কুকুর। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ।

রবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে। যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। রোগী পানি দেখলেই ভয় পায়, যার কারণে এটার নাম হয়েছে জলাতঙ্ক। এছাড়া রোগী কোন আলো বা শব্দ সহ্য করতে পারে না।

এই সকল লক্ষণ দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হয়। এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব।

🩸ক্ষত পরিষ্কার করুনঃ
প্রথমে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন। তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভাল। এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না।

🩸রক্ত বন্ধ করুনঃ
ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

🛡ব্যান্ডেজঃ
ক্ষতস্থানটিতে অ্যান্টিবায়েটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। তারপর একটি গজ কাপড় দিয়ে ভাল করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষত স্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে।

👩‍🔬ডাক্তারের কাছে যাওয়াঃ
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে র‌্যাবিস ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ানোর পর অব্যশই র‌্যাবিস ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন দেওয়া উচিত।
©

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না। পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটন...
28/08/2025

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না।

পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

বাচ্চাদের যত রকম বার্ন ইঞ্জুরি আসে বেশির ভাগ মা রান্না ঘরে রান্না করার সময় বাচ্চাকে রান্না ঘরে নিয়ে যাওয়ার কারনে হয়।

যদি কখনো পোড়ে যায় তাহলে আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না শুধু নরমাল কলের পানি দিবেন।

বরফ বা ঠান্ডা পানি দিবেন না তাহলে আরো বেশি ক্ষতি হবে।
ফার্মেসীতে না নিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন

প্রতিবার বীর্যপাতে প্রায় ৩০-৫০ কোটি শুক্রানু নারীর যোনিতে প্রবেশ করে। যেহেতু শুক্রাণুগুলো নারীর দেহের কোনো অংশ নয়, কাজেই...
24/08/2025

প্রতিবার বীর্যপাতে প্রায় ৩০-৫০ কোটি শুক্রানু নারীর যোনিতে প্রবেশ করে। যেহেতু শুক্রাণুগুলো নারীর দেহের কোনো অংশ নয়, কাজেই নারীদেহ এসব শুক্রাণুগুলোকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে। আর এসব শুক্রানুকে হত্যা করার জন্য তার ইমিউন সিস্টেমকে এক্টিভ করে দেয়। ইমিউন সিস্টেম এক্টিভ হবার সাথে সাথেই শরীরে থাকা B-cell একধরণের অ্যান্টিবডি প্রস্তুত করতে থাকে। এবং পরবর্তীতে এই অ্যান্টিবডি একে এক সকল শুক্রাণুদের হত্যা করা শুরু করে দেয়। এই বিশাল হত্যাযজ্ঞকে অতিক্রম করে কেবল কয়েকশো শুক্রাণু নারীর জরায়ুতে পৌছাতে পারে। পরবর্তীতে এই কয়েকশো শুক্রাণু থেকে কেবল একটি শুক্রাণু ডিম্বানুর ভিতর প্রবেশ করে ও নিষেক সম্পন্ন করে জাইগোট গঠন করে। এই জাইগোটই হচ্ছে মানব জীবনের প্রথম কোষ।

এই জাইগোটে যেমন মায়ের জিন আছে, তেমনি বাবার জিনও আছে। আর বাবার জিন মানেই তো বহিরাগত। কাজেই একে হত্যার জন্য পুণরায় ইমিউন সিস্টেম এক্টিভ হবে— এমন সময় নারীদেহ সিগন্যাল পাঠায়, “এরা কেউ আমার শত্রু নয়।” এই সিগন্যাল পাবার সাথে সাথেই ইমিয়ুন সিস্টেম তার কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে পরবর্তী ১০ মাস নারীর গর্ভে পরম যত্নে লালিত হতে থাকে মানব ভ্রুণটি।

যে নারীদেহ শুক্রানুগুলোকে হত্যার জন্য ইমিয়ুন সিস্টেমকে নির্দেশ দিয়েছিলো, নিষেক সম্পন্ন হবার পর সেই একই নারীদেহ মানব সন্তানের প্রতিটি কোষে মাতৃত্বের প্রতিটি নিঃশ্বাস ঢেলে দেয়।

সুতরাং আপনিই বলুন, আপনি আপনার প্রতিপালকের কোন অবদানকে অস্বীকার করবেন?

কাকরাইল মোড়ের সিগন্যালে এই বাচ্চাটা বৈয়মে করে কলম বিক্রি করছে। তারে বিশ টাকা দিয়ে বললাম, কলম লাগবে না। সে নাছোড়বান্দা। ত...
23/08/2025

কাকরাইল মোড়ের সিগন্যালে এই বাচ্চাটা বৈয়মে করে কলম বিক্রি করছে। তারে বিশ টাকা দিয়ে বললাম, কলম লাগবে না।

সে নাছোড়বান্দা। তার মা নাকি তারে বলে দিছে "কেউ ফাউ টাকা দিলে নিবি না।"""

ভিক্ষা করা ভালো না। শেষ পর্যন্ত জোর করে কলম দিয়েই ছাড়লো।

কলম ফেরত দিলে সে টাকা ফেরত দিয়ে দেয়। পরে বললাম ১০০ টাকা হাদিয়া দিচ্ছি, কলম রেখে দাও। তাও নিলো না। সে দুইটা কলমই দিবে, বিনিময়ে বিশ টাকাই নিবে।

— লেখা : সংগৃহীত।

এই সেই ডক্টর মির্জা গালিব যিনি,ঢাবি রসায়ন ডিপার্টমেন্ট থেকে ৯৮% মার্ক নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন।কিন্তু ঢাকা বিশ্ববিদ্...
22/08/2025

এই সেই ডক্টর মির্জা গালিব যিনি,ঢাবি রসায়ন ডিপার্টমেন্ট থেকে ৯৮% মার্ক নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসাবে নেয়নি।

তখন তিনি আক্ষেপ করে বলেছিলেনঃ

❝ঢাকা ভার্সিটি আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা ভার্সিটির চাইতে বড় ভার্সিটির শিক্ষক হবো,

আজকে ডক্টর মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

শিক্ষার বিষয়:
মনের মধ্যে একটা জিদ রাখো যে তুমি পাড়বে তুমি সফল হবে । তুমি তোমার চাওয়ার থেকেও বেশি পাইবা।

তুমি সফল হবে ✌️

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
20/08/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

- সংগৃহীত

~ লাবিব ডিজাইন

পুরুষ তুমি মিথ্যের মোহে করো অপরাধসময়ে সবাই পর হয়ে যায়, তুমি হও বরবাদ।শিক্ষনীয় সবার জন্যে।
18/08/2025

পুরুষ তুমি মিথ্যের মোহে করো অপরাধ
সময়ে সবাই পর হয়ে যায়, তুমি হও বরবাদ।

শিক্ষনীয় সবার জন্যে।

কবিরহাটের গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানকবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের কৃতি সন্তান মহবুব আনাম ...
05/07/2025

কবিরহাটের গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান

কবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের কৃতি সন্তান মহবুব আনাম সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর বোর্ড অব ডিরেক্টরস-এর একমাত্র পরিচালক।

মহবুব আনাম কাদির বক্স চৌধুরী বাড়ির সন্তান এবং বজলুর করিম চৌধুরী আবেদ ভাইয়ের নিকট আত্মীয়।

২০২৫ সালের জুনে তাঁকে BPL চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, প্লেয়ার ড্রাফট ও অডিট কার্যক্রম শুরু হবে।

ব্যবসা ও ক্রীড়াঙ্গনে সমান দক্ষতায় নেতৃত্ব দেওয়া এই গুণী ব্যক্তি Bangladesh Freight Forwarders Association (BAFFA)-এর প্রেসিডেন্ট এবং Expo Freight-সহ একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর।

04/07/2025

নোয়াখালী রয়্যালস এর মালিক নোয়াখালীর কৃতি সন্তান আহমেদ জামিল বাদল

দেশের সবচেয়ে জনপ্রিয় বিপিএল - এ "নোয়াখালী রয়্যালস’’ নামে বিপিএলে ফ্রাঞ্চইজি কিনতে বিসিবিতে আবেদন করেন তিনি।

তার বাড়ি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন। তিনি লন্ডনে বসবাস করেন। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের আগ্রহ এবং নোয়াখালী কে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে মূলত তিনি এ আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নোয়াখালী থেকে যাতে নতুন নতুন খেলোয়াড় তৈরি হয় সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

01/07/2025

যখন চারিদিকে ফিতনা ছড়িয়ে পড়বে তখন
একদল লোক দ্বীনদার লোকদের বিরুদ্ধে লেগে থাকবে
তাদের ভুলত্রুটি খুঁজে বের করার জন্যে,
এবং তা নিয়ে হৈচৈ করবে;
কিন্তু পাপাচারী খারাপ লোকদের বিরুদ্ধে এরা কিছুই বলবেনা।
তাদের আচরণ দেখে মনে হবে,
দ্বীনদারি একটা বিপদ।
ইবনুল কায়্যিম রহ.

‘নোয়াখালী রয়েলস’ নিয়ে আসছেন চাটখিলের উত্তর সাধুরখিল গ্রামের সন্তান — আহমেদ জামিল বাদল।বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)...
01/07/2025

‘নোয়াখালী রয়েলস’ নিয়ে আসছেন চাটখিলের উত্তর সাধুরখিল গ্রামের সন্তান — আহমেদ জামিল বাদল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিতে যাচ্ছে নতুন একটি দল — "নোয়াখালী রয়েলস" নামে!
ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে।

এই দলের পেছনে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী নোয়াখালী জেলার গর্ব, চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের সন্তান — আহমেদ জামিল বাদল, যিনি শায়ান্স গ্লোবালের প্রতিষ্ঠাতা।

লন্ডনের ডিস্ট্রিক্ট কাপ-এ নোয়াখালী প্রতিনিধিত্বকারী দলকে আগেও সফলভাবে পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। এবার দেশে — বিপিএলের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে ‘নোয়াখালী’কে তুলে ধরতে যাচ্ছেন গর্বিত এক প্রবাসী!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ¶¶কুমিল্লা ভিক্টোরিয়ান্স¶¶ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ¶¶কুমিল্লা ভিক্টোরিয়ান্স¶¶:

Shortcuts

Share

Category