Karatefit

Karatefit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karatefit, Sports, Sauth Jatrabari, Dhaka.
(3)

Hello Friends, Assalamualaikum, i am মোঃ মহিউদ্দিন Wellcome To 🥋 KarateFit 🥋
⏭️ Karate | Self Defense | Fitness
Discipline • Strength • Confidence
📞 01815421264

29/08/2026

জাতীয় ক্রীড়া পরিষদে ৩দিন ব্যাপী ফেডারেশন কাপ তায়কোনয়াডো প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিন।

🥋 ওসমানী কারাতে একাডেমি 🥋📢 নতুন শাখা — আফতাব নগরআপনার সন্তানকে আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সচেতন করে তুলতে কারাতে প্রশিক...
29/08/2026

🥋 ওসমানী কারাতে একাডেমি 🥋
📢 নতুন শাখা — আফতাব নগর

আপনার সন্তানকে আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও সচেতন করে তুলতে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই।

🥋 কারাতে শিখুন — নিজেকে নিরাপদ রাখুন
💪 শরীর ও মনকে সুস্থ রাখুন
🎯 আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তুলুন
🚫 কারাতে শিখুন — মাদকমুক্ত সমাজ গড়ুন

📍 স্থান: আফতাব নগর
📞 বিস্তারিত জানতে পোস্টারে থাকা নম্বরে কল করুন।

আজকের প্রশিক্ষণই হতে পারে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের ভিত্তি। 🇧🇩🥋
কারাতে শিখো চ্যাম্পিয়ন হও - কারাতেফিট 👍

28/08/2026

🥋 আপনার সন্তানের নিরাপত্তায় সচেতন হোন, কারাতে শেখান 🛡️প্রতিদিন নিউজে আমরা ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর দেখি। কিন্তু তারপরও অনেক অভিভাবক সন্তানের আত্মরক্ষা ও সচেতনতার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিই না।
👉 আমাদের পরামর্শ—আপনার আদরের সন্তানকে কারাতে শেখান।
কারাতে শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না; এটি শিশুর মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সাহস, সচেতনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। ইনশাআল্লাহ, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনার সন্তান আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবে। 🥋❤️
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01815421264 what'sup
আপনার একটি শেয়ার হয়তো অন্য একজন অভিভাবককে সচেতন করতে পারে।
👉 লাইক • কমেন্ট • শেয়ার • ফলো করুন
সন্তানের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের জন্য আজ থেকেই সচেতন হোন। 🇧🇩🥋

🇳🇵🥋 নেপাল জাতীয় কারাতে দলের বিশেষ প্রশিক্ষণ ২০তম এশিয়ান গেমস ২০২৬-কে সামনে রেখে নেপালের জাতীয় কারাতে দল আগামী ৬ থেকে ...
27/08/2026

🇳🇵🥋 নেপাল জাতীয় কারাতে দলের বিশেষ প্রশিক্ষণ

২০তম এশিয়ান গেমস ২০২৬-কে সামনে রেখে নেপালের জাতীয় কারাতে দল আগামী ৬ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের সাইতামায় অবস্থিত World Sh*toryu Karate Hombu Dojo-তে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন যা নেপাল সরকারের বিশেষ ব্যবস্থাপনায়।

এই বিশেষ প্রশিক্ষণ খেলোয়াড়দের প্রযুক্তিগত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🇳🇵 নেপাল কারাতে দলের এমন আন্তর্জাতিক মানের প্রস্তুতি সত্যিই প্রশংসনীয়। এশিয়ান গেমসের মতো বড় মঞ্চের আগে জাপানে প্রশিক্ষণের এই উদ্যোগ নেপালের কারাতে উন্নয়নের প্রতি তাদের আন্তরিকতা ও দূরদর্শিতারই প্রমাণ।

কারাতেফিট-এর চোখে নেপাল সরকার চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ প্রশিক্ষণে
নেপাল জাতীয় কারাতে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। ❤️🥋

আশা করি, কঠোর পরিশ্রম ও উন্নত প্রস্তুতির মাধ্যমে তারা এশিয়ান গেমসে নেপালের জন্য গৌরব বয়ে আনবে। 🇳🇵🏆 পাশাপাশি সাউথ এশিয়ান দেশ হিসেবে আমরা ও খুশি হবো।

Best of Luck, Nepal Karate Team! 💪🥋🇳🇵

— Karatefit

🥋 রংপুরে অনুষ্ঠিত হলো সিতোরিউ কারাতে টেকনিক্যাল সেমিনার 🇧🇩রংপুরে অনুষ্ঠিত হয়েছে সিতোরিউ কারাতে টেকনিক্যাল সেমিনার। জমজমা...
26/08/2026

🥋 রংপুরে অনুষ্ঠিত হলো সিতোরিউ কারাতে টেকনিক্যাল সেমিনার 🇧🇩

রংপুরে অনুষ্ঠিত হয়েছে সিতোরিউ কারাতে টেকনিক্যাল সেমিনার। জমজমাট এই সেমিনারের প্রধান আকর্ষণ ছিলেন শিহান নাজমুল হাসান অভি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের কারাতে কোচ ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরা। টেকনিক্যাল সেমিনারে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যাশা—এ ধরনের গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেমিনার যেন প্রতি বছর নিয়মিত আয়োজন করা হয়, যাতে তারা অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে নতুন নতুন কারাতে কৌশল শেখার সুযোগ পান।

এই সুন্দর আয়োজন সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য রংপুর সিতোরিউ কারাতে পরিবারের সকল অভিভাবককে বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।

আয়োজকদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, কোচ ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

🥋 কারাতের উন্নয়নে সবাই একসাথে এগিয়ে চলুন।

সাথে থাকুন — Karatefit 🇧🇩🥋

🇧🇩🥋 বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আদাম মাহীন চৌধুরী! 🥋🇧🇩আগামী ৮–১১ সেপ্টেম্বর ২০২৬ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হতে যাচ্...
26/08/2026

🇧🇩🥋 বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আদাম মাহীন চৌধুরী! 🥋🇧🇩

আগামী ৮–১১ সেপ্টেম্বর ২০২৬ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 24th AKF Cadet, Junior & U21 Karate Championship 2026।

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন আদাম মাহীন চৌধুরী। 🇧🇩

তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—

🥋 Junior Kata – Male
🥋 Junior Kumite – Male (-61 KG)

বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের পতাকা ও দেশের সম্মান তুলে ধরবেন প্রিয় আদাম মাহীন চৌধুরী।

বাংলাদেশের কারাতে অঙ্গনের পক্ষ থেকে তোমার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। ❤️🇧🇩

তোমার প্রতিটি লড়াই হোক বাংলাদেশের জন্য।
তোমার সাফল্যে গর্বিত হোক পুরো বাংলাদেশ। 🥋🔥🇧🇩

📢 কারাতেফিট বাংলাদেশের কারাতে অঙ্গনের খবর, আপডেট ও খেলোয়াড়দের পাশে আছে।

সাথে থাকুন | সমর্থন করুন | কারাতেকে এগিয়ে নিন

ধন্যবাদ। ❤️
Karatefit 🥋🇧🇩

❤️ ১৫,০০০ ফলোয়ার পূর্ণ—কৃতজ্ঞতা ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ! 🥋🇧🇩আজ KarateFit পরিবারের ১৫,০০০ ফলোয়ার পূর্ণ হয়েছে!এই অর্জন ...
25/08/2026

❤️ ১৫,০০০ ফলোয়ার পূর্ণ—কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আলহামদুলিল্লাহ! 🥋🇧🇩
আজ KarateFit পরিবারের ১৫,০০০ ফলোয়ার পূর্ণ হয়েছে!
এই অর্জন শুধু KarateFit-এর নয়—এটি আপনাদের সবার ভালোবাসা, বিশ্বাস, উৎসাহ ও সহযোগিতার ফল। ❤️
প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সুন্দর কমেন্টের জন্য জানাই অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏
আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কারাতে কনটেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়।
আগামীতেও বাংলাদেশের কারাতে ও মার্শাল আর্টকে আরও এগিয়ে নিতে KarateFit আপনাদের পাশে নিয়ে কাজ করে যেতে চায়।
১৫,০০০ থেকে শুরু হোক আরও বড় পথচলা! 🚀🥋🇧🇩
KarateFit পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️
— KarateFit Team
ONE TEAM • ONE GOAL • ONE KARATE FAMILY 🥋❤️

🇧🇩🥋 বাংলাদেশ কারাতেতে নতুন আশার বার্তা নেওয়া হয়েছে দুই টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 🥋🇧🇩বাংলাদেশ কারাতে ফেডারেশনের ৩৩তম নির...
24/08/2026

🇧🇩🥋 বাংলাদেশ কারাতেতে নতুন আশার বার্তা নেওয়া হয়েছে দুই টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 🥋🇧🇩

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ৩৩তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

২৩ আগস্ট ২০২৬, ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ৩৩তম নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নির্বাহী সভা।

সভায় নেওয়া হয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা বাংলাদেশের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনা ও উন্নয়নের দ্বার খুলে দিতে পারে ইন শা আল্লাহ।

এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের কারাতে আরও শক্তিশালী, সুসংগঠিত, স্বচ্ছ ও আধুনিক কাঠামোর দিকে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা করছেন কারাতে সংশ্লিষ্টরা।

🥋 খেলোয়াড়দের উন্নয়ন
🥋 সাংগঠনিক কাঠামোর শক্তিশালীকরণ
🥋 আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা—এসব লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাক দেশের কারাতে।

🇧🇩 বাংলাদেশের কারাতের জন্য ভালো কিছু আসুক—এটাই প্রত্যাশা সর্বদা কারাতেফিট কামনা করে।

ইনশাআল্লাহ, সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে। 🤲🥋

📢 কারাতেফিট | Karatefit কারাতের খবর, কারাতেকাদের কণ্ঠস্বর সাথে থাকুন সবাই ওসস।

24/08/2026

Good Luck Adam Chowdhury 🥋🇧🇩👈❤️

🇵🇰 ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস ২০২৭: প্রস্তুতি পর্যালোচনাইসলামাবাদ, ২৩ আগস্ট ২০২৬:দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (SAOC)-এর ন...
24/08/2026

🇵🇰 ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস ২০২৭: প্রস্তুতি পর্যালোচনা
ইসলামাবাদ, ২৩ আগস্ট ২০২৬:
দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (SAOC)-এর নির্বাহী কমিটি SAOC ও পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আরিফ সাঈদের সভাপতিত্বে ১৪তম দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি পর্যালোচনা করেছে।
🏆 ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে:
📅 ৩ থেকে ১১ এপ্রিল ২০২৭
📍 ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার, পাকিস্তান
সভায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত জুমের মাধ্যমে ভার্চুয়ালি সভায় অংশ নেয়।
🥇 গেমসের গুরুত্বপূর্ণ তথ্য
🏅 ২৮টি খেলা
🥇 ৩৪৬টি পদক ইভেন্ট
👥 প্রায় ৩,২০০ জন অ্যাথলেট
🏟️ ২৮টি প্রতিযোগিতা ভেন্যু
📍 আয়োজক শহর: ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার
সভায় লাহোর ও পেশোয়ারের প্রতিযোগিতা ভেন্যুগুলোর প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করা হয়। চলমান প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে ২৪ আগস্ট ইসলামাবাদের প্রতিযোগিতা ভেন্যুগুলো পরিদর্শন করার কথা রয়েছে।
এছাড়াও অ্যাথলেট ও কর্মকর্তাদের আবাসন, পরিবহন ব্যবস্থা, গেমস হ্যান্ডবুক ও ম্যানুয়াল, প্রি-লঞ্চ কার্যক্রম এবং “১০০ দিন বাকি” মাইলস্টোন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
🇵🇰 পাকিস্তান ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস সফলভাবে আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে এবং পুরো দক্ষিণ এশিয়া থেকে আগত অ্যাথলেট ও কর্মকর্তাদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে।
🇧🇩🥋 বাংলাদেশের জন্যও এটি বড় সুযোগ
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বহুক্রীড়া আসরগুলোর একটি SA Games 2027। বাংলাদেশের অ্যাথলেটদের জন্য এটি হবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ।
🇵🇰 Pakistan is ready to welcome South Asia! 🌏🏆

Address

Sauth Jatrabari
Dhaka
120-4

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karatefit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category