11/05/2026
একটা সত্যি কথা বলি,
আপনি যদি ওজন কমাতে চান,
ফিট হতে চান,
আপনাকে আগামী ছয় মাস মুখে তালা দিয়ে রাখতে হবে।
রাখতে পারতেই হবে।
আদার-ওয়াইজ নিশ্চিত থাকবেন, ---ফিটনেস তো দূরে থাক,
ওজন কমানো বা মেইনটেনেন্স ওজনে যাওয়া আপনার পক্ষে কখনো অসম্ভব।
অনেকে আমার কথার সাথে দ্বিমত করতে পারেন।
বাট আমার অভিজ্ঞতা এটাই বলে।
সেটা আমি নিজে বিশ কেজি ওজন কমাতে গিয়েও বুঝেছি, এবং গত পাঁচ বছর ধরে ট্রেইনার হিসেবে কাজ করতে গিয়েও দেখেছি।
কেনো বললাম আসুন তার কারণ ব্যাখ্যা করি:
ধরুন:
আপনি সপ্তাহের ছয়দিন ডায়েট মেইনটেইন করবেন,ক্যালরি ডেফিসিট করে খাবেন,
আর ছুটির দিনে, চিট মিল বা চিট-ডের নাম করে, বাইরে গিয়ে যা খাবার খাবেন তাতে ঐ ডেফিসিট করা ক্যালরির দ্বিগুণ ক্যালরি ইনটেক করবেন।
কারণ বাইরের খাবারে হাইডিং ক্যালরি প্রচুর থাকে, আপনার-আমার পক্ষে সেটা ঠাওর করা একেবারেই অসম্ভব।
এতে ওজন কমার বদলে ওজন আরো বাড়বে।
তারপর ধরুন,
খুব ডিটারমাইন্ড হয়ে একমাস ডায়েট মেইনটেইন করে,
চার/পাঁচ কেজি ওজন কমিয়ে খুশির ঠ্যালায় হয়তো ভাববেন-- অনেক বড় কম্ম করে ফেলেছেন।
খুশিতে চিটমিল পালন করবেন।
এই চিটমিল পালন করলেই দেখবেন পরেরদিন আপনি আপনার রেগুলার ডায়েটে আর ফিরতে পারছেননা।
আপনার ব্রেইন আপনাকে অলওয়েজ পুশ করবে,--
"আজকে খাই, এইবার খাই,--- কাল থেকে শুরু করি"।
আপনি তো ডায়েটে নতুন।
আপনার প্র্যাকটিসও নাই।
আপনি জানেননা কিভাবে ব্রেইন এর এই গ্যাড়াকল থেকে নিজেকে মুক্ত করবেন।
আর আমাদের ব্রেইন একবার মজার খাবারের স্বাদ পেয়ে গেলে, সে আপনাকে সবসময় সিগন্যাল দিতে থাকবে-- ঐ নির্দিষ্ট খাবারই তার চাই।
কারণ ঐ অতিরিক্ত কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাবার থেকে এনার্জি প্রডিউস করতে শরীরের কষ্ট কম হয়। আপনাকে দ্রুত এনার্জি দেয়, আবার দ্রুতই এনার্জি শেষ করে।
ফলে আপনার ক্ষুধা লাগবে বেশি, টায়ার্ড লাগবে বেশি। আপনি ল্যাথার্জিক ফিল করবেন।
চাইলেও ডায়েট/এক্সারসাইজ এ ব্যাক করতে পারবেন না।.........
দেখেন এগুলো হলো সায়েন্স।
এটা সবার ক্ষেত্রে হয়।
আপনার-আমার সবার ক্ষেত্রে।
এখানে যাদের মনের জোর প্রবল,
যাদের নিজেকে কন্ট্রোল পাওয়ার বেশি,
অথবা যারা প্রফেশনালি ফিটনেস মেইনটেইন করে তারা জানে কিভাবে এই গ্যাড়াকল থেকে বের হতে হয়।
কারণ, একজন প্রফেশনাল ফিটনেস ট্রেইনার বা মডেলের তাগাদা আছে নিজেকে ফিট করার, তার নিজেকে ফিট করে প্রেজেন্ট করতে হবে।
আপনি তো সাধারণ মানুষ।
আপনার মধ্যে সেই তাগাদা নাই।
আপনি সেই প্রয়োজনীয়তা ফিল করবেন না,
কোনো অসুস্থতা বা শারীরিক সমস্যা পিছে তাড়া না করা পর্যন্ত।
তাই আপনাকে ডায়েট/এক্সারসাইজ এ ফিরতে প্রচুর বেগ পেতে হবে।
তাই পরামর্শ থাকবে,---
-- ওভার ওয়েট যারা ভাবছেন ওজন কমাবেন,
-- মেইনটেইনেন্স ওজনে আসবেন,
-- নিজেকে ফিট করে তুলবেন,
-- নিজের সুস্থতা নিশ্চিত করবেন,
তাহলে অবশ্যই হাতে ৩-৬-১২ মাসের একটা সময়কাল বেঁধে নিন।
এ সময় মুখে তালা মেরে, ডেডিকেশন নিয়ে, ধৈর্য্য নিয়ে, কোমর বেঁধে নেমে পরুন।
আর একটা কথা,
আপনার প্রেমিক/প্রেমিকা কিংবা স্বামী/ স্ত্রী আপনাকে ধোকা দিতে পারে,
সিস্টেম কখনো ধোকা দেয়না, পরিশ্রম কখনো ধোকা দেয় না।
আপনি সিস্টেমের মধ্যে থাকলে,পরিশ্রম করলে তার প্রতিদান অবশ্যই পাবেন।
©