18/07/2025
আমরা মানুষ, তাই এক্সারসাইজ করতে করতে মাঝে মাঝে বিরক্তি চলে আসাটা খুবই স্বাভাবিক।
মাঝে মাঝে এক্সারসাইজে বিরক্ত লাগলে আমাদের ব্রেইনকে আনন্দ দেওয়া বা একটিভ করাটা জরুরি। ব্রেইন একবার আনন্দ পেলে, সে নিজ থেকেই অলসতা দূর করে এক্সারসাইজের প্রতি আগ্রহ তৈরি করে।
তাই লম্বা সময় একই রুটিন অনুসরণ না করে এক্সারসাইজে নতুনত্ব আনুন। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন ব্যায়াম ট্রাই করুন।
এছাড়া এক্সারসাইজের সময় নিজের পছন্দের গান শুনুন। এক্সারসাইজ করার সময় পছন্দের গান শুনলে মুড ভালো থাকে, আর ব্যায়ামও অনেক সহজ মনে হয়, কারন তখন অলসতা দূর হয়ে যায়।
-মো আরজ তরফদার
Arrz Tarafder