25/12/2024
আনোয়ার উদ্দিন হলেন প্রথম কোন ব্রিটিশ বাংলাদেশি যিনি ব্রিটেনে প্রফেশনাল ফুটবল খেলেছেন। সেই সাথে তিনি প্রথম কোন এশিয়ান যিনি ইংলিশ লিগে ক্যাপ্টেন ছিলেন। লন্ডনের ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে তার ইংলিশ ফুটবলের অভিষেক। পরে তিনি দলটির অধিনায়কও হয়েছিলেন। তার দল যখন ১৯৯৯ সালে এফএ যুব কাপে চ্যাম্পিয়নও হয়েছিল। পরে ২০০২ সালে তিনি সেফিল্ড অয়েন্সডে যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে শীর্ষ চার স্তরের একটি লিগ দলের কোচ হিসেবে আছেন।
ইংল্যান্ড জাতীয় দলের কোনো পর্যায়ের কোচিং স্টাফে জায়গা করে নেওয়ার কীর্তি দক্ষিণ এশিয়ার কারও ছিল না, বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার উদ্দিন সেটাই করে দেখিয়েছেন। এক একটি সাফল্যের সিঁড়ি ভেঙে পৌঁছে গেছেন ইংল্যান্ড জাতীয় দলের ছায়াতলে, ইংল্যান্ড ‘সি’ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ। মূলত ইংল্যান্ড জাতীয় দলে দরজায় কড়া নাড়ছেন বা ভবিষ্যতে মূল দলে খেলার ধ্বনি শোনা যাচ্ছে যাদের পায়ে, তাদের নিয়েই গড়া হয় ‘সি’ দল। ২০২২ সালে এই দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন আনোয়ার
সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি।
©️DisTance Fans