11/05/2026
আলহামদুলিল্লাহ!
আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়-কে পরাজিত করে আমাদের প্রিয় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় গৌরবময় জয় লাভ করেছে।
এই অর্জন শুধু একটি জয় নয়, এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, যুক্তি, আত্মবিশ্বাস ও পরিশ্রমের প্রতিফলন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী তাদের অসাধারণ উপস্থাপনা ও যুক্তির মাধ্যমে বিদ্যালয়ের সম্মান আরও উজ্জ্বল করেছে।
অভিনন্দন ও শুভকামনা রইলো পুরো বিতর্ক দল, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি।
আমাদের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। ✌️🏆
#কবি_নজরুল_বালিকা_উচ্চ_বিদ্যালয়
#বিতর্ক_প্রতিযোগিতা
#গৌরবময়_বিজয়