21/05/2026
*️⃣ ভাই ম্যাচ তো হাতছাড়া হয়ে যাচ্ছে, ওরে তাইজুলকে ডাক।
*️⃣ ভাই জুটি তো ভাঙা যাচ্ছে না, ওরে তাইজুলকে ডাক দে।
*️⃣ ভাই ম্যাচ তো জিতে গেলাম, এখন পুরস্কার? আরে তাইজুলের জনপ্রিয়তা কম, ওকে বাদ দে।
সিরিজে ২৫৩ রান করা মুশফিকুর রহিম সিরিজ সেরা।
সিরিজে ২৩৯ রান করা লিটন দাস শেষ ম্যাচে ম্যাচ সেরা। ম্যাচে ১৯৫ রান করেছেন( ম্যাচ সেরা ডিজার্বিং)।
সিরিজে ২৩২ রান করে ভ্যালুয়েবল খেলোয়াড় শান্ত।
*️⃣ সিরিজে ১৩ উইকেট এবং ৫০ রান করা তাইজুলের জন্য শান্তনা। শেষ ম্যাচে ১২০ রানে ৬ উইকেট।
আমি জানি না আমার এই পোস্ট আপনি কতটুকু নিতে পারবেন। তয় ব্যাটসম্যানদের রাজত্বের ম্যাচে একজন বোলার ম্যাচে ৯ উইকেট নেওয়ার পরেও যখন ম্যাচের সেরা খেলোয়াড় হতে পারে না, তখন এ ছাড়া আর কোনো কারন খুঁজে পেলাম না। আপনি বলবেন লিটন দাস ধ্বংসস্তুপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন, মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে দূর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। একই ম্যাচে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন।
*️⃣ প্রথম টেস্টে - আঘা সালমান এবং মোহাম্মদ রিজওয়ানের ১১৯ রানের জুটি ভেঙেছিলেন তাইজুল। রিজওয়ানকে ৫৯ রানে আউট করেছিলেন। যা ছিল পাকিস্তান ইনিংসের সবথেকে লম্বা জুটি।
*️⃣ দ্বিতীয় ইনিংসে আবদুল্লাও ফজল এবং আঘা সালমানের ৪৯ রানের জুটি ভেঙেছিলেন। ফজলকে ৬৬ রানে আউট করেছিলেন।
*️⃣ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাইজুল একাই নিলেন ৬ উইকেট। বাবর আজম এবং সন মাসুদের ৯২ রানের জুটি ভাঙলেন।
*️⃣ এরপর সালমান আঘা এবং রিজওয়ানের ১৩৪ রানের জুটি ভাঙলেন।
*️⃣ ৫ম দিন সাজিদ খান এবং রিজওয়ানের ৫১ রানের জুটি ভেঙে দলকে ম্যাচ জেতালেন।
শুনতে নরমাল মনে হচ্ছে। কিন্তু এই জুটি গুলো বাংলাদেশকে কতটুকু অস্বস্তি দিয়েছিল তা অস্বীকার করার সুযোগ নেই। মানে যখনই লম্বা জুটি সমাধান ঐ তাইজুল।
ম্যাচ সেরার পুরস্কারটা লিটন দাসের হাতে উঠলেও আপত্তি ছিল না। পুরো সিরিজে সর্বোচ্চ রান করা মুশফিকুর রহিম পেলেন সিরিজ সেরার পুরস্কার। অথচো ৪ ইনিংসে ১৯.৬৭ গড়ে ১৩ উইকেট এবং ব্যাট হাতে ৫৮ রান করা তাইজুল ইসলাম রইলেন আড়াল হয়ে। অথচো বোলিং ইনিংসে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাইজুল ইসলাম হয়েছিলেন অধিনায়কের ট্রাম কার্ড।
যেহেতু সিরিজটা বাংলাদেশ জিতেছে, সিরিজ সের, ম্যাচ সেরা, ভ্যালুয়েবল অফ দ্য সিরিজ সেরা হওয়া খেলোয়াড় গুলো একই টিমের সেহেতু আমি এটা নিয়ে তর্ক করতে চাই না। তবে আমার মনে হলো তাইজুল ইসলাম অন্তত সিরিজ সেরার পুরস্কারটা ডিজার্ব করতো।
©Copied