03/08/2026
TEAM FREEDOM RIDE পেয়ারা বাজার
এবার Team Freedom যাচ্ছে ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগানে। চলুন সবাই একসাথে একটি দারুণ অ্যাডভেঞ্চারে অংশ নিই।
এই রাইডে থাকছে— সাইক্লিং
লঞ্চ ভ্রমণ
টলার ভ্রমণ
পেয়ারা বাগান ঘুরে দেখা
আড্ডা, আনন্দ আর স্মরণীয় মুহূর্ত
চলুন একসাথে নতুন অভিজ্ঞতা আর সুন্দর কিছু স্মৃতি তৈরি করি। সবাইকে রাইডে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ। ইনশাআল্লাহ, দেখা হবে রাইডে!
রেজিস্ট্রেশন ফি
এই রাইডে অংশগ্রহণের জন্য জনপ্রতি ১,০০০–১,১০০ টাকা, খাবার খরচ বাদে (চূড়ান্ত খরচ অনুযায়ী) প্রদান করতে হবে।
কনফার্ম করতে অগ্রিম ৫১০ টাকা জমা দিতে হবে।টাকা জমা করতে হবে ৩ আগস্টের মধ্যে।
বাকি টাকা মিটিং পয়েন্টে পৌঁছে দিতে হবে।
বিকাশ / নগদ:
হোসেন মান্না
01919998886
তারিখ: ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
মিটিং পয়েন্ট: সদরঘাট
রিপোর্টিং টাইম: সন্ধ্যা ৬:৩০ মিনিট
যাত্রা শুরু: রাত ০৮:০০ মিনিটে লঞ্চযোগে
সাইক্লিং দূরত্ব: যাওয়া-আসা মোট প্রায় ৬০± কিলোমিটার (কম-বেশি হতে পারে)
গড় গতি: ১৬–১৭ কিমি/ঘণ্টা
গন্তব্য: ভিমরুলী পেয়ারা বাজার
রুট প্ল্যান: (শীঘ্রই জানানো হবে)
ফেরার পথ: বরিশাল লঞ্চঘাট থেকে সদরঘাট।
সম্ভাব্য সমাপ্তি: ৮ আগস্ট ২০২৬ সকাল ৬:৩০ মিনিটে সদরঘাট পৌঁছানো।
রাইড পরিচালনায়:
মান্না 01919998886
বাজান +8801683282575
মাস্টার +8801670883130
রানা সোহেল 01833380860
বিশেষ নির্দেশনা:
রাইডে অংশ নিতে হলে অবশ্যই হেলমেট থাকতে হবে।
রাইডে জয়েন করতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে:
প্রয়োজনীয় অর্থ (খাবার, জরুরি প্রয়োজনে)
হেলমেট (বাধ্যতামূলক — নিরাপত্তার জন্য)
সাইক্লিং গ্লাভস (আরাম ও নিয়ন্ত্রণের জন্য)
পর্যাপ্ত পানি (হাইড্রেটেড থাকার জন্য)
মাস্ক (জনসমাগম বা ইনডোর জায়গার জন্য)
সাইকেল লক (বিশ্রামের সময় সুরক্ষার জন্য)
হ্যামক / বসার চট / ম্যাট (বিশ্রাম ও আরামদায়ক বিরতির জন্য)
ফ্রন্ট লাইট ও ব্যাক লাইট (সকাল/সন্ধ্যা বা ছায়াঘেরা রাস্তায় কাজে আসবে)
বি.দ্র.:
পরিবারের অনুমতি ছাড়া রাইডে অংশগ্রহণ মোটেও উচিত নয়।
এই রাইডে অংশ নেওয়ার আগে পরিবারের জ্ঞান ও সম্মতি নেওয়া আবশ্যক।
নিরাপত্তা, সম্মান ও সঠিক দায়িত্ববোধের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ পরামর্শ:
"যদি আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকে বা ব্যাটারি ডাউন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাইড শুরুর আগে Team Leader-এর একটি নম্বর আপনার পরিবারের কাউকে দিয়ে রাখুন। যাতে প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারেন।"
এটি একটি ছোট প্রস্তুতি, কিন্তু জরুরি পরিস্থিতিতে বড় সহায়ক হতে পারে।
সতর্কবাণী:
"আমি এই ইভেন্টের সকল নিয়মাবলী ও নির্দেশনা মনোযোগ সহকারে পড়েছি ও বুঝেছি। আমি সম্পূর্ণ নিজ দায়িত্বে এই রাইডে অংশগ্রহণ করছি এবং আমার ব্যক্তিগত নিরাপত্তা ও আচরণের সম্পূর্ণ দায়ভার আমি নিজে বহন করব। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, শারীরিক সমস্যা বা ক্ষয়ক্ষতির জন্য Team Freedom কোনোভাবেই দায়ী থাকবে না।"