23/08/2026
মৌসুমের প্রথম খেলা, ভয়ে ছিলাম কি ড্র করে নাকী, আমোরিমের রক্ষণাত্মক খেলা খারাপ, আক্রমণ খুবই চমৎকার, অপরপাশে তোরিনো খুবই তরুণ দল, তাই জয় পাওয়াটাই স্বাভাবিক। তাও ভয় তো লাগেই গত কয়েকবছর ধরেই এইবার হবে চিন্তা করে শুরু করা হয়, শেষে আশাহত হয়ে পরি।
তবে আজকে তোরিনোর বিরুদ্ধে যা খেলা দেখলাম সেটাতে খুবই খুশি, মিলান সমর্থক হিসেবে সিরি এ এবং উচল জিততে দেখেছি, খুবই খারাপ সময়ে দলের সাথে ছিলাম, তাই শিরোপা জেতার থেকেও একটা বিষয় খুব মিস করি সেটা হচ্ছে আইডেন্টিটি।
মিলান মানেই সৌন্দর্য, মিলান বিরুদ্ধে খেলতে আসলে প্রতিপক্ষ পাবে ভয়, সেই বিষয়টা শেষ লিয়োনার্ডো যখন কোচ ছিলো তখন পেয়েছিলাম, মাঝে সেটা আর আসেনি আর কোন কোচের অধীনে, তাও সেটা ২০০৯ মৌসুমের কথা। এলেগ্রি এসে অন্তত বোরিং খেলা দেখালেও একটা পরিচয় ছিলো খেলার। মাঝে আর কোন কোচ সেটা পারেনি। কিন্তু এমোরিমের একট খেলাতেই আমি খুশি। মিলানের খেলায় সেই সৌন্দর্য ফিরেছে, যদি ১ খেলা নিয়ে যাচাই না করলেও হয়। কিন্তু মানুষ এক খেলাতেই ভালোবেসে ফেলে যেকোন ক্লাবকে, সেটা পরিচয়টা এমোরিম তুলে ধরেছে আজ।
চুকু ও সিসে যা খেলেছে পুরা ৬৬ মিনিট ক্লান্তি লাগেনি। ২ গোলে এগিয়ে যাবার পর সালাদ নামাতে খেলা স্লো হয়েছে, আর বার্তেসাঘি যায় না এমোরিমের খেলার ধরনের সাথে।
এই মিলান পারবে প্রতিপক্ষের মনে ভয় জোগাড় করতে। এই মিলান পারবে পুরান ঐতিহ্যকে ফিরিয়ে আনতে। বলা বাহুল্য লিভারপুল কিন্তু ক্লোপের অধীনে মাত্র ২টা শিরোপা জিতেছে কিন্তু ঐযে পরিচয় বা আইডেন্টিটি মানুষের মনে দাগ কেটে নিয়েছে।
এমোরিম থাকবে মিলানের সাথে এখন জোড় গলায় বলতে পারবো, মিলান আগামী ৩ মৌসুমের মাঝে উচল ফাইট দেবে।
Forza Milan, Forza Amorim
Milan Per Sempre