R Sports

R Sports ব্যক্তিগত পেজ

শ্রীলঙ্কায় পৌঁছাল টাইগার যুবারা
21/04/2025

শ্রীলঙ্কায় পৌঁছাল টাইগার যুবারা

21/04/2025

শ্রীলঙ্কায় সিরিজ খেলতে দেশ ছাড়ল তামিমরা

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ দলের ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের দল।

ঢাকা ছাড়ার আগে এদিন সকালে মিরপুরের একাডেমি প্রাঙ্গণে দলীয় ফটোসেশনে যোগ দেন ক্রিকেটারসহ কোচিং স্টাফরা। এর আগে, গেল শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে অধিনায়ক হিসেবে যথারীতি আজিজুল হাকিম তামিম রয়েছেন । এ ছাড়া জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, কালাম সিদ্দিকি ওলিনরা দলে রয়েছেন। অতিরিক্ত হিসেবে আরও ৫ ক্রিকেটার দলে রয়েছেন।

এদিকে আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শুরু হবে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর। ২৬ এপ্রিল গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের সবকটি ম্যাচই হাম্বানটোটায় গড়াবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

21/04/2025

লজ্জার রেকর্ড গড়ে রেলিগেশনে হামজার ক্লাব

পতন অব্যাহতই থাকল এক সময়ের চ্যাম্পিয়ন লেস্টার সিটির । মৌসুমজুড়ে ছন্দহীন দলটি শেষমেশ প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে গেল। রোববার (২০ এপ্রিল) লিভারপুলের সঙ্গে ১-০ ব্যবধানের পরাজয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় বিভাগে অবনমন নিশ্চিত হলো হামজা চৌধুরীর দলের।

৩৩ ম্যাচে কেবল ৪ জয় আর ৬ ড্রয়ের বিপরীতে ২৩টি ম্যাচেই হার দেখেছে তারা। সবমিলিয়ে দলটির পয়েন্ট ১৮। এতে সাউদাম্পটনের পর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমনের দ্বারপ্রান্তে ইপসউইচ সিটি।

প্রিমিয়ার লিগের ইতিহাসে পঞ্চমবারের মত অবনমন লেস্টারের। এর আগে, ১৯৯৪–৯৫, ২০০১–০২, ২০০৩–০৪ ও ২০২২–২৩ মৌসুমে নেমেছিল তারা। তাদের চেয়ে বেশি (৬ বার) কেবল নরউইচ সিটির অবনমন হয়েছে ।

লেস্টারের হয়ে একাদশে খুব একটা সুযোগ মিলছিল না হামজার। চলতি বছরের শুরুতেই ধারে তাকে দলে টেনেছিল শেফিল্ড ইউনাইটেড। তার বিদায়ে আরও বিপাকে পড়ে লেস্টার। একের পর এক হারে রীতিমত বিপর্যস্ত লেস্টার 'গোল' নাম চাঁদের দেখাই পাচ্ছিল না।

এদিকে শেফিল্ডের সামনে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ রয়েছে। বর্তমানে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে তারা। সরাসরি প্রোমোশনের জন্য লিডস ও বার্নলির পিছনে থাকায় প্লে-অফই এখন ভরসা। এই পর্বে উত্তীর্ণ হলেই মিলবে প্রিমিয়ার লিগে ফেরার টিকিট।

অন্যদিকে হামজার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। শেফিল্ড প্রোমোশন পেলে, সেখানেই স্থায়ী হয়ে যেতে পারেন তিনি। কিংবা নতুন কোন ক্লাবে তাকে দেখা যেতে পারে। ফলে, ভবিষ্যতে কোন ক্লাবের জার্সিতে লাল-সবুজের এই প্রতিনিধি মাঠ মাতাবেন, তা নিয়েই নানান প্রশ্ন রয়েছে।

17/01/2025

‘দিনশেষে টাকা ম্যাটার করে’, বিপিএলে পারিশ্রমিক বিতর্কে সানি
#বিপিএল

16/01/2025

বিপিএল ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির প্রশংসায় পঞ্চমুখ কোটজে

16/01/2025

বিসিবিতে আসা প্রসঙ্গে যে প্রতিক্রিয়া তামিমের
#তামিম

16/01/2025

বিপিএল কেমন হওয়ার কথা ছিল, কেমন হচ্ছে
#তামিম

Address

Dhaka
1348

Alerts

Be the first to know and let us send you an email when R Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category