03/09/2026
ফুটবলে একটা সময় ফুলব্যাক মানেই ছিল টাচলাইনের পাশে দাঁড়িয়ে থাকা, সুযোগ পেলেই সামনে দৌড়ানো বা ফুটবলের ভাষায় ওভারল্যাপ করে আর ক্রস করা। মডার্ন ফুটবল ট্যাকটিক্স এসে সেই চাকরিটাই বদলে দিয়েছে একপ্রকার। এখন ফুলব্যাককে অনেক সময় দেখা যায় মাঠের মাঝখানে, একেবারে মিডফিল্ডারের জায়গায়।
বল নিজেদের পায়ে আসার সাথে সাথে ডায়াগোনালি ভেতরের দিকে (ইনসাইড চ্যানেল বা হাফ-স্পেস দিয়ে) সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসে (Underlap/Invert)। এটাই Inverted Fullback। মডার্ন ফুটবলে এই ইনভার্টেড ফুলব্যাক হলো বিল্ড-আপ ফেজে ট্যাকটিক্যাল শেপ ডায়নামিকালি পরিবর্তন করার অন্যতম সবচেয়ে কার্যকর পদ্ধতি।
বাট এর মেকানিজম কি, কীভাবে এটি মাঠে কাজ করে?
চলেন ধরি, একটি টিম 4-3-3 ফর্মেশন দিয়ে ম্যাচ শুরু করছে। বিল্ড-আপের সময় তাদের সামনে প্রতিপক্ষের দুই ফরোয়ার্ড প্রেস করছে। এখানে একজন ফুলব্যাক ভেতরে ঢুকে যদি ডিফেন্সিভ মিডফিল্ডার এর পাশে দাঁড়ায়, তাহলে মুহূর্তের মধ্যে তৈরি হয় ডাবল পিভট। অর্থাৎ, একজন No.6-এর সাথে এখন আরেকজন খেলোয়াড়ও ডিফেন্স থেকে বল রিসিভ করার জন্য রেডি।
আচ্ছা আরেকটু ক্লিয়ার ধারণা দেই। পেপ গার্দিওলার সিটির উদাহরণ সবচেয়ে মানানসই হবে- টিম যখন ডিফেন্স থেকে অ্যাটাকে যায়, একজন ফুলব্যাক (যেমন: রিকো লুইস বা ওলেক্সান্ডার জিনচেঙ্কো) উপরে উঠে এসে সিঙ্গেল পিভটের (যেমন: রদ্রি বা ডেক্লান রাইস) পাশে বসে পড়ে। অন্যদিকে বাকি ৩ জন ডিফেন্ডার মিলে একটি Back-3 লাইন তৈরি করে। এর ফলে অন-দ্য-বল ফেজে দল অটোমেটিক একটি অস্থায়ী ডাবল পিভট পেয়ে যায়।
ফলে Center-back → Pivot → Pivot → Advanced Midfielder, এভাবে মাল্টিপাল পাসিং এঙ্গেল তৈরি হয়। অপনেন্ট এর দুই ফরোয়ার্ড যদি দুই সেন্টারব্যাক কে প্রেস করে, তাহলে মাঝখানে থাকা ইনভার্টেড ফুলব্যাক বা পিভটের এর একজন হয়ে যায় ফ্রি ম্যান।
ফুলব্যাক ভেতরে ঢুকে যাওয়ায় তার পাশের উইঙ্গার আর টাচলাইন ধরে নিচে ড্রপ করার প্রয়োজন অনুভব করে না। সে বরং আপটপ হাইয়ার অপজিশনে থেকে অপনেন্টের ফুলব্যাককে চার্জ করে। ফলে একদিকে মিডফিল্ডে numerical superiority, অন্যদিকে বাইরে attacking width, দুটোই পাওয়া যায়। ফলে বিল্ডাপ আরো স্ট্রং হয়।
এখন যদি দল সিঙ্গেল পিভট ব্যবহার করে, তাহলে ইনভার্টেড ফুলব্যাক অনেক সময় সেই একমাত্র পিভটের পাশে না গিয়ে তার পাশে এক্সট্রা পাসিং অপশন তৈরি করতে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী একজন ফুলব্যাক মিডে এসে সরাসরি সেকেন্ড পিভট এর ভূমিকাও নিতে পারে।
একজন ফুলব্যাক ভেতরে ঢোকে, একজন মিডফিল্ডার একটু এগিয়ে যায়, Winger বাইরে থাকে, Center-back ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে ৪-৩-৩ আর ৪-৩-৩ থাকে না।
তাই কাগজে-কলমে দল ৪-৩-৩ (সিঙ্গেল পিভট) বা ৪-২-৩-১ ফরমেশনে নামলেও, বিল্ড-আপের সময় ফুলব্যাক সাইডলাইনে না থেকে মাঝমাঠে এসে সেন্ট্রাল পিভটের পাশে বসে পড়ে। এর ফলে মাঠের স্ট্রাকচার নিমেষেই ৩-২-৪-১ বা ৩-২-৫ শেপে কনভার্ট হয়ে যায়।
আসলে ফর্মেশন শুধু starting point। আসল বিষয় হলো, বল পায়ে থাকা অবস্থায় মাঠে ১১ জন কীভাবে নিজেদের পজিশন হোল্ড করছে।
তিনজন ডিফেন্সে। দুজন পিভট তাদের সামনে। তারপর পাঁচজন অ্যাটেকিং লাইনে।
ইনভার্টেড ফুলব্যাকের ট্যাকটিক্যাল অনেক সুবিধা আছে যেমন-
মিডফিল্ড ওভারলোড (Numerical Superiority): অপনেন্ট যদি মিডে ৩ জন প্লেয়ার দিয়ে প্রেস করে, ইনভার্টেড ফুলব্যাক আসার ফলে মাঝমাঠে ৪ জনের বক্স বা ডায়মন্ড মিডফিল্ড তৈরি হয় (4v3 ওভারলোড)। ফলে একজন প্লেয়ার সবসময় ফ্রি পাসিং অপশন হিসেবে থাকে।
সেন্ট্রাল ট্রানজিশন সিকিউরিটি (Rest Defense): অ্যাটাক চলাকালীন মাঝমাঠে ২ জন পিভট থাকায় অপনেন্ট সহজে কাউন্টার অ্যাটাক চালাতে পারে না; বল হারালেই সেকেন্ড বল বা ইন্টারসেপশন দ্রুত রিকভার করা যায়।
উইঙ্গারদের 1v1 আইসোলেশন: ফুলব্যাক ভেতরে ঢুকে ডিফেন্ডারদের টেনে সেন্টারে নিয়ে আসায় টাচলাইনে থাকা উইঙ্গারদের জন্য ওয়ান-অন-ওয়ান স্পেস তৈরি হয়।
তবে সবকিছুর মতো এই ইনভার্টেড ফুলব্যাকেরও একটা ডিসএডভান্টেজ আছে।
ফুলব্যাক যখন মিডে ঢুকে পরে, তখন flank অনেকটাই Winger-এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর বল লুজ করার মুহূর্তে সেই wide channel খালি থাকলে অপনেন্ট সেখান দিয়েই কাউন্টার অ্যাটাক করতে পারে। তাই inverted fullback মানে শুধু “মিডে ঢুকে যাওয়া ফুলব্যাক” নয়। প্লেয়ারকে বুঝতে হয় কখন ইনসাইড মুভ করবে কখন আবার নিজের defensive position-এ ফিরবে।
ইনভার্টেড ফুলব্যাক হতে হলে স্রেফ গতি বা ট্যাকলিং স্কিল থাকলে চলে না; দরকার হয় সেন্ট্রাল মিডফিল্ডারের মতো প্রেস রেজিস্ট্যান্স ও ভিশন, ছোট স্পেসে দ্রুত বল রিসিভ করে ওয়ান-টাচ টার্ন নেওয়ার টেকনিক্যাল ক্ষমতা আর ডিফেন্সিভ ট্রানজিশনে সাইডলাইনের খালি স্পেস কাভার করার মতো পজিশনাল ডিসিপ্লিন।