28/01/2026
এই এটাকিং লাইনআপ দেখে ফেইসবুকে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন।
তো চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক।
প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে আনচেলোত্তি কোন প্লানে খেলাবেন এটা আমরা জানিনা৷ যেহেতু আমরা জানিনা সেহেতু আমরা আমাদের মতো আলোচনা করব।
প্রথমে নেইমারকে দিয়ে শুরু করা যাক। নেইমার ব্রাজিল ভক্তদের আবেগ তাই নেইমারকে না দেখে অনেকেই এটা মানতে পারছেন না৷ দেখুন আবেগ দিয়ে সবকিছু বিবেচনা করা যাবে না। নেইমার এখনও রিকোভারি প্রসেস এ আছে। নেইমার যে বিশ্বকাপে যাবে এমন কোনো নিশ্চয়তা আনচেলোত্তি দেননি। সবকিছুই নির্ভর করছে নেইমারের ফিটনেসের উপর।
ধরে নিন নেইমার বিশ্বকাপে খেলবে। নেইমারের বিশ্বকাপে খেললেও আমাদের পুরোপুরি নেইমার নির্ভর হওয়া যাবে না৷ নেইমারকে সব ম্যাচে স্টার্ট করা যাবে না৷ বিশ্বকাপের মতো হাই প্রেসিং ফুটবল ৯০ মিনিট খেলে সুস্থ থাকার মতো ফিটনেস নেইমারের আর নেই৷ খেলতে পারবে বাট ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি হবে। নেইমার হলো আমাদের পার/মানবিক বো/মা। সবসময় এটাকে স্টকে রাখতে হবে। যত কম ব্যাবহার করা যায় ততই ভালো। আশা করছি বুঝতে পেরেছেন৷
লেফট উইং: এই পজিশনে ভিনি অটো চয়েস। ভিনি মাস্ট থাকবে৷ ব্যাকআপ হিসেবে মার্টিনেল্লি, রাফিনহা, রদ্রিগো,এস্তেভাও এরা আছে৷ এরা সকলেই ভার্সেটাইল খেলোয়াড়। এরা সব পজিশনেই খেলতে পারে৷
রাইট উইং: এস্তেভাও ফার্স্ট চয়েস হয়ে গেছে। ব্যাকআপ হিসেবে রাফিনহা, রদ্রিগো আছে সাথে লুইস হেনরিককেও নিতে পারেন। স্যাভিও আর এন্টোনিকে নিয়ে আর খুব একটা সম্ভাবনা দেখছি না৷
নাম্বার নাইন: এটা টোটালি ডিপেন্ড করছে আনচেলোত্তির উপর। তিনি গেইম প্ল্যানে নাম্বার নাইনকে রাখবেন কি না, নাকি ফলস নাইনে রেজাল্ট বের করবেন এটা সম্পূর্ণ আনচেলোত্তির বিষয়। আমরা নরমালি যদি দুইটা নাম্বার নাইন নিই সেক্ষেত্রে আমার চয়েস এন্ড্রিক আর ইগর থিয়াগো। এন্ড্রিক এর গোল দেয়ার নেশা মাদকের থেকেও তীব্র। ইগর থিয়াগো, রিচা, জোয়াও পেদ্রো, ভিটর রক, জেসুস, অনেকেই আছে বাট আপনি সবাইকে নিতে পারবেন না৷ তেমনি ভাবে এটাকিং মিডেও পড়বেন ঝামেলায়। নেইমার, রাফা, কুনহা, রদ্রিগো এদের মধ্যে সবাইকে নিতে গেলে স্ট্রাইকার কম নিতে হবে। বিষয় হলো আপনি আপনার পছন্দের সবাইকে একসাথে নিতে পারবেন না৷
এন্ড্রিক এর পরিবর্তে অনেকেই কুনহাকে রাখতে চেয়েছেন। দেখুন কুনহা পিওর নাইন এর চেয়ে ফলস নাইনে বেটার। সো কুনহাকে রোটেট করে খেলাতে হবে৷
আপনারা আপনাদের মন্তব্য জানান৷ আপনারা মন্তব্য করলে অনেক কিছু জানার সুযোগ হয়।