03/09/2026
আড়াই বছরেও জোড়া লাগেনি হাড়, চোট ম্যানেজ করেই খেলবেন বর্ষণ!
তরুণ পেসার রোহানাত দৌলা বর্ষণের পিঠের স্ট্রেস ফ্র্যাকচার এখনো পুরোপুরি জোড়া লাগেনি। অস্ট্রেলিয়ান চিকিৎসক তাকে তিনটি পথ দেখিয়েছেন-এক থেকে দেড় বছর বিশ্রাম, অস্ত্রোপচার করে অন্তত এক বছর মাঠের বাইরে থাকা, অথবা চোট নিয়ন্ত্রণে রেখে ক্রিকেট চালিয়ে যাওয়া। বর্ষণ বেছে নিয়েছেন তৃতীয় পথটি।
চাপ বাড়লে ব্যথা ফিরতে পারে, তবে কয়েক দিন বিশ্রামে তা কমে যায়। বর্তমানে এক-দেড় সপ্তাহ বিশ্রামের পর তিনি বোলিংয়ের জন্য ফিট মনে করছেন নিজেকে। আগামী দুই মাস পুনর্বাসন ও ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগও জানিয়েছে, আপাতত ম্যানেজ করেই খেলতে হবে বর্ষণকে। চোটের কারণে তাকে মূলত টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেই ভাবা হচ্ছে।