12/04/2026
“পূর্বাচল থেকে আসার পরে শুনলাম যে আমাদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তখন হঠাৎ করে মনে হলো, আমাদের অফিসটা একটা রাজনৈতিক অফিস হয়ে গেছে।
শত শত লোক আসা-যাওয়া শুরু করল।
একপর্যায়ে পাইলট আমাকে অনুরোধ করে বলল, "ভাই, চলেন চলে যাই।” তখন (নাজমূল আবেদীন) ফাহিম ভাই, আমি আর পাইলট বোর্ডে ছিলাম।
আমরা সেদিন চলে আসতে বাধ্য হয়েছিলাম।”
~ আমিনুল ইসলাম বুলবুল, প্রথম আলো
একবার চিন্তা করে দেখেন সবকিছু বাদ দিলেও নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, আর বুলবুল ভাইরা এদেশের কিংবদন্তিতুল্য ক্রীড়াবিদ, তাদেরকে ন্যুন্যতম কোনো সম্মান প্রদর্শন তো দূরে, তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে এটা জানানোর প্রয়োজন তো দূরে, তারা একটা মাঠ প্রদর্শন করে বোর্ডে আইসা দেখে তাদেরকে অব্যাহতি দেওয়া হইছে।
এরপর কিছুক্ষণের মধ্যে কোনো নোটিশ, অধ্যাদেশ, লিখিত আদেশ ছাড়াই পলিটিক্যাল স্টাইলে কার্যালয় দখলের মতো করে এসে বিসিবি দখল করলেন তামিম ইকবাল ও তার সঙ্গপাঙ্গরা। এই ইতিহাস ক্রীড়া জগতের ইতিহাসেরই কালো অধ্যায় হয়ে থাকবে।