01/03/2020
গ্ল্যাক্সোস-ডি ঢাকা হাফ ম্যারাথন-২০২০ পর্ব শেষ হবার পরে ২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও উত্তেজনা এবং উচ্ছ্বাসের গুঞ্জন আমাদের দেহ, মন বা আমাদের ফেসবুকের হোমপেজ ছেড়ে যায়নি। আমরা এখনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির ফ্ল্যাশব্যাকে বাস করছি- পূর্বের রাতের প্রস্তুতি, ভোরের আলো ফোটার আগে সহ-রানারদের সাথে দেখা, জুম্বার তালে ওয়ার্মিং করা, অবশেষে, ম্যারাথনের শুরু এবং দৌড়ানো, যা আমাদের নিয়ে গিয়েছিল ফিনিস লাইনে পৌঁছানোর সেই চূড়ান্ত মুহুর্তগুলিতে।
আমরা আকুল্ভাবে কামনা করি, ফিনিশ লাইন অতিক্রম করার মাধ্যমে আমাদের শিরায় বাহিত কংক্রিট নগর জীবনের জাগতিক ব্যস্ততাকে ছাপিয়ে কৃতিত্বের অনুভূতি যেন জাগ্রত হয় আমাদের। কারণ এটা সাধারন যেকোন দৌড়ের ইভেন্ট নয়, এটি ছিল ঢাকা হাফ ম্যারাথন, দেশের বৃহত্তম দৌড়ের ইভেন্ট যা কেবলমাত্র একটি বিষয়ের উপর ভিত্তি করে সর্বস্তরের মানুষকে একত্রিত করেছে - দৌড়ের প্রতি আমাদের ভালবাসা।
এই বছর ইভেন্টটি সত্যিই তার পূর্ববর্তি বছরগুলোর সকল মহিমা ছাড়িয়ে গিয়েছে। আমরা, টিজিআইটি পরিবার আমাদের এই গৌরবময় সুযোগটি উপহার দেওয়ার জন্য এবং রানিং কমিউনিটি একত্রিত হয়ে স্বাস্থ্যকর জীবনযাপন উদযাপনের জন্য এই প্রচেষ্টার প্রবর্তক ঢাকা রান লর্ডসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা এই বছরের স্পনসরদের কৃতজ্ঞতা জানাতে চাই যারা অনুগ্রহপূর্বক এই উদ্যোগকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন। স্পোর্টস টাইমিং সলিউশন এর জড়িত হওয়া একটি গৌরবান্বিত সংযোজন ছিল এবং আমরা রানার্সরা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে প্রত্যয়িত দৌড়ে অংশ নেওয়ার প্রত্যাশায় উচ্ছ্বসিত ছিলাম।
একবার জোরে করতালি হবে বিডিরানার্স এর স্বেচ্ছাসেবক এবং রেস মার্শাল এবং অন্যান্য রানিং কমিউনিটির জন্য, যারা এই ইভেন্টের কেন্দ্রবিন্দু ছিল, তারা ইভেন্টের সমস্ত লজিস্টিক দিক দেখছিলেন, তবুও অবিচ্ছিন্নভাবে আগ্রহ নিয়ে প্রতিটি অংশগ্রহণকারীকে উৎসাহ প্রদান করে গিয়েছেন। রানিং কমিউনিটি সর্বদাই পেশাদার এবং অপেশাদার উভয়কেই স্বাগত জানিয়েছে এবং ঢাকা হাফ ম্যারাথন ২০২০ ছিল এই কমিউনিটির মধ্যে অনুষ্ঠিত ইতিবাচকতা, অন্তর্ভুক্তির আরেকটি প্রদর্শনী। আজ থেকে আমরা পরের বছরটির জন্য আবার আমাদের ঘড়িটি সেট করলাম, যখন আমরা সবাই আবার একত্রিত হবো, গৌরব অর্জনের জন্য দৌড়ে।
Dhaka Half Marathon BDRunners