BDup24 News

BDup24 News We brings you Bangladesh’s local cricket, football and hockey events news
(3)

বিপিএল নিলামে খুব ব্যস্ত নোয়াখালির কোচ খালেদ মাহমুদ সুজন !!
30/11/2025

বিপিএল নিলামে খুব ব্যস্ত নোয়াখালির কোচ খালেদ মাহমুদ সুজন !!

দুর্দান্ত ক্যাচে ভয়ংকর স্টার্লিংকে ফেরালেন সাইফ  !! বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, দ্বিতীয় টি–টোয়েন্টি, চট্টগ্রাম — ৫ম ওভ...
29/11/2025

দুর্দান্ত ক্যাচে ভয়ংকর স্টার্লিংকে ফেরালেন সাইফ !!

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, দ্বিতীয় টি–টোয়েন্টি, চট্টগ্রাম — ৫ম ওভারের ৪র্থ বলে তানজিম হাসান সাকিবের গতিময় শর্ট বলটি পুল করতে গিয়ে ভুল করলেন পল স্টার্লিং। কোমর সমান উচ্চতার বলটি টেনে মারলেও শটটি হয়ে যায় বেশি স্কয়ার, আর সেখানেই দাঁড়িয়ে ছিলেন সাইফ হাসান।

সাইফ দৌড়ে এসে সামনে স্লাইড করে দারুণ দক্ষতায় নিচু ক্যাচটি তুলে নেন। অনফিল্ড আম্পায়ার ক্যাচটি নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। রিপ্লেতে দেখা যায়—সাইফের আঙুল বলের নিচেই ছিল এবং বল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

ফলাফল—স্টার্লিং আউট!

ইনিংসের শুরুতেই এই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়ে বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন সাকিব–সাইফ জুটি।

ক্রিকেটে নিরাপত্তা নিয়ে হাহুতাশ, কিন্তু ফুটবলে সব ঠাণ্ডা!গত আগস্টে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছিল বিসিসিআ...
16/11/2025

ক্রিকেটে নিরাপত্তা নিয়ে হাহুতাশ, কিন্তু ফুটবলে সব ঠাণ্ডা!
গত আগস্টে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছিল বিসিসিআই, আর এখন ফুটবলের বেলায় কোনো ভণিতা ছাড়াই ভারতীয় দল দিব্যি ঢাকায় নেমে পড়েছে।

হাস্যকরভাবে পরিষ্কার—সব জায়গায় দাদাগিরি চলে না! 😄

বিপিএলে চট্টগ্রাম স্টেডিয়ামে পৌঁছাতে এবার শাটল বাস চালুর উদ্যোগ নিল বিসিবি! 🚨মূল শহর থেকে বেশ বাইরে হওয়ায় বীরশ্রেষ্ঠ ফ্ল...
16/11/2025

বিপিএলে চট্টগ্রাম স্টেডিয়ামে পৌঁছাতে এবার শাটল বাস চালুর উদ্যোগ নিল বিসিবি! 🚨

মূল শহর থেকে বেশ বাইরে হওয়ায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যেতে দর্শকদের ভোগান্তি যেন নিত্যসঙ্গী। সেই ঝামেলাই কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিসি ও বাস মালিক সমিতির সঙ্গে বসেছে বিসিবি।

শাটল বাস হলো এমন এক ধরনের পরিবহন যা নির্দিষ্ট দুটি বা তার বেশি গন্তব্যের মধ্যে নিয়মিত চলাচল করে !!

আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বিসিবি থেকে এনওসি পেয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি...
12/11/2025

আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বিসিবি থেকে এনওসি পেয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্তই তার খেলার অনুমতি দিয়েছে বোর্ড।

সাইফ এবার খেলবেন অ্যাস্পিন স্ট্যালিওনসের হয়ে। একই লিগে রয়্যাল চ্যাম্পসের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান, আর ভিস্তা রাইডার্সে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা।

১৮ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের টি-টেন লিগ। সিরিজ শুরুর আগে কিছু ম্যাচ খেলেই দেশে ফিরে বাংলাদেশ দলে যোগ দেবেন সাইফ।

২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হাসান মুরাদ অবশেষে পেলেন সাদা পোশাকের স্বপ্নের ডাক! একাধিকবার স্কোয়াডে থাকলেও অ...
11/11/2025

২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হাসান মুরাদ অবশেষে পেলেন সাদা পোশাকের স্বপ্নের ডাক! একাধিকবার স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি তার, তবে আজ সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ তাইজুল ইসলামের হাত ধরে মাথায় উঠল টেস্ট ক্যাপ। বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত ২৪ বছর বয়সী এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার এরই মধ্যে খেলেছেন ২টি টি-টোয়েন্টি, আর প্রথম শ্রেণির ৩৯ ম্যাচে শিকার করেছেন ১৬৫ উইকেট।

টানা দুইবার বরিশালকে বিপিএল শিরোপা জেতানোর পর এবার কোচ মিজানুর রহমান বাবুলকে দেখা যেতে পারে বন্দরনগরীর দল চট্টগ্রাম রয়্য...
08/11/2025

টানা দুইবার বরিশালকে বিপিএল শিরোপা জেতানোর পর এবার কোচ মিজানুর রহমান বাবুলকে দেখা যেতে পারে বন্দরনগরীর দল চট্টগ্রাম রয়্যালসের হেড কোচের দায়িত্বে।

বিপিএলে নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স নজর দিয়েছে সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমানের দিকে 👀দুজনকেই দলে ভেড়াতে চলছে আলোচনা...
07/11/2025

বিপিএলে নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স নজর দিয়েছে সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমানের দিকে 👀
দুজনকেই দলে ভেড়াতে চলছে আলোচনা! ⚡

🚨 আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ!নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে ভি...
06/11/2025

🚨 আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ!

নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গত আসরের টুর্নামেন্ট সেরা ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মিরাজকে। একই সঙ্গে আইকন ক্রিকেটার হিসেবে দলটির নেতৃত্বভারও উঠেছে তার কাঁধে। ✅

আমার একটা মানসিক তৃপ্তি আছে—আম্মার অসুস্থতার সময় থেকেই আমার নিয়ত ছিল, তাঁর জানাজাটা যেন আমি নিজে পড়াতে পারি। আল্লাহ তায়া...
06/11/2025

আমার একটা মানসিক তৃপ্তি আছে—আম্মার অসুস্থতার সময় থেকেই আমার নিয়ত ছিল, তাঁর জানাজাটা যেন আমি নিজে পড়াতে পারি। আল্লাহ তায়ালা সেই তৌফিক দিয়েছেন, আম্মার জানাজা আমি নিজেই পড়িয়েছি। এজন্য আগেই দোয়া-দরুদসহ প্রয়োজনীয় সবকিছু শিখে প্রস্তুতি নিয়েছিলাম। একজন সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব মনে করেছি—আম্মাকে নিজের হাতে আল্লাহর কাছে অর্পণ করা। ছোট্ট বিষয় মনে হলেও, আমি বিশ্বাস করি—প্রত্যেক সন্তানেরই এটা চেষ্টা করা উচিত।

ফিক্সিংয়ে নাম থাকায় হারল্যান গ্রুপের ঢাকা ক্যাপিটালসকে বাদ দিয়ে বিপিএলে নতুন মালিকানায় আসছে ঢাকার দল ।
04/11/2025

ফিক্সিংয়ে নাম থাকায় হারল্যান গ্রুপের ঢাকা ক্যাপিটালসকে বাদ দিয়ে বিপিএলে নতুন মালিকানায় আসছে ঢাকার দল ।

সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের একজন ব্র্যান্ড। তবে মাঠে তার পোস্টার নিয়ে ঢুকতে পারবে কিনা, সেটা সম্পূর্ণভাবে ডিসিপ্লিনারি ক...
03/11/2025

সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের একজন ব্র্যান্ড। তবে মাঠে তার পোস্টার নিয়ে ঢুকতে পারবে কিনা, সেটা সম্পূর্ণভাবে ডিসিপ্লিনারি কমিটির উপর নির্ভর করে। - বিসিবি পরিচালক আসিফ আকবর

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BDup24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDup24 News:

Share

Category