28/08/2026
Best Wishes Juniors❤️
Hello RUETians....
আর মাত্র ৪ দিন রয়েছে রেজিষ্ট্রেশন ডেডলাইন শেষ হওয়ার যারা এখনো রেজিষ্ট্রেশন এবং টিম কিনেন নাই দ্রুত কিনে ফেলুন।
টিম রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন:(01798996189-whatsapp)
Player Reg fee-50 tk only
Team Reg fee- 1000 tk Only
Reg form:https://forms.gle/Fw2ATT6ikMEj1sZj7
টুর্নামেন্টের সাধারণ ও ম্যাচ নিয়মাবলী
১।ম্যাচ ফরম্যাট: খেলা শর্ট পিচে (Short Pitch) ১০ ওভারে অনুষ্ঠিত হবে।
২।দলের সদস্যসংখ্যা: স্কোয়াডে সর্বনিম্ন ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন প্লেয়ার রাখা যাবে। তবে মাঠে ১০ জন প্লেয়ার খেলবেন।
৩।বোলিং নিয়মাবলী:
বোলিংয়ে কোনো পেস লিমিট নেই, তবে বল অবশ্যই কানের নিচ থেকে হাত রেখে করতে হবে। নিয়ম অমান্য করলে নো-বল ঘোষণা করা হবে।
ইনিংসে সর্বনিম্ন ৪ জন বোলার ব্যবহার করতে হবে।
৪।সর্বোচ্চ ২ জন বোলার ৩ ওভার করে বল করতে পারবেন।
৫।ব্যাটিং ও রান: বাই রান (Bye Run) প্রযোজ্য থাকবে এবং মাঠে দুইজন ব্যাটার (স্ট্রাইক ও নন-স্ট্রাইক প্রান্তে) খেলবেন।
৬।শৃঙ্খলা ও আম্পায়ারিং: মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আম্পায়ারের সাথে কোনো প্রকার তর্ক করলে কোনো সতর্কবার্তা (Warning) ছাড়াই ৫ রান পেনাল্টি দেওয়া হবে।
টিম রেজিস্ট্রেশন ও ড্রাফট প্রক্রিয়া
৭।টিম কেনার নিয়ম: পোস্টে দেওয়া প্লেয়ার রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে টিম নেওয়া যাবে।
৮।প্লেয়ার ড্রাফট: টিম ওনারদের (Team Owner) ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় কিনতে হবে।
৯।ডিরেক্ট প্লেয়ার সাইনিং: টিম Owner রা শুধু প্লেয়ার রেজিষ্ট্রেশন ফি দিয়ে ৪ জন প্লেয়ার ইচ্ছা মতো নিজেদের স্কোয়াড এ অন্তর্ভুক্ত করতে পারবেন এর জন্য অকশন ব্যালেন্স এর কোনো পরিবর্তন হবে নাহ।
১০।অবিক্রিত প্লেয়ার বন্টন: রেজিস্ট্রেশন করা সকল প্লেয়ারই দল পাবেন। ড্রাফট শেষে অবিক্রিত প্লেয়ারদের লটারির মাধ্যমে দল ভাগ করে দেওয়া হবে।
১১।Auction করার জন্য প্রতিটি দল 1000k এর Imaginary Balance পাবেন।সকল প্লেয়ার এর Base Price 5000 tk. এর পর প্রতি ডাকে ৫k
করে Bid বাড়বে 30k পর্যন্ত। এরপর 100k পর্যন্ত প্রতি Bid এ 10k করে বাড়বে।
১২।কোনো প্লেয়ারের দাম 100k অতিক্রম করলে সেটি Blind Bid এ চলে যাবে।