19/02/2026
হঠাৎ আতঙ্ক রুম কল্যাণ পরিষদ, আন্তর্জাতিক-১০১
কেন্দ্রীয় কার্যালয়
স্মারক নং: 101
তারিখ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিষয়: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার আদেশ
জনাব আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য,
হঠাৎ আতঙ্ক রুম কল্যাণ পরিষদ।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ০৪.০২.২৬ তারিখে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও আপনি উক্ত নোটিশের কোনো সন্তোষজনক লিখিত জবাব প্রদান করেননি।
আপনার এই নীরবতা প্রমাণ করে যে, আপনি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল নন এবং আনীত অভিযোগসমূহ আপনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন।
এমতাবস্থায়, সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আপনাকে সংগঠনের সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।
অদ্য ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ হতে এই আদেশ কার্যকর হবে। বহিষ্কারপরবর্তী সময়ে আপনি সংগঠনের নামে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
আদেশক্রমে,
(স্বাক্ষরিত/-)
খাইরুল বাসার
আহ্বায়ক
অনুলিপি ও সদয় অবগতির জন্য:
১. মো. সোহেল, সদস্য সচিব।
২. দপ্তর ফাইল৷