30/12/2023
ওজন কমানোর হিসাব:
ওজন কমাতে হলে একজন পূর্ণ বয়স্ক পুরুষের ও মহিলার ৫০০ ক্যালরি কম খেতে হবে | যেমন: একজন পূর্ণ বয়স্ক পুরুষ যদি ২২০০ ক্যালরি খান (দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী ) সেক্ষেত্রে ২২০০-৫০০=১৭০০ ক্যালরি খেতে হবে | একজন পূর্ণ বয়স্ক মহিলা যদি ১৭০০ ক্যালরি খান (দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী ) সেক্ষেত্রে ১৭০০-৫০০=১২০০ ক্যালরি খেতে হবে |
এই ৫০০ ক্যালরি কম খাওয়া হবে ব্যায়ামের ক্যালরি ও খাবারের ক্যালরি মিলিয়ে | এর কম খেলে মেটাবলিসম কমে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে | ৫০০*৭=৩৫০০ ক্যালরি কম খেলে ওজন কমবে সপ্তাহে এক পাউন্ড বা আধা কেজি |
এক জন ব্যাক্তি, যিনি প্রতিদিন ২২০০ ক্যালরি খান, তিনি যদি ব্যায়ামে ২৫০ ক্যালরি বার্ন করেন, তাহলে, তিনি ওজন কমাতে ২২০০-২৫০(ব্যায়ামের ক্যালরি বার্ন)-২৫০(কম ক্যালরি খাওয়া)=১৭০০ ক্যালরি খাবেন|
এটাই ওজন কমানোর সবচাইতে হেলদি উপায়|
অনেকেই অনেক কম খাবার খান| তারা মনে করেন যে কম খাবার খেলে ওজন তাড়াতাড়ি কমবে| এটা ভুল ধারণা| বরং প্রতিদিন ৫০০ ক্যালরি কম খেলেই ওজন ঠিক মত কমবে| একমাত্র অনেক বেশি ওজন যাদের, তারা ওজন অনেক দ্রুত বা সপ্তাহে এক পাউন্ড এর চেয়ে বেশি কমাতে পারে| খাবার খাওয়া খুব না কমিয়ে বরং আপনার দৈনন্দিন কাজ কর্ম বা ব্যায়ামের পরিমান একটু বাড়াতে পারেন |
এর মাধ্যমে আপনার যে ওজন কমবে, তা পরবর্তিতে ধরে রাখতে পারবেন|
ওজন বাড়ানোর হিসাব:
ঠিক উল্টা ভাবে ওজন বাড়াতে হলে একজন পূর্ণ বয়স্ক পুরুষের ও মহিলার ৫০০ ক্যালরি বেশি খেতে হবে | যেমন: একজন পূর্ণ বয়স্ক পুরুষ যদি ২০০০ ক্যালরি খান, সেক্ষেত্রে ২০০০+৫০০=২৫০০ ক্যালরি খেতে হবে | একজন পূর্ণ বয়স্ক মহিলা যদি ১৬০০ ক্যালরি খান সেক্ষেত্রে ১৬০০+৫০০=২১০০ ক্যালরি খেতে হবে |
এই ৫০০ ক্যালরি বেশি খাওয়া হবে ব্যায়ামের ক্যালরি ও খাবারের ক্যালরি মিলিয়ে|
এক জন ব্যাক্তি, যিনি প্রতিদিন ২২০০ ক্যালরি খাবেন, তিনি যদি ব্যায়ামে ৩০০ ক্যালরি বার্ন করেন, তাহলে, তিনি ওজন বাড়াতে ২২০০+৫০০+৩০০=৩০০০ ক্যালরি খাবেন|
৫০০*৭=৩৫০০ ক্যালরি বেশি খেলে ওজন বাড়বে সপ্তাহে এক পাউন্ড বা আধা কেজি |যত ক্যালরি গ্রহণ করা হবে,তা যদি বার্ন করা ক্যালোরির চাইতে বেশি হয়,তবে ওজন বাড়বে|আর ৫০০*৭=৩৫০০ ক্যালরি মোটামুটি এক পাউন্ডের সমান|