07/07/2026
...
ট্যুর প্ল্যান অনুযায়ী ৯ জুলাই থেকে
আমরা নেটওয়ার্কের বাইরে থাকতাম!
চলে যাবো বান্দরবানে। কেওক্রাডং সুনসাং
পাড়ার রাস্তায় হেঁটে বেড়াবো, মেঘে ভিজবো!
কিন্তু আকস্মিক বৃষ্টি, বন্যা আর
পাহাড় ধ্বসের ঘটনায় নাগরিকদের
সার্বিক নিরাপত্তা বিবেচনায় বান্দরবান
জেলা প্রশাসক ১০ জুলাই পর্যন্ত সকল পর্যটন
কেন্দ্রে ভ্রমণ ও চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন!
এদিকে আমাদের ২৪ জনের
যাওয়া-আসার টিকেট করা হয়েছিলো,
বগা লেক ও কেওক্রাডং রিসোর্টে কটেজ
বুক করা ছিলো! কি আর করার, আপাতত...
Team বাউডান্ডা'র মেম্বারদের সাথে কথা বলে
ট্যুরের নতুন দিন-তারিখ নির্ধারণ করতে হবে!