Team Babar Azam

Team Babar Azam � Fan Page of Babar Azam
Covering matches, stats & updates. Respect • Passion • Cricket ��

02/09/2026

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা
ভয়াবহ সংকটের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট, যার নজির হয়তো তাদের ক্রিকেট ইতিহাসেও নেই। ইংল্যান্ডে টানা দুটি টেস্ট হারের পর পিসিবি এই স্কোয়াডের সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়েছে। প্রধান কোচ ও বোলিং কোচকেও পাল্টে ফেলেছে তারা। এই ঘটনা বেশ শোরগোল তুলেছে ক্রিকেট মহলে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের ভেতরের সূত্র থেকে তথ্য বের করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তাদের দাবি, এই ঘটনায় খেলোয়াড়রা ‘হতবাক’ হয়েছে বললেও কম হবে। সোমবার বিকেল পাঁচটার দিকে পাকিস্তান দলের সদস্যরা বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে বার্তা পেতে শুরু করেন। টিম ম্যানেজমেন্ট, কোচ বা অধিনায়কদের পক্ষ থেকে তাদের কেউ কিছু বলেননি। কোনো যোগাযোগ না করেই বহিষ্কারের খবরে পরিবার ও বন্ধুদের কাছে ফোন করে তারা বিস্ময় প্রকাশ করেন। ওই দিন সবার ছুটি ছিল, কেউ বাইরে ঘুরতে বের হয়েছিলেন, কেউ বা হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন।

চলতি সিরিজে খেলা এক খেলোয়াড় তার প্রতিক্রিয়া জানান। পারফরম্যান্স ভালো করেছেন দাবি করে তার মনে হচ্ছে, তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। তিনি তখন টিম হোটেলে নিজের রুমে ছিলেন। এমন সময়ে মেসেজ পেতে থাকেন। এক বন্ধু তার কাছে প্রেস বিজ্ঞপ্তি ফরোয়ার্ড করেছিলেন। দুইবার সেটি পড়েও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। শুরুতে এটিকে ভুয়া খবর মনে করেন।

ক্রিকইনফো-র তথ্য অনুযায়ী, সোমবার নির্বাচকদের কাছ থেকে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হকের অন্তর্ভুক্তির ব্যাখ্যা জানতে চেয়েছিল বোর্ড। এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল তারা। আর একই দিনে তারা এই দুজনসহ তাদের সাত খেলোয়াড় ও দুই কোচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়। সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররাম শাহজাদকেও দেশে ফেরার বিমানের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন পাঁচ আনক্যাপড খেলোয়াড় আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহ। অন্য দুজন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল, যারা দুজন মিলে কেবল ১০ টেস্ট খেলেছেন। কোচিং দল থেকে সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরিয়ে যুক্ত করা হয়েছে মাইক হেসন ও অ্যাশলে নোফকেকে।

খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে, এই কথাটাও না বলাকে অপমানজনক মনে করছেন সংশ্লিষ্টজনেরা।পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো আলোচনা না করেই সাত খেলোয়াড়কে ডাকার কারণে সাবেক অধিনায়ক মিসবাহ উল হক জাতীয় দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগের প্রস্তাব দেন। প্রতিবেদন অনুযায়ী, তার সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি বোর্ড। এছাড়া লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কনসালট্যান্টের ভূমিকা থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।

02/09/2026

🚨 SAIM AYUB SET FOR TEST COMEBACK!🔥

Saim Ayub is all set to return to Test cricket for Pakistan after 606 days.

01/09/2026

🚨 পাকিস্তান ক্রিকেটে আরও নাটক!

পাকিস্তান ক্রিকেটের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন মিসবাহ-উল-হক।

এদিকে নতুন করে দলে নেওয়া সাত ক্রিকেটারকে নিয়ে মিসবাহর সঙ্গে কোনো আলোচনা করেনি পিসিবি। বিষয়টি নিয়েই তিনি নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে এআরওয়াই নিউজ।

তৃতীয় টেস্টের আগে পাকিস্তান ক্রিকেটে একের পর এক পরিবর্তনের মধ্যেই এবার সামনে এলো মিসবাহর পদত্যাগের খবর।

01/09/2026

🚨 MEGA CHANGES by PCB 🚨

Pakistan have made 7 changes to their Test squad following the defeat at Lord’s.

🔴 OUT:

1. Mohammad Rizwan
2. Imam-ul-Haq
3. Salman Ali Agha
4. Ali Usman
5. Aamir Jamal
6. Awais Zafar
7. Khurram Shehzad

🟢 IN:

1. Saim Ayub
2. Abdullah Fazal
3. Arafat Minhas
4. Mohammad Imran Jr.
5. Saad Baig
6. Imran Randhawa
7. Razaullah

Additionally Sarfaraz Ahmed and Umar Gul have also been sacked. Mike Hesson and Ashley Nofke have replaced them.

01/09/2026

The Pakistan Cricket Board has today announced that seven players have been released from the Test squad following completion of the Lord’s Test.

The players are Mohammad Rizwan, Imam-ul-Haq, Salman Ali Agha, Ali Usman, Aamir Jamal, Muhammad Awais Zafar and Khurram Shahzad.

The players announced as replacements are Saim Ayub, Abdullah Fazal, Arafat Minhas, Mohammad Imran Jnr, Saad Baig, Mohammad Imran Randhawa and Razaullah.

Updated Test squad for Birmingham:

Babar Azam (captain), Abdullah Fazal, Arafat Minhas, Azan Awais, Mohammad Abbas, Mohammad Ali, Muhammad Imran, Mohammad Imran Jnr, Muhammad Ghazi Ghori (wicket-keeper), Razaullah, Saad Baig (wicket-keeper) Saim Ayub, Sajid Khan, Saud Shakeel, Shan Masood and Ubaid Shah.


19/08/2026
18/08/2026

ব্রেকিং নিউজ:

বাবর আজমকে ইংল্যান্ডের বিরুদ্ধে ১ম টেস্টের থেকে বাদ দেওয়া হয়েছে। সালমান আগা, যিনি মাত্র চারটি প্রথম শ্রেণির খেলায় অধিনায়ক ছিলেন (২০২২ সালে যখন সিনিয়র খেলোয়াড়রা অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন), তিনি বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক হবেন।

বাবর আজম ইংল্যান্ড সিরিজে ৩৫০+ রান নিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি জায়গা দখল করতে পারেন!
17/08/2026

বাবর আজম ইংল্যান্ড সিরিজে ৩৫০+ রান নিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি জায়গা দখল করতে পারেন!


17/08/2026

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমের খেলা নিয়ে শঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাতে চোট পেয়েছিলেন বাবর আজম। এরপর প্রস্তুতি ম্যাচেও একই হাতে আবার আঘাত পান তিনি।

আজ হেডিংলিতে অনুশীলনে অল্প সময় ব্যাটিং করেছেন বাবর। তবে প্রথম টেস্টে তিনি খেলবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।

মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ম্যাচের দিন পর্যন্ত।
বাবরকে নিয়ে অপেক্ষা করতে হবে।

একজন ব্যাটার। ক্রিকেটের প্রতিটি ইনিংসেই সেঞ্চুরি। 🏏 বাবর আজম — The King 👑🏏 T20 — ১ম ও ২য় ইনিংসে সেঞ্চুরি🏏 ODI — ১ম ও ২য় ...
13/08/2026

একজন ব্যাটার। ক্রিকেটের প্রতিটি ইনিংসেই সেঞ্চুরি। 🏏

বাবর আজম — The King 👑

🏏 T20 — ১ম ও ২য় ইনিংসে সেঞ্চুরি
🏏 ODI — ১ম ও ২য় ইনিংসে সেঞ্চুরি
🏏 Test — ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ইনিংসে সেঞ্চুরি

ক্রিকেটের সব ইনিংসেই নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন বাবর আজম।

One Batter. Every Innings of Cricket. 👑

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Babar Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category