30/07/2026
কুকুর মরার ৬ মাস আগে পাগল হয়ে যায়, বাঙালি প্রবাদের এই চিরন্তন সত্যটিই যেন এখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে ইরানের শিয়া রেজিমির ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেত্রে! 🇸🇦সৌদি আরবের মতো রিজিওনাল সুপারপাওয়ারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হুথিরা যে মেরিটাইম এম্বারগো বা নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে, তা আসলে তাদের পতন নাকি এক শতাব্দীর সবচেয়ে বড় গ্লোবাল ক্রাইসিসের ইঙ্গিত?
পরিস্থিতি এখন আর শুধু আঞ্চলিক কোন্দলে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিচ্ছে এক ফুল স্কেল ওয়ার বা মহাযুদ্ধে! বিশ্বের ২৫% জ্বালানি তেল যাতায়াত করে যে দুটি রুট দিয়ে (হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি), দুটিই এখন পুরোপুরি ওয়ার জোনে পরিণত হয়েছে। গ্লোবাল অয়েল সাপ্লাই এক ধাক্কায় ৭% কমে গেলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, ভাবা যায়? বর্তমানে রেড সি অনিরাপদ হওয়ায় কমার্শিয়াল শিপগুলো এখন পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে (কেপ অব গুড হোপ হয়ে) লং রুটে যাতায়াত করছে। সহজ ভাবে, ডাবল টাইম, ডাবল কস্ট! যার ইমপ্যাক্ট পড়বে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে এই দ্বন্দ্বের ইমপ্যাক্ট কিন্তু বাংলাদেশসহ পুরো বিশ্বের ইকোনমিতে সুনামি ডেকে আনতে পারে!