25/07/2026
🇧🇩 🏀 বাংলাদেশের বাস্কেটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপনের পথে বিকেএসপি 🇧🇩 🏀
বাংলাদেশের বাস্কেটবলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে স্থাপিত হতে যাচ্ছে দেশের সর্বপ্রথম এবং একমাত্র FIBA Level 1 (for any international level competition) Approved Wooden Floor Basketball Court.
এই প্রকল্পের জন্য ফিবা স্বীকৃত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তৈরি, FIBA Level 1 approved Model-এর উডেন ফ্লোর খুব শীঘ্রই বাংলাদেশে পৌঁছাবে। প্রায় ১,৩৮০ বর্গমিটার আয়তনের এই আন্তর্জাতিক মানের উডেন ফ্লোর স্থাপনের কাজ আগামী অক্টোবর মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
এই আধুনিক কোর্ট চালু হলে বিকেএসপির খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের পরিবেশে অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ পাবে। একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের বাস্কেটবলের উন্নয়ন, খেলোয়াড় তৈরির মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্ষমতা বৃদ্ধির পথে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বিকেএসপি – গড়ে তুলছে আগামীর আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। 🇧🇩🏀