Pubg live bd

Pubg live bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pubg live bd, Stadium, arena & sports venue, Dhaka.

09/06/2024

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”
“আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”...আল্লাহ তুমি সকল হাজিদের হজ্ব কবুল করো, আমাদের কেও তোমার পবিত্র কাবা তাওয়াফ করার তাওফিক দাও-আল্লাহুম্মা আমিন।





পৃথিবী বড় কষ্টের জায়গা....কষ্ট ছাড়া জীবনে সুখের মূল্য বোঝা যায় না।। ক্ষণিকের আনন্দ দীর্ঘসময় হৃদয়ে কষ্টের আচড় কেটে যায়।। ...
05/05/2024

পৃথিবী বড় কষ্টের জায়গা....কষ্ট ছাড়া জীবনে সুখের মূল্য বোঝা যায় না।। ক্ষণিকের আনন্দ দীর্ঘসময় হৃদয়ে কষ্টের আচড় কেটে যায়।। যে কষ্ট তিলে তিলে শেষ করে ভেতর টাকে।। পৃথিবী খুব অদ্ভুধ...মানুষগুলো তার ক্যারেকটার....

কি নিষ্ঠুর,  কত নির্মম আল্লাহর বিধান। যেই মায়ের গর্বে জন্মালাম, যেই পিতৃত্বের স্নেহ, মায়া ভালোবাসায় বড় হলাম...তাঁদের কে ...
25/04/2024

কি নিষ্ঠুর, কত নির্মম আল্লাহর বিধান। যেই মায়ের গর্বে জন্মালাম, যেই পিতৃত্বের স্নেহ, মায়া ভালোবাসায় বড় হলাম...তাঁদের কে হারালাম। যখন থেকে বুঝতে শুরু করেছি তখন ভাবতাম মা-বাবা’কে একসময় মৃত্যূ বরন করতে হবে! তখনি আল্লাহর কাছে বলতাম আল্লাহ মা বাবা মারা যাওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দিও। আবার চিন্তা করতাম আমি যদি মা-বাবার সামনে মারা যাই আমার পিতা-মাতা কত কষ্ঠ পাবে। তাঁদের কষ্টও মেনে নিতে পারতাম না। তারপর বলতাম আল্লাহ তুমি আমাকে আমার বাবা মায়ের সাথেই নিয়ে যেও। আহা আজ বাবাও নাই মা ও নাই কত কষ্ট হচ্ছে। কেন যে মা আমাকে গর্বে ধারন করলা, কেন এতো আদর স্নেহ দিয়ে মায়ার শৃঙ্খলে আবদ্ধ করে গেলা। আর কেনই বা আজ আমাকে একা রেখে গেলা। তোমার কি সন্তান কে নিয়ে আর চিন্তা হয়না মা। তুমি কিভাবে আমার কথা না ভেবে চলে গেলা মা। আমার কলিজাতে দাগ লাগাইলা কিভাবে। মাগো ছোটো বেলায় যেভাবে চুমু দিয়ে তোমার কোলে ঘুম পাড়িয়ে দিতা আজ মন শুধু সেইভাবে একটাবার তোমার কোলে মাথা রাখতে চায়। আদর করে কপালে চুমু দিতা মা। পরীক্ষার দিনে আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফুঁ দিয়ে দিতা দোয়া করে দিতা সেই দোয়া তো কখনো বৃথা যায়নি। আল্লাহ সন্তানের জন্য মায়ের দোয়া কবুল না করে পারেনি মা। আজ মহান আল্লাহর কাছে আমিও দোয়া করি প্রাণের প্রিয় মা-বাবা আমার, আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। তোমাদের ভালো আমল গুলোর উছিলায় কিয়ামতের মাঠে আল্লাহ যেন বিনা হিসেবে জান্নাত দান করেন।। মা আজ বাড়ি ঘর থাকতেও নেই...তুমি নেই বাড়িটাতেও আর যেতে ইচ্ছে হয়না মা। তোমার কবরটা জিয়ারতের জন্যই শুধু বাড়িতে যেতে মন চায় কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না মা।। পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ দীর্ঘ হায়াৎ দান করুক। আর যারা পরকালের চিরস্থায়ী ঠিকানায় পাড়ি জমিয়েছে তাদের কে আল্লাহ তাদের ভালো কর্মের উছিলায় ক্ষমা করে দিক।( আল্লাহুম্মা আমিন)

28/07/2023

কুকুরে কত শখ😁
ভিআইপি কুকুর তার আলাদা রাস্তা😁😁


28/07/2023

আল্লাহর রাসুল (সা.)-এর প্রিয় সাহাবি আব্দুর রহমান (রা.) বিড়াল পালন পছন্দ করতেন। জামার আস্তিনের ভেতর পোষা বিড়াল নিয়ে ঘুরাফেরা করতেন। এক দিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল (সা.)-এর দরবারে উপস্থিত হন।
ধন-সম্পদ আল্লাহর আমানত
সেসময় ছানাটি সহসা সবার সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসুল (সা.) তাকে রসিকতা করে ‘ইয়া আবু হুরায়রা’ অর্থাৎ ‘হে বিড়ালের পিতা’ বলে সম্বোধন করলেন। তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে। হয়ে যান আবু হুরায়রা (বিড়ালের পিতা)। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনিই আবু হুরায়রা নামে পরিচিত। রাসুল (সা.)ও তাকে এ নামেই ডাকতেন।

বিড়াল একটি পবিত্র প্রাণী

রাসুল (সা.) যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা দাউদ ইবনে সালেহ ইবনে দীনার আততাম্মার থেকে তার মাতার সূত্রে বর্ণিত, ‘তার (মায়ের) মুক্তিদানকারিনী মুনিব একদা তাকে আম্মাজান আয়েশা (রা.)-এর কাছে হারিসাহসহ প্রেরণ করেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই, তিনি নামাজ পড়ছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন। ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খেয়ে ফেলল। আয়েশা (রা.) নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখান থেকেই খেয়ে বললেন, নিশ্চয়ই রাসুল (সা.) বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়। এরা তোমাদের আশপাশেই ঘুরাফেরা করে। আমি রাসুল (সা.)-কে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করতে দেখেছি।’ (আবু দাউদ: ৭৬)







আজ সব জানতে চাওয়া মানাকিছু বেপরোয়া অজানা,মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরাতোমার জন্য টুকরো বাহানা।তোমাকে শত সহস্র বছরপেরিয়ে এভাবে...
11/01/2023

আজ সব জানতে চাওয়া মানা
কিছু বেপরোয়া অজানা,
মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা
তোমার জন্য টুকরো বাহানা।
তোমাকে শত সহস্র বছর
পেরিয়ে এভাবে চাই,
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সবটাই।
এ চোখে রেখে ছিলে মায়া চোখ
থমকে গেছে সময় অকারণ,
ফেরা গেলনা কিছুতে
বেলা শেষে অভিমানি মন।
তোমাকে সকাল সহস্র বছর
পেরিয়ে এভাবে চাই,
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সবটাই।
তবুও যাওনি ফুরিয়ে তুমি
আজও চেনা লাগে যেন সবই,
স্মৃতির দুয়ার খুলে দেখি
বহু পুরনো সে তুমি।
তোমাকে শত সহস্র বছর
পেরিয়ে এভাবে চাই
তুমি রয়ে গেছো আমার
সময় ছুঁয়ে সবটাই।।।

আপনি কি জানেন যে ডায়ালাইসিসের সময়, লাল টিউবের মাধ্যমে শরীর থেকে রক্ত ​​সরানো হয়, ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে যায় ...
20/09/2022

আপনি কি জানেন যে ডায়ালাইসিসের সময়, লাল টিউবের মাধ্যমে শরীর থেকে রক্ত ​​সরানো হয়, ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে যায় এবং তারপরে নীল টিউবের মাধ্যমে শরীরে পুনরায় প্রবেশ করানো হয়।

এই প্রক্রিয়ায় রোগীকে চার ঘন্টা বিছানায় অচল অবস্থায় থাকতে হয়। ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে রোগীর শরির হতে চার ঘন্টা রক্ত পরিশোধন করা হয়।

পদ্ধতিটি সপ্তাহে তিনবার সঞ্চালিত হয়, যার ফলে মাসে বারো বার হয়, এবং প্রতিবার এটি চার ঘন্টা সময় নেয়, যার ফলে মাসে মোট আটচল্লিশ ঘন্টা হয়।

যারা কিডনি রোগে আক্রান্ত নয়, তারা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আরজ করুন। কারণ, মহান আল্লাহ আমাদের বিনা ডায়ালাইসিসে প্রতিদিন ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোনো রকম কষ্ট ছাড়াই ডায়ালাইসিস করান। সুস্থতাই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত তাই...... 💘

আপনার যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকুন। ❤️

05/07/2022
22/06/2022

himu ra shudu dekhe jay

Address

Dhaka
1206

Telephone

+8801876683444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pubg live bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share