Cricket Dunia

Cricket Dunia ক্রিকেট দুনিয়ার সকল তথ্য ও সংবাদ
(2)

এনসিএলে ৫ উইকেটে পেয়েছেনমুকিদুল ইসলাম মুগ্ধ
08/12/2025

এনসিএলে ৫ উইকেটে পেয়েছেন
মুকিদুল ইসলাম মুগ্ধ

আইএলটি-টোয়েন্টিতে দারুণ ছন্দে মুস্তাফিজুর রহমান!৩ ওভারে ২২ রানে নিয়েছেন ২ উইকেট🔥
08/12/2025

আইএলটি-টোয়েন্টিতে দারুণ ছন্দে মুস্তাফিজুর রহমান!
৩ ওভারে ২২ রানে নিয়েছেন ২ উইকেট🔥

টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়! টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা। মনঃসংযোগের খেলা। ঘণ্টা...
07/12/2025

টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়!

টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা। মনঃসংযোগের খেলা। ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে কাটাতে হয়। সে জন্য ব্যাটসম্যানদের খেলতে হয় প্রচুর বল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলেছেন কে, তা নিশ্চয়ই অনেকেরই জানা।

‘দ্য ওয়াল’ ক্রিকেটে এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সামনের পায়ে রাহুল দ্রাবিড়ের জমাট ডিফেন্স। কিংবা ব্যাকফুট ডিফেন্স,বল ব্যাটে লেগে ক্রিজেই পড়েছে। এত নিখুঁত ব্যাটিং এবং তাঁর মতো এত ধৈর্য খুব কম ব্যাটসম্যানেরই আছে।

উইকেট যেমনই হোক ভারতের বিপদে ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে কাটিয়ে দেওয়ার সামর্থ্যে তাঁর চেয়ে ভালো সম্ভবত আর কেউ নেই। রাহুল ২৮৬ ইনিংসে ৫২.৩১ গড়ে ১৩২৮৮ রান করেন। বল মোকাবিলা করেছেন ৩১২৫৮টি।

শুধু ভারত নয়, টেস্ট ক্রিকেটেই রাহুল দ্রাবিড় সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান।

প্রথম বারের মতো সিলেটের ব্যাটিং কোচ ইমরুল কায়েস!!
29/11/2025

প্রথম বারের মতো সিলেটের ব্যাটিং কোচ ইমরুল কায়েস!!

বিপিএল নিলামে সি ক্যাটাগরিতে সাব্বির রহমান!!
27/11/2025

বিপিএল নিলামে
সি ক্যাটাগরিতে সাব্বির রহমান!!

৭৭ বল টিকে থেকেও শূন্য!জিওফ অ্যালটের ইনিংস আজও টেস্ট ইতিহাসের বিরলতম রেকর্ড।টেস্ট ক্রিকেটের ইতিহাসে রক্ষণাত্মক ব্যাটিংয়ে...
25/11/2025

৭৭ বল টিকে থেকেও শূন্য!
জিওফ অ্যালটের ইনিংস আজও টেস্ট ইতিহাসের বিরলতম রেকর্ড।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে রক্ষণাত্মক ব্যাটিংয়ের অসংখ্য গল্প আছে, কিন্তু ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জিওফ অ্যালট যা করেছিলেন, তা আজও অদ্ভুত এক রেকর্ড হিসেবে দাঁড়িয়ে আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাকল্যান্ড টেস্টে তিনি ৭৭ বল মোকাবিলা করে শূন্য রানে আউট হন। টেস্ট ক্রিকেটে রান না করে সর্বাধিক বল খেলার বিশ্বরেকর্ড এটি।

ম্যাচের পরিস্থিতি ছিল চাপে ভরা। নিউজিল্যান্ড বিপর্যস্ত অবস্থায় পড়ে, এবং শেষ ব্যাটারদের সামনে লক্ষ্য ছিল শুধু সময় ক্ষেপণ করে ড্র বাঁচানো। সেই অবস্থায় নামেন পেসার অ্যালট। তাঁর কাজ ছিল স্রেফ উইকেট ধরে রাখা এবং তিনি সেটিই অসাধারণভাবে করেন। একের পর এক স্পেল সামলান ডোনাল্ড, পোলক ও ম্যাকমিলানদের মতো ভয়ঙ্কর বোলারদের।

৭৭টি বল খেলার পরেও তিনি স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেননি। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে কেউ শূন্য রানে এত বল খেলেন নি। ফলে দুই দশকেরও বেশি সময় পরও রেকর্ডটি অ্যালটের নামেই অটুট।

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার, ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার
25/11/2025

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার, ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার

ধোনি, যুবরাজ, ইউসুফের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের  তারকা ক্রিকেটার সালমান আলী আগা!এক বছরেই খেলেছেন ৫৪* টি আন্তর্জাতিক ক্রি...
25/11/2025

ধোনি, যুবরাজ, ইউসুফের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার সালমান আলী আগা!
এক বছরেই খেলেছেন ৫৪* টি আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ।

২২ নভেম্বর কক্সবাজারে বরিশাল বিভাগের বিপক্ষে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগের ব্যাটার মার্শাল আইয়ুব পৌঁছান প্...
25/11/2025

২২ নভেম্বর কক্সবাজারে বরিশাল বিভাগের বিপক্ষে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগের ব্যাটার মার্শাল আইয়ুব পৌঁছান প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে। ২০০৫ সালে প্রথম শ্রেণিতে অভিষেক হওয়া ৩৬ বছর বয়সী মার্শাল বাংলাদেশের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন। এর আগে তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হক এই কীর্তি গড়েছিলেন।

নাসিরের ব্যাটে জিতলো রংপুর
24/11/2025

নাসিরের ব্যাটে জিতলো রংপুর

লাস্ট ৩ বছরে তাসকিনের (৪০) থেকে বেশি ম্যাচ খেলেছে শুধুমাত্র রিশাদ (৫৩) এবং মুস্তাফিজ (৪৫) কিন্তু তারা কেউ তাসকিনের (৭০) ...
24/11/2025

লাস্ট ৩ বছরে তাসকিনের (৪০) থেকে বেশি ম্যাচ খেলেছে শুধুমাত্র রিশাদ (৫৩) এবং মুস্তাফিজ (৪৫) কিন্তু তারা কেউ তাসকিনের (৭০) থেকে বেশি উইকেট পায়নি। এভারেজ এবং স্ট্রাইকরেটও তাসকিনের সবচেয়ে কম।

Address

Dhaka

Telephone

+8801312299930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket Dunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket Dunia:

Share

Category