BD Spots News 28

BD Spots News 28 amader pager modde sob doroner sports related news paben and apnara dite parben.

06/05/2025

স্বপ্ন পূরণ সামিতের, বাংলাদেশের হয়ে খেলতে নেই বাধা - Shamit Shome

কিউবাকে বাফুফের মেইল সেখানে উল্লেখ করা হয়েছে সরাসরি জাতীয় দলে কিউবাকে অন্তর্ভুক্তি করা হচ্ছে।তার কোনো ট্রায়াল প্রয়োজ...
04/05/2025

কিউবাকে বাফুফের মেইল সেখানে উল্লেখ করা হয়েছে সরাসরি জাতীয় দলে কিউবাকে অন্তর্ভুক্তি করা হচ্ছে।তার কোনো ট্রায়াল প্রয়োজন নেই, সরাসরি সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কিউবা।
বাফুফের মেইলের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো :
We hope to finalize all formalities in time to include Mr. Mitchell in the upcoming Asian Cup 2027 Qualifier match scheduled for 10th June 2025 against Singapore in Bangladesh.
আমরা আশা করি সব আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করতে পারব, যাতে মিস্টার মিচেল ২০২৫ সালের ১০ জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ করতে পারেন।
কিউবা ট্রায়াল নিয়ে জলঘোলা এখানে শেষ হোক। পাশাপাশি বাফুফে কর্তাদের সামনে থেকে মন্তব্য করার সময় আরও বেশি সতর্ক থাকতে হবে। খেলোয়াড়ের প্রোফাইল এবং লীগ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে মন্তব্য করা উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভালো করুক, সেই আশা করি আমরা ভক্তরা।

#কিউবা

সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্য...
24/03/2025

সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

সংগ্রিহিত

01/12/2024
সাকিব-তামিম-মাশরাফি-তাসকিনদের ঈদ শুভেচ্ছা,,ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদ করেছ...
23/04/2023

সাকিব-তামিম-মাশরাফি-তাসকিনদের ঈদ শুভেচ্ছা,,

ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদ করেছেন সেখানেই। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন সেখান থেকেই। ঈদ উৎসবে তেমনি সামাজিক মাধ্যমে সবার প্রতি আনন্দ, ভালোবাসা ও শান্তির বার্তা দিয়েছেন ক্রিকেটাররা।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বিজ্ঞাপন ও দেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত সাকিব আল হাসান সবার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অফিসিয়াল ফেইসবুক পাতায়।

“আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!”

পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ কাটানোর বার্তা ছিল দেশের সফলতম ব্যাটসম্যান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথায়।

“উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।”

পরিবারের কয়েকজনের সঙ্গে ঈদগাহে নামাজের জন্য অপেক্ষার ছবি ফেইসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, “ঈদ মোবারক… আল্লাহ আমাদের সব ভালো কাজ কবুল করুন।”

সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির ঊদ শুভেচ্ছায় ছিল ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহবান।

“আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!”
এক মাস ধরে সিয়াম সাধনার যে অন্তর্নিহিত উদ্দেশ্য, তা সবসময়ই সবার মধ্যে জাগ্রত থাকার কামনা করলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ।
“আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা যেন বছরজুড়ে সবার মধ্যে থাকে এবং আপনাদের জীবন যেন উৎকর্ষ ও অনুগ্রহে পরিপূর্ণ থাকে।”

একই ধরনের বার্তা থাকল অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ঈদ শুভেচ্ছায়।

“রমজানের চেতনা যেন আমাদের সঙ্গে সবসময় থাকে এবং ন্যায়পরায়ণতার দিকে আমাদেরকে যেন এগিয়ে নেয়। ঈদ মোবারক।”

এই সময়ে দেশের সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ বরাবরই বেশ সরব সামাজিক মাধ্যমে। তার বাবা-সন্তানসহ পরিবারের অন্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শোভা পাচ্ছে তার ফেইসবুক পাতায়। ঈদ উৎসবের ভালো লাগা ও ভালোবাসার আবহ তিনি বয়ে নিতে বললেন সামনের দিনগুলিতেও।

07/08/2018

hi bondura tumra kmn aco

04/01/2018

apnera kaw online a income korta chaila jogajog korun, 01789021274

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD Spots News 28 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Spots News 28:

Share

Category