05/09/2026
এমবাপ্পেই সেই খেলোয়াড়, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করার পরও পরের ম্যাচে গোল না করায় সমালোচনার শিকার হন।
এমবাপ্পেই সেই খেলোয়াড়, যিনি একই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েও সমালোচনা থেকে রেহাই পান না।
এমবাপ্পেই সেই খেলোয়াড়, যিনি এক মৌসুমে তিনটি গোল্ডেন বুট জেতার কীর্তি গড়েও যেন প্রত্যাশার ভার থেকে মুক্তি পাননি।
ভাবুন তো, একজন খেলোয়াড়ের কাছে প্রত্যাশার মানদণ্ডটা ঠিক কতটা উঁচুতে পৌঁছালে এমনটা হয় - এক ম্যাচে গোল না করলেই তাকে ট্রল করা শুরু হয়!
হয়তো এটাই এমবাপ্পের বর্তমান অবস্থানকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। কারণ আপনি যত বড় খেলোয়াড়ই হন, প্রত্যাশা যখন আকাশছোঁয়া হয়ে যায়, তখন অসাধারণ পারফরম্যান্সও মানুষের কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়।
এমবাপ্পি ঠিক সেই পর্যায়েই পৌঁছে গেছেন - যেখানে গোল করাটা আর কৃতিত্ব নয়, বরং গোল না করাটাই যেন খবর।
এমবাপ্পেই সেই খেলোয়াড়, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করার পরও পরের ম্যাচে গোল না করায় সমালোচনার শিকার হন।