লিরা

লিরা Educator (English)
Learner (Arabic)
Muslim (Bangladeshi)
Practising (Islam)
Sharing (Sunnah)
(1)

30/04/2026
কখনো কখনো মনটা ঠিক যেন একটু চুপ করে যায়।কথা বলতে চায় না, হাসতেও কষ্ট হয়।হয়তো কোনো অপূর্ণতা, হয়তো না বলা কিছু কথা—সব মিলে...
17/11/2025

কখনো কখনো মনটা ঠিক যেন একটু চুপ করে যায়।
কথা বলতে চায় না, হাসতেও কষ্ট হয়।হয়তো কোনো অপূর্ণতা, হয়তো না বলা কিছু কথা—সব মিলেই ভেতরে হালকা একটা ভার তৈরি করে।

কিন্তু ঠিক এই নীরব মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বেশি বুঝিয়ে দেয়—নিজেকে একটু থামিয়ে শ্বাস নেওয়ার প্রয়োজন আছে।
সামান্য সময়, সামান্য যত্ন…মন আবারও ঠিক হয়ে যায়, আগের মতোই স্নিগ্ধ আলোয় ভরে ওঠে।

কর্মফল — নীরব কিন্তু অচল সত্য:মানুষের মন বড়ই বিচিত্র। কেউ কেউ এমনও থাকে, যারা অন্যের ক্ষতি করে, অন্যকে কষ্ট দেয়, কারও ...
14/11/2025

কর্মফল — নীরব কিন্তু অচল সত্য:

মানুষের মন বড়ই বিচিত্র। কেউ কেউ এমনও থাকে, যারা অন্যের ক্ষতি করে, অন্যকে কষ্ট দেয়, কারও জীবনে অন্ধকার নামিয়ে আনে—তবুও নিজেদের কাছে সম্পূর্ণ নির্দোষ মনে করে। কারও প্রতি ঘৃণা পুষে রাখা, কাউকে ইচ্ছে করে ঠকানো, তার ভালোবাসাকে অবমূল্যায়ন করা—সবই যেন তাদের কাছে খুব সাধারণ ব্যাপার। তারা ভাবেন, কেউ জানে না, তাই হয়তো কিছুই হবে না। কিন্তু আসলে তা কখনোই সত্য নয়।

যদি আপনি কারও জীবনে জেনে-শুনে ব্যথা আনেন, কাউকে ভেঙে দেন, তাকে প্রতারণা করেন, এবং তাতে আপনার একফোঁটা অনুশোচনাও না থাকে—তবে বুঝে নিন, আপনি নিজের জীবনের চারপাশে অদৃশ্য এক দেয়াল তৈরি করছেন। প্রথমে সেটি চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে সেটিই হয়ে ওঠে আপনার ভাগ্যের কারাগার।

যখন আপনি কারও অশ্রুর কারণ হন, কারও স্বপ্ন ভেঙে দেন, কারও বিশ্বাসকে পদদলিত করেন, তখন হয়তো আপনি তা ভুলে যান। কিন্তু সেই কষ্টের শক্তি কোথাও হারিয়ে যায় না। সে নীরবে, অদৃশ্যভাবে ঘুরে বেড়ায়—একদিন না একদিন ফিরে আসে আপনার দিকেই।

আজ আপনি শান্তিতে ঘুমোতে পারেন, সবার মতো হাসতে পারেন, চলাফেরা করতে পারেন, কিন্তু একদিন আপনি বুঝবেন, ভেতরের ভার কতটা বেড়ে গেছে। হয়তো কোনো এক রাতে অকারণে মন ভারী হয়ে উঠবে, কোনো কিছু ঠিকমতো চলবে না, বা প্রিয় মানুষ হঠাৎ দূরে সরে যাবে—আপনি বুঝতেও পারবেন না কেন। তখনই জীবনের আসল বিচার শুরু হয়।

কর্মফল ঠিক এইভাবেই কাজ করে—নীরবে, ধীরে, কিন্তু অব্যর্থভাবে। আজ নয় তো কাল, আপনি যা বপন করেছেন, সেটিই ফল হিসেবে ফিরে পাবেন। সেটা ভালোবাসা হোক, শ্রদ্ধা হোক, দয়া হোক—সবই ফেরত আসে। কিন্তু যদি আপনি অন্যের কষ্টের কারণ হন, তার প্রতারণার শিকার করেন, তবে সেই বেদনাও ঠিক আপনাকেই খুঁজে নেবে—হয়তো অন্য রূপে, অন্য সময়ে, অন্য মানুষের মাধ্যমে।

কর্মফল কাউকে রেহাই দেয় না। এটি যেমন ন্যায়বিচার করে, তেমনি নির্মমও। আপনি যতটা দেবেন, জীবনের কোনো এক পর্যায়ে ঠিক ততটাই ফিরে আসবে। কেউ পলায়ন করতে পারে না, কেউ আড়াল পায় না।

তাই জীবনের প্রতিটি পদক্ষেপে মনে রাখবেন—আপনার কাজই আপনার পরিচয়, আপনার কর্মই আপনার ভবিষ্যৎ। কারও প্রতি অন্যায় করার আগে একবার ভাবুন, কারণ এই পৃথিবী সবকিছুর হিসাব খুব নিখুঁতভাবে রাখে। আপনি যতটুকু কষ্ট দেবেন, ততটুকুই ফিরে আসবে আপনার জীবনে, হয়তো অন্য কোনো রূপে।

কর্মফল সত্যিই সুন্দর, কারণ এটি ন্যায়বিচারের প্রতীক। কিন্তু এটি একই সঙ্গে নির্মম, কারণ ক্ষমা চায় না, অপেক্ষাও করে না। তাই মানুষের প্রতি সহানুভূতিশীল হন, অন্যের অশ্রুর কারণ হবেন না। কারণ যতই আড়ালে থাকুন, কর্মফল একদিন ঠিক আপনাকেই খুঁজে নেবে—নীরবে, নিখুঁতভাবে, নিশ্চিতভাবে।
collected

পৃথিবীতে সমস্ত কষ্ট গুলো পুষে রাখতে রাখতে এক সময় আপনি জেনে যাবেন ,কিছুই আপনাকে আর কষ্ট দিতে পারবে না । কোন হতাশা আপনাকে ...
12/11/2025

পৃথিবীতে সমস্ত কষ্ট গুলো পুষে রাখতে রাখতে এক সময় আপনি জেনে যাবেন ,কিছুই আপনাকে আর কষ্ট দিতে পারবে না । কোন হতাশা আপনাকে ছুঁয়ে যেতে পারবে না । কোন এক্সপেকটেশন থেকে কোন হতাশা তৈরী করবে না ।

মানুষ গুলো ঠকে শিখে , মানুষ কষ্ট পেতে পেতে শূন্যতায় নিজেকে পূর্ন করে নেয় । কাঁদতে কাঁদতে এক সময় কান্না থেমে যায় । দিনশেষে রিয়েলাইজ করে আমার কাউকে দরকার নেই ।

এই সত্যটা যখন আপনি অনুভব করতে শিখবেন , তখন আর পৃথিবীর সমস্ত প্রয়োজন আর আপনার চাহিদা সৃষ্টি করবে না ।

দিনশেষে তখন আপনি একান্ত আপনার , আপনি তখন নিজেকে নিয়ে সুখী হতে পারবেন . নিজেকে ভালোবাসতে শিখবেন ।

My mind wanted to fly even with broken wings, but finally gave in to time..
10/11/2025

My mind wanted to fly even with broken wings,
but finally gave in to time..

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when লিরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share