আপডেট নিউজ

আপডেট নিউজ সকল প্রকার খবরের বিস্তারিত

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে
16/08/2026

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে

একজন বিজ্ঞানের ছাত্র থেকে হয়ে উঠলেন রাজনীতির পরিচিত মুখ........😮​অ্যানি চৌধুরী, বিজ্ঞানের কঠিন বিষয় ‘ফলিত রসায়ন ও রাসায...
14/08/2026

একজন বিজ্ঞানের ছাত্র থেকে হয়ে উঠলেন রাজনীতির পরিচিত মুখ........😮
​অ্যানি চৌধুরী, বিজ্ঞানের কঠিন বিষয় ‘ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যা’ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন । পরবর্তীতে IER থেকে ডিপ্লোমাও অর্জন করেন। অর্থাৎ, রাজনীতির মাঠে নামার আগেই ল্যাবের জটিল রসায়ন জয় করেছিলেন তিনি।
​
১৯৬৮ সালে লক্ষ্মীপুরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে তাঁর জন্ম। তাঁর দাদা হাজী পানা মিঞা ছিলেন ব্রিটিশ আমলের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। তাঁর দুই চাচাতো ভাইও পূর্বে সংসদ সদস্য ছিলেন।

১৯৮০ সালে স্কুলজীবনেই রাজপথের ছাত্ররাজনীতিতে হাতেখড়ি। ৯০-এর ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন তিনি। ডাকসুর কার্যকরী সদস্য থেকে শুরু করে পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন।

১৯৮৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য হন।
১৯৮৭ সালে জিয়াউর রহমান হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
১৯৮৮ সালে হন সাধারণ সম্পাদক।
আর ১৯৮৯ সালে জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন।
তারপর ১৯৯০ সালে ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট!
হ্যাঁ, ডাকসুর সদস্য নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বলে তাঁর সরকারি জীবনীতে উল্লেখ আছে।
এখানেই শেষ নয়।
১৯৯২ সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি এবং ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবেও প্রতিনিধিত্ব করেন।

লক্ষ্মীপুর-৩ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ এবং ২০২৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজপথের পাশাপাশি নবম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবেও তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

২০০৮ সালে একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিলো এবং পরে তিনি কারাগারে যান।
২০১৬ সালেও বিভিন্ন সহিংসতার মামলায় আদালতে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর ২০২৩ সালের অক্টোবরে তাঁকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তিনি জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
২০২৪ সালের জুলাইয়েও তাঁকে আবার আটক করা হয়। রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে হা/ মলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, পরে রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

অ্যানি চৌধুরী ও তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

লক্ষ্মীপুরের খাল খননের মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, ডাকসু থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, সেখান থেকে সংসদ আর আজ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী.....
প্রায় চার দশকের রাজনৈতিক পথচলা একজন মানুষের জীবনে কতগুলো বাঁক তৈরি করতে পারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ক্যারিয়ার তার একটি উদাহরণ।

তবে এখন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু।
রাজনীতির মাঠে দীর্ঘ অভিজ্ঞতার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এ্যানী চৌধুরী কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়।
সময়ই উত্তর দেবে।😌

আপনার চোখে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কেমন রাজনীতিবিদ?

লেখা~ Diary of She

​

বিএনপিতে ভারত পন্হী হিসাবে পরিচিত কর্নেল অলি আহমেদ জিয়া পরিবারের ব‍্যাটম‍্যান থেকে মীরজাফরের ভুমিকায়!এক মস্ত বড় বেঈমা...
13/08/2026

বিএনপিতে ভারত পন্হী হিসাবে পরিচিত কর্নেল অলি আহমেদ জিয়া পরিবারের ব‍্যাটম‍্যান থেকে মীরজাফরের ভুমিকায়!এক মস্ত বড় বেঈমানের কাহিনী। ২০০৭ সালে হাসিনার কোলে আর এবার জামায়াতের তাজ!

১৯৮৭ সালের দিকে সাবেক উপ-প্রধানমন্ত্রী মরহুম জামাল উদ্দিন আহমেদ ফটিকছড়ির এই কৃতি সন্তান একবার আমাকে বলেছিলেন কর্নেল অলিকে বিশ্বাস করে ম‍্যাডাম ভুল করছেন।আমি ও বিশ্বাস করি নাই উনার কথা। কিন্তু আজ রন্ধ্রে রন্ধ্রে প্রমান হচ্ছে সত্যিকারের প্রেসিডেন্ট জিয়ার আদর্শের মানুষ জামালউদ্দীন সাহেব কত খাঁটি ফোরকাষ্ট করেছিলেন এক সময়ের জিয়া পরিবারের ব‍্যাটমেন ও এয়ারফোর্সের কর্পোরাল এই অলি আহমেদ সম্পর্কে!

১৯৯১-৯৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায়।১৯৯৪ সালের আগষ্ট মাসে তারিখটা ঠিক মনে নেই। যোগাযোগ মন্ত্রী থাকাকালীন সময়ে অলি আহমেদের সরকারি বাসভবন হেয়ার রোডের “কলতান”এ বসে আছি। সাথে ছিল সাবেক সংসদ সদস্য রাংগুনিয়ার নুরুল আলম ভাই।কর্নেল অলি আহমদ হঠাৎ বের হয়ে গিয়ে এক ঘণ্টার মধ্যে ফিরে এসে বললেন, নতুন সেনাপ্রধান নিয়োগ নিশ্চিত করলাম।আমরা জিজ্ঞাসা করলাম কে হলো? তিনি বললেন, জেনারেল নাসিম।আরো বললেন, সেই সময়ে বিএনপি সরকারের তিন সিনিয়র মন্ত্রী ও সেনাবাহিনীতে অলি সাহেবের সিনিয়র মেজর জেনারেল মাজেদুল হক, কর্নেল আসম মুস্তাফিজুর রহমান এবং লেঃ জেনারেল মীর শওকত আলীর বিরোধীতা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে তিনি কনভিন্স করেছেন নাসিমের পক্ষে। তাহলে বুঝা যাচ্ছে বেগম জিয়া কি পরিমান বিশ্বাস করতেন প্রেসিডেন্ট জিয়ার সাথে স্বাধীনতা যুদ্ধের সাথী এই মুক্তিযোদ্ধাকে! কিন্তু ১৯৯৬ সালের ১৯ মে জেনারেল নাসিম তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেদিন রাতে বেগম জিয়া উনার সেনানিবাসের বাসভবন থেকে বেরিয়ে এসে কাকরাইলে বিএনপির নির্বাচনী অফিসে সারারাত হাজার হাজার মানুষের পাহারায় ছিলেন। আমারও সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার। প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস এবং জেনারেল মতিন,জেনারেল ইমামুজ্জামানসহ দেশপ্রেমিক কতিপয় সামরিক অফিসার এই অভ্যুত্থান রুখে দেন। নাসিমকে গ্রেফতার করা হয়। সেনাপ্রধান থেকে বরখাস্ত করা হয়।পরবর্তীতে হাসিনা ক্ষমতায় আসাতে নাসিমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। খুব সম্ভবত নাসিম বিদেশে চলে যায়। আজ পর্যন্ত নাসিমের আর কোন খোঁজ মেলেনি।
collected

দেশে কেন তীব্র লোডশেডিং হচ্ছে? কারেন্ট না থাকার কারণ কি? এর পেছনের কারণগুলো বিস্তারিত জানা দরকার। ★ ২১ জুলাই বাংলাদেশের ...
13/08/2026

দেশে কেন তীব্র লোডশেডিং হচ্ছে? কারেন্ট না থাকার কারণ কি? এর পেছনের কারণগুলো বিস্তারিত জানা দরকার।

★ ২১ জুলাই বাংলাদেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনাল মহেশখালীতে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। স্যাবোটাজের সম্ভাবনা প্রবল।
এর পরেই মুলত দেশে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়।

বাংলাদেশের ম্যাক্সিমাম বিদ্যুৎকেন্দ্র তেল গ্যাস কয়লাভিত্তিক।

> এই টার্মিনালে আগুন লাগার পর গ্যাসের সাপ্লাই প্রায় ৬০ কোটি ঘনফুট কমে যায়।

> বর্তমানে এটা আংশিক মেরামত করে ফেলা হয়েছে এই কয়দিনেই। যার, ফলে ২৫ কোটি ঘনফুট সরবরাহ ব্যাক করা গেছে।

এই ব্যাপক ক্ষয়ক্ষতি মেরামত করতে একটু টাইম তো দিতেই হবে। তাও মাত্র ১ মাসেরও কম সময়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সাপ্লাই দেয়া শুরু হয়ে গেছে।

> এই টার্মিনাল সম্পুর্ন মেরামতের পর প্রায় আরও ৩০-৪০ কোটি ঘনফুট গ্যাস সাপ্লাই যুক্ত হবে।

★ বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি প্রায় ৮, ০০০ মেগাওয়াট। কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র ৫,৫০০ মেগাওয়াট।

কারণ কি? কারণ কয়লার সাপ্লাই। সুপার এল নিনো চলায় বঙ্গোপসাগরের ওপর মৌসুমি বায়ুর প্রভাব ব্যাপক।

> এক পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রই ১,২০০ মেগাওয়াট উৎপাদন কমে অর্ধেকে নেমেছে সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিলম্ব হওয়ার কারণে।

> বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় ৪০০-৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমেছে।

রামপাল ও বড়পুকুরিয়ায় উৎপাদন কমেছে।

> বড়পুকুরিয়ার ৩টি ইউনিটের মধ্যে ২টি কারিগরি ত্রুটির কারণে বন্ধ।

★ আদানি পাওয়ার এর চাপ এবং ৫৫,০০০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় হাসিনার আমলের বেসরকারি সকল কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ করে দিয়েছে।

> স্পেশালি ভারতের কুটনৈতিক ও রাজনৈতিক চাপ থাকায় ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ অনেকাংশই আর দেশে আসছেনা।

> ভুটান থেকে হাইড্রো পাওয়ার আমদানিতেও নানা ধরনের ছক কষছে ভারত।

এখন আমার কিছু প্রশ্ন।

১. ইরান যুদ্ধ কি তারেক রহমান লাগিয়েছেন?

২. কাতারে এলএনজি ফ্যাসিলিটিতে হামলা কি তারেক রহমান চালিয়েছেন?

৩. বাংলাদেশে এলএনজি টার্মিনালে আগুন কি বিএনপি লাগিয়েছে?

৪. বৈরী আবহাওয়ার কারণে কয়লা সংকট এবং বন্যায় কয়লার চালান ক্ষতিগ্রস্থ কি বিএনপি করেছে কিনা?

৫. হাসিনার আমলের কুইক রেন্টাল এর ৫৫,০০০ কোটি টাকার বকেয়া কি তারেক রহমান করেছেন?

৬. দেশে তেল গ্যাস কয়লা ছাড়া বিদ্যুৎকেন্দ্রের কোনো বৈচিত্র না আনার দায়টাও কি তারেক রহমানের?

যদি উত্তরগুলো না হয়, তাহলে আমার মতে তীব্র লোডশেডিং আর গ্যাসের সমস্যার বাপারে সবার একটু সহনশীলতা দেখানো দরকার।

সরকার ইচ্ছা করে তো আর গ্যাস বিদ্যুৎ আটকায়ে রাখেনাই এই কমনসেন্সটুকু রাখতে হবে।

গায়ে পড়ে কি সরকার পাবলিকের গালি খাইতে চাইবে? একটু বাস্তবতা বুঝেন।

৬ মাসও হয় নাই একটা সরকারকে যদি সব দিক থেকে এত প্রেশার দেয়া হয়, তাহলে তো কোনো কাজ করাই সম্ভব না।

টার্মিনালটা মেরামত হোক, আবহাওয়া একটু লাইনে আসুক, গ্যাস বিদ্যুৎ সরবরাহ এমনেই স্বাভাবিক হবে। এগুলাতো সরকারের হাতে নাই।

সরকারের অনেক ভুল আছে যেগুলা নিয়ে সমালোচনা করা সম্ভব। কিন্তু গ্যাস বিদ্যুতের সমস্যার প্রকৃত কারণ না জেনেই এটাকে ইস্যু করা প্রবলেম্যাটিক বটে।
( collected)

এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথা গুলো জনগণকে বুঝিয়ে বললে কি উনার চাকরী চলে যাবে? উনি মিডিয়ার সামনে জনগণকে খাম্বার গল্প শোনায়! মানে কোন লেবেলের হাস্যকর বেপার

11/08/2026

যে দেশে র্ধম ব্যবসায়ী যত কম,সে দেশ ততো উন্নত!

09/08/2026

ইউনুস সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে সিংগাপুর বানাবে কিন্তু রংপুর বানিয়ে চলে গেলো!

27/04/2026

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share