CricketBuzz - ক্রিকেটবাজ

CricketBuzz - ক্রিকেটবাজ খেলার সকল ধরনের সামগ্রী পেতে আমাদের পেইজে যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ ২৯ পিস রেডি ওমানের জন্য।
05/11/2025

আলহামদুলিল্লাহ ২৯ পিস রেডি ওমানের জন্য।

14/07/2025

💕🏏
ক্রিকেট ময় 🤝💝
টেস্ট সিরিজ 🇨🇮🏏 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏
#অভিনন্দন_ইংল্যান্ড ২/১

#ক্রিকেট_সুন্দর 👌👌
#অনিশ্চয়তার_খেলা_ক্রিকেট 🤜🤛
শেষ দিনের প্রতিটি ওভার, প্রতিটি বল এখন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য তুলে ধরছে। উত্তেজনা, নাটকীয়তা আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি—এই তো টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব 💝

💕🏏টেস্ট সিরিজ 🏏🏏🇨🇮🏏 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏 #ক্রিকেট_ময়_দ্বিতীয়_দিন🏏🏏ভারত প্রথম ইনিংস 471/10দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 209/3 প্রথম ই...
21/06/2025

💕🏏
টেস্ট সিরিজ 🏏🏏
🇨🇮🏏 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏
#ক্রিকেট_ময়_দ্বিতীয়_দিন🏏🏏
ভারত প্রথম ইনিংস 471/10
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড 209/3
প্রথম ইনিংসে 262 রানে পিছিয়ে।

💕🏏টেস্ট সিরিজ 🏏🏏🇧🇩🏏 🇱🇰🏏 #ক্রিকেট_ময়_পঞ্চম_দিন 🏏🏏 #অভিনন্দন 👏👏 #শান্ত 👌👌শেষ হলো গল টেস্ট, ড্র তেই সন্তুষ্ট দুই দল। দুই ইন...
21/06/2025

💕🏏
টেস্ট সিরিজ 🏏🏏
🇧🇩🏏 🇱🇰🏏
#ক্রিকেট_ময়_পঞ্চম_দিন 🏏🏏

#অভিনন্দন 👏👏
#শান্ত 👌👌
শেষ হলো গল টেস্ট, ড্র তেই সন্তুষ্ট দুই দল। দুই ইনিংসেই সেঞ্চুরি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর।
#চলো_বাংলাদেশ 🇧🇩🏏

💕🏏টেস্ট ক্রিকেট 🏏🏏🇨🇮🏏 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏 #ক্রিকেট_ময়_প্রথম_দিন 🏏🏏গিল - 127* (175)জয়সওয়াল - 101 (159)পান্ত - 65* (102)রাহুল - 42 ...
20/06/2025

💕🏏
টেস্ট ক্রিকেট 🏏🏏
🇨🇮🏏 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏
#ক্রিকেট_ময়_প্রথম_দিন 🏏🏏

গিল - 127* (175)
জয়সওয়াল - 101 (159)
পান্ত - 65* (102)
রাহুল - 42 (78)

লিডসে প্রথম দিন শেষে ভারতের
সংগ্রহ 359/3

💕🏏টেস্ট ক্রিকেট 🏏🏏🇧🇩🏏 🇱🇰🏏 #ক্রিকেট_ময়_চতুর্থ_দিন 🏏🏏বাংলাদেশ প্রথম ইনিংস ৪৯৫/১০শ্রীলংঙ্কা প্রথম ইনিংস ৪৮৫/১০বাংলাদেশ দ্বি...
20/06/2025

💕🏏
টেস্ট ক্রিকেট 🏏🏏
🇧🇩🏏 🇱🇰🏏
#ক্রিকেট_ময়_চতুর্থ_দিন 🏏🏏
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৯৫/১০
শ্রীলংঙ্কা প্রথম ইনিংস ৪৮৫/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৭৭/৩
লিড ১৮৭ রান 🇧🇩🏏

গলের মাঠে টেস্ট ম্যাচের পঞ্চম দিন...এটি ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। ধুলো-মাটি ছড়ানো রাফ, চূর্ণবিচূর্ণ পিচ আর হঠাৎ নিচু হয়ে যাওয়া বল; এমন কন্ডিশনে উইকেটে টিকে থাকাই বড় সাফল্য হয়ে দাঁড়ায়। আর এই ভয়ঙ্কর বাস্তবতার মধ্যেই বাংলাদেশ এখন দাঁড়িয়ে এক সম্ভাবনার দারপ্রান্তে।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান। দ্বিতীয় ইনিংসে এখনও উইকেটে সেট ব্যাটার শান্ত ও মুশফিক আছে...

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো

প্রথম সেশনের মধ্যেই শান্ত, ধীর-স্থির ব্যাটিংয়ে আরও ৭০-৯০ রান যোগ করে লিডটা নিয়ে যাওয়া অন্তত ২৫০-২৭০ রানের ঘরে। সেটা করতে সময় লাগবে বড়জোর ২০-২৫ ওভার। কোনো ঝুঁকি না নিয়ে, উইকেট হাতে রেখেই যদি ব্যাটিং এগোয়, তাহলে শ্রীলঙ্কার সামনে রাখা যাবে এমন এক লক্ষ্য...যা Day 5 এর গলের উইকেটে প্রায় অসম্ভব সমান।

গলের ইতিহাস বলে, চতুর্থ ইনিংসে ২০০ রানের উপরের লক্ষ্য তাড়া করে জেতার নজির খুবই বিরল। পঞ্চম দিনে ব্যাটিং করতে নেমে অধিকাংশ দলই ১৫০ রান পেরোনোর আগেই ধসে পড়েছে। স্পিনাররা এখানে আধিপত্য করে, বল মাঝপথেই বাঁক নেয় বা একেবারে নিচু হয়ে স্টাম্পে আঘাত হানে। আর এই কন্ডিশনে বাংলাদেশের স্কোয়াডে রয়েছে নাঈম হাসান যে প্রথম ইনিংসে ৫ উইকেট পাইছে... সাথে তাইজুল আছে মতো কার্যকর স্পিনার যারা দিন শেষ না হওয়া পর্যন্ত ব্যাটসম্যানদের শান্তিতে থাকতে দেবে না।

তাই দিনের শুরুতে আরও কিছু রান যোগ করে যখন বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাবে, তখন তাদের সামনে থাকবে বিশাল চ্যালেঞ্জ। পিচ, সময় ও স্কোর..তিনটি দিকই থাকবে বাংলাদেশের নিয়ন্ত্রণে।

এখন সবকিছু নির্ভর করছে সেই প্রথম সেশনের ব্যাটিংয়ের ওপর। ধৈর্য আর কৌশল ধরে রেখে যদি বাংলাদেশ সেখানে সফল হয়, তবে গলের মাঠে একটি ঐতিহাসিক জয় আরেকবার ধরা দিতে পারে লাল-সবুজের হাতে।
#সংগৃহীত 🤚

💕🏏 #ক্রিকেট_ময় 🥰 #ধন্যবাদ_অ্যাঞ্জেলো_ম্যাথুস 🇱🇰🏏অসাধারণ কিছু ক্রিকেটিয় মুহূর্ত আমাদেরউপহার দেয়ার জন্য 🤝💝অবসর জীবন ভালো ক...
19/06/2025

💕🏏
#ক্রিকেট_ময় 🥰
#ধন্যবাদ_অ্যাঞ্জেলো_ম্যাথুস 🇱🇰🏏
অসাধারণ কিছু ক্রিকেটিয় মুহূর্ত আমাদের
উপহার দেয়ার জন্য 🤝💝
অবসর জীবন ভালো কাটুক 🏏🏏

অভিজ্ঞতার একটা গন্ধ থাকে। সময়ের পালাবদলে সেই গন্ধ কখনো মাটি ছোঁয়া ঘামের মতো হয়, আবার কখনো গাঢ় নীল ক্যাপের রঙের মতো গর্বের। আজ যখন অ্যাঞ্জেলো ম্যাথুস নিজের শেষ টেস্ট খেলতে মাঠে নামলেন, তখন যেন পুরো শ্রীলঙ্কান ক্রিকেট মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। ২০০৯ সালের সেই আত্মপ্রকাশের দিনে কেউ ভাবেনি, এই ছেলেটাই একদিন হবে দলটার মেরুদণ্ড।

চোখে মুখে তখনো আগুন, শরীরে ক্লান্তির ছাপ নেই বললেই চলে। তবে চোখের কোণে জমে থাকা অতীতের গল্পগুলো আজ হয়তো একটু ভারী লাগছে। কত স্মৃতি, কত জয়-পরাজয়, কত অন্ধকার আর আলোর লড়াই—সব কিছুর সাক্ষী তিনি। হেরাথ, সাঙ্গাকারা, মাহেলা—যাদের ছায়ায় বেড়ে উঠেছেন, একসময় তিনিই হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের অভিভাবক।

২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে সেই ঐতিহাসিক টেস্ট জয়ের কথা মনে পড়ে? কিংবা ভারতের বিপক্ষে তার সাহসী ব্যাটিং? ম্যাথুস মানেই ছিল সাহস, স্থিরতা আর বিশ্বাস। শ্রীলঙ্কা যখন খুঁজছিল একজন নেতাকে, তিনি সামনে এসে বলেছিলেন—"আমি পারব।" আজ তাঁর বিদায়ের দিনে সেই বিশ্বাসে চোখ ভিজছে অসংখ্য ভক্তের।

সব খেলোয়াড়ই বিদায় নেয়, কিন্তু কিছু বিদায় হয়ে থাকে স্মরণীয়। ম্যাথুসের এই বিদায় ঠিক তেমনই—নিরব অথচ আবেগময়। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে তার নাম থাকবে স্বর্ণাক্ষরে, একজন সাহসী যোদ্ধা হিসেবে। আজ তিনি শেষবারের মতো মাঠে নামলেন, কিন্তু তার ছায়া থাকবে প্রতিটি নতুন খেলোয়াড়ের চোখে, প্রতিটি ইনিংসের প্রেরণায়।

ম্যাথুস যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন এক চিরন্তন উত্তরাধিকার—ক্রিকেটাররা কেবল রান বা উইকেটের জন্যই বড় হন না, তারা বড় হন হৃদয়ের জায়গা জুড়ে।
#সংগৃহীত 🤚

💕🏏 #ক্রিকেট_ময়🤝💝 #ভারত 🇨🇮🏏  #ইংল্যান্ড 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ 🏏🏏নতুন সূর্যোদয় হলো টে...
19/06/2025

💕🏏
#ক্রিকেট_ময়🤝💝
#ভারত 🇨🇮🏏 #ইংল্যান্ড 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏏
আগামীকাল থেকে শুরু হচ্ছে
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ 🏏🏏

নতুন সূর্যোদয় হলো টেস্ট ক্রিকেটে। ইংল্যান্ড-ভারতের ঐতিহ্যবাহী লড়াই এবার নতুন মোড়কে, নতুন নামে, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ঐতিহ্য আর গৌরবের এই সিরিজ, যার নামেই মিশে আছে দুই কিংবদন্তির অবদান, শ্রদ্ধা আর প্রেরণার চিহ্ন।

একজন ব্যাটিং-এর পরম সৌন্দর্য, ক্রিকেট বইয়ের প্রতিটি পাতায় যার নাম—শচীন টেন্ডুলকার। আরেকজন বোলিং-এর ধ্রুপদী সংজ্ঞা, টেস্ট ইতিহাসের সেরা পেসার—জেমস অ্যান্ডারসন। একজন রানের পাহাড় গড়েছেন, আরেকজন সেই পাহাড় ভাঙার লড়াইয়ে শত শত ব্যাটসম্যানকে হার মানিয়েছেন।

দুই কিংবদন্তি এবার এক হলেন এক প্রতীকে—এই নতুন ট্রফিতে। এই নাম শুধু সম্মানের নয়, স্মৃতির, গৌরবের, ইতিহাসের। এই নাম মানে—ঐতিহ্যের বর্ণময় অধ্যায়ের নতুন শুরু।

ট্রফির উন্মোচন হলো দুজনেরই উপস্থিতিতে—যেন দু’যুগের সেরা মুহূর্তেরা মিলেমিশে গেল এক ফ্রেমে।
শুধু সিরিজ নয়, এটা যেন ক্রিকেটের প্রতি ভালোবাসার এক নতুন পরিভাষা।
এই ট্রফি খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ, দর্শকদের জন্য রোমাঞ্চ, আর ইতিহাসের জন্য অনন্য সম্মান। টেস্ট ক্রিকেটের প্রাণ এখনো জ্বলে, আর এই ট্রফি সেই আগুনে নতুন ঘি ঢালল। একটা যুগ শেষ হতে হতে আরেকটা যুগকে বরণ করল রাজকীয়ভাবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিকে।
#সংগৃহীত 🤚

💕🏏টেস্ট সিরিজ 🏏🏏🇧🇩🏏 🇱🇰🏏 #ক্রিকেট_ময়_তৃতীয়_দিন 🏏বাংলাদেশ প্রথম ইনিংস ৪৯৫/১০শ্রীলংঙ্কা প্রথম ইনিংসে ৩৬৮/৪ ১২৭ রান পিছিয়ে 🇱...
19/06/2025

💕🏏
টেস্ট সিরিজ 🏏🏏
🇧🇩🏏 🇱🇰🏏
#ক্রিকেট_ময়_তৃতীয়_দিন 🏏
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৯৫/১০
শ্রীলংঙ্কা প্রথম ইনিংসে ৩৬৮/৪
১২৭ রান পিছিয়ে 🇱🇰🏏

অসাধারণ এক ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা। গল টেস্টের তৃতীয় দিনে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে নামে, তখন তাদের সামনে পাহাড়সম লক্ষ্য—৪৯৫। সেই পাহাড়ে একাই কুঠার চালালেন নিসাঙ্কা। ২৫৬ বলের ধৈর্যশীল, সংবেদনশীল, ও ক্লাসিক এক ইনিংসে ১৮৭ রান! এমন ইনিংসে ছিল ২৩টি চার, কিন্তু ছিল না কোনো গড়িমসি। নিসাঙ্কার ব্যাটে শ্রীলঙ্কা এগিয়েছে দৃঢ়তায়, আত্মবিশ্বাসে।

তবে ম্যাচের দিক থেকে বাংলাদেশও এখনও খেলায় আছে। তারা তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ ৪ উইকেট—তাঁদের মধ্যে রয়েছে চন্দিমাল ও ম্যাথুসের মতো অভিজ্ঞরা। কিন্তু সবচেয়ে বড় ব্রেক থ্রুটা বাংলাদেশ পায় দলীয় ৩৩১ রানে নিসাঙ্কাকে ফিরিয়ে দিয়ে। তাইজুল, নাঈমরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বড় স্কোরের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ।

এই টেস্টে ফিরতে গেলে বাংলাদেশকে দ্রুত শেষ ছয়টি উইকেট তুলে নিতে হবে আগামী সকালের প্রথম সেশনে। আর যদি লিড নিতে চায়, তাহলে ব্যাটিং দ্বিতীয় ইনিংসে হতে হবে আরও বেশি নিয়ন্ত্রিত, ধৈর্যশীল ও লম্বা সময়ের পরিকল্পনায়।
কারণ গলের উইকেট সময়ের সঙ্গে সঙ্গে মন্থর হয়ে যাচ্ছে। বাংলাদেশ চাইলে এখনো এই ম্যাচে তাদের ছাপ রেখে যেতে পারে। তবে সেটির জন্য প্রয়োজন বোলিংয়ে নিখুঁততা, ফিল্ডিংয়ে তীক্ষ্ণতা এবং ব্যাটিংয়ে দায়িত্বশীলতা।
#সংগৃহীত 🤚

💕🏏 #ক্রিকেট_ময়_স্মৃতি 🇧🇩🏏আজকের এই দিনে 👏👏২০০৫ কার্ডিফ 👌👌 #আশরাফুল🤝💝🇧🇩🏏 🇧🇩🏏সে রাতে বাকি দশটা রাতের মতোই ঘুমিয়ে পড়েছিলো টে...
18/06/2025

💕🏏
#ক্রিকেট_ময়_স্মৃতি 🇧🇩🏏
আজকের এই দিনে 👏👏
২০০৫ কার্ডিফ 👌👌
#আশরাফুল🤝💝
🇧🇩🏏 🇧🇩🏏

সে রাতে বাকি দশটা রাতের মতোই ঘুমিয়ে পড়েছিলো টেকনাফ থেকে তেতুলিয়া। হঠাৎ একটা খবরে চৌষট্টি হাজার বর্গমাইলের ঘুম উধাও। ভূমিকম্পের ন্যায় চারদিকে ছড়িয়ে গেলো সে খবর, বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে টেনে মাটিতে নামিয়ে এনেছে স্বয়ং লাল সবুজের সারথীরা। ঘুমকাতুরে চোখ কচলে অনেকেই নিজেকে প্রশ্ন করেছিলো, “এটা স্বপ্ন নাকি সত্যি”। সুদূর কার্ডিফ থেকে আশরাফুল নামক এক রাজপুত্র ব্যাট ছুড়ে হেলমেট উচিয়ে জবাব দিয়েছিলেন স্বপ্ন নয় সত্যি।

সেদিন কার্ডিফের আকাশে বাতাস থেকে প্রতিপক্ষের উইকেটকিপার অব্দি মাতোয়ারা হয়েছিলেন আশরাফুল বন্দনায়। কিপিং পয়েন্টে যেতে যেতে গিলক্রিস্টের সেই হাততালি আর রিকি পন্টিংয়ের হতাশাময় চোখমুখই বলে দিচ্ছিলো সব। বলে দিচ্ছিলো লাল সবুজের মহাকাব্যিক সেই রূপকথার গল্প। যে রূপকথার বাঁকে বাঁকে কেবল চোখে ভাসে স্কুপ, ড্রাইভ, পুল শর্টে ভরা এক মহাকাব্যিক ইনিংস। যে ইনিংস যে জয় আজও এদেশের ক্রিকেটে জ্বলজ্বলে হয়ে আছে ধ্রুবতারার ন্যায়।
#সংগৃহীত 🤚

💕🏏টেস্ট সিরিজ 🏏🏏🇧🇩🏏 🇱🇰🏏 #ক্রিকেট_ময়_দ্বিতীয়_দিন শেষে বাংলাদেশ 🇧🇩🏏লোয়ার অর্ডারের ব্যর্থতায় ৪৮৪/৯প্রথম টেস্টের দ্বিতীয় দিন...
18/06/2025

💕🏏
টেস্ট সিরিজ 🏏🏏
🇧🇩🏏 🇱🇰🏏
#ক্রিকেট_ময়_দ্বিতীয়_দিন
শেষে বাংলাদেশ 🇧🇩🏏
লোয়ার অর্ডারের ব্যর্থতায় ৪৮৪/৯

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গলে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ছিল নাটকীয় উত্থান-পতনের গল্প। গতকাল টপ অর্ডারে দ্রুত ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। শুরুর সেই ধস সামাল দেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটি গড়েন ২৬৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ—যা বাংলাদেশকে ম্যাচে ফেরায়।

শান্ত খেলেন দুর্দান্ত ১৪৮ রানের ধৈর্যশীল ইনিংস। অন্যদিকে, মুশফিকের ব্যাটে আসে ৩৫০ বলের এক রাজকীয় ১৬৩ রান—যেখানে ছিল নিয়ন্ত্রণ, ধৈর্য আর অভিজ্ঞতার ছাপ। শান্ত আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে যোগ দেন লিটন দাস। এই জুটি আবারো গড়ে তোলে ১৪৯ রানের আরেকটি মূল্যবান জুটি। লিটনের ৯০ রানের ইনিংস ছিল আধুনিক টেস্ট ব্যাটিংয়ের এক দৃষ্টান্ত।

তবে শেষদিকে আবারো ব্যাটিং ধস নামে—জাকের, নাইম, তাইজুলদের দ্রুত বিদায়ে ৪৫৮/৫ থেকে ৪৮৪/৯ তে চলে আসে দল। এরপর আর কোনো রান যোগ হয়নি।

টপ অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যর্থতা দলের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন তোলে। এখন বোলারদের দায়িত্ব বিশাল। এই টেস্টে জয়ের স্বপ্ন দেখতে হলে—শান্ত, মুশফিক ও লিটনের পর এবার দায়িত্ব নিতে হবে তাইজুল, নাইম ও হাসানদের হাতে।
#সংগৃহীত 🤚

Address

Dhaka

Telephone

+8801313597907

Website

Alerts

Be the first to know and let us send you an email when CricketBuzz - ক্রিকেটবাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category