Root Level Cricket & Coaches Association Of Bangladesh

Root Level Cricket & Coaches Association Of Bangladesh We are cricket coach.

we will rise together for -
"ROOT LEVEL CRICKET & COACHES"

"RC-CAB"
A platform of grassroots coaches, working for development, quality cricket compitition and financial sustainability.

30/08/2026

#2026年

RC-CAB সহযোগিতামূলক কার্যক্রম - (২) | ২০২৬ ইং

💛 সম্পর্ক সবসময় রক্তের হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় ভালোবাসা, দায়িত্ব আর মানবিকতায়।
সাতক্ষীরার দেবহাটায় আমাদের প্রিয় সৌমেন দাদা-র প্রাথমিক চিকিৎসার জন্য তাঁর কোচেস ভাইদের ভালোবাসা ও সহযোগিতা আজ তাঁর হাতে পৌঁছে দেওয়া হলো। 🤝💛

সহযোগিতার পরিমাণ হয়তো বড় নয়, কিন্তু এর পেছনের ভালোবাসাটা অনেক বড়।

ইনশাআল্লাহ, দাদার চিকিৎসা ও যেকোনো প্রয়োজনে RC-CAB পরিবার পাশে ছিল, আছে এবং থাকবে।
যাঁরা দাদার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা,,🥰

আজ একজনের পাশে আমরা, কাল প্রয়োজন হলে আমাদের পাশে থাকবে আরেকজন। এটাই আমাদের RC-CAB, এটাই আমাদের শক্তি,,✊

RC-CAB - কোচেসদের আপন পরিবার..✌️🇧🇩🏏💛

#মানবিকতার_পাশে #কোচেসদের_আপন_পরিবার #পাশে_আছি #সহযোগিতামূলক_কার্যক্রম

          🤝সহযোগীতার আবেদন🙏 সাতক্ষিরা জেলার- তৃনমূলের একজন নিবেদিতপ্রান ক্রিকেট কোচ এবং আমাদের RC-CAB- পরিবারের একজন সম্...
26/08/2026



🤝সহযোগীতার আবেদন🙏

সাতক্ষিরা জেলার- তৃনমূলের একজন নিবেদিতপ্রান ক্রিকেট কোচ এবং আমাদের RC-CAB- পরিবারের একজন সম্মানিত সদস্য- সৌমেন চ্যাটার্জি দাদা- তিনি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং তার উন্নতমানের ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন তাই
আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী মানবতার হাত বাড়িয়ে দেই🙏

আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ সহযোগিতা করতে পারেন।

বিকাশ (Personal): 01873844633
নগদ (Personal): 01873844633
🏦 ব্যাংক হিসাবের মাধ্যমে সহযোগিতা
Bank Name: City Bank
Account Name: MD EASIN ARAFAT
Account Number: 2203243887001
Branch District: DHAKA-NORTH
Branch Name: AGENT BANKING
Routing Number: 225272684

📌 বিশেষ অনুরোধ:
বিকাশ/নগদে টাকা পাঠানোর পর অবশ্যই লেনদেনের শেষ ৩টি সংখ্যা জানিয়ে কনফার্ম করবেন। ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করলে ট্রানজেকশনের তথ্য জানিয়ে কনফার্ম করার অনুরোধ রইলো।

আজ আপনাদের সামান্য সহযোগিতা-ও সৌমেন চ্যাটার্জি দাদা এবং তার পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। দাদার জন্য RC-CAB পরিবার আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছে। 🤲🤝💛🏏

         তৃণমূল ক্রিকেটের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ❤️বাংলাদেশে তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করা সহজ নয়। প্রতিভা আছে, স্বপ্ন...
25/08/2026





তৃণমূল ক্রিকেটের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ❤️

বাংলাদেশে তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করা সহজ নয়। প্রতিভা আছে, স্বপ্ন আছে, পরিশ্রম আছে - কিন্তু সেই স্বপ্নগুলোকে এগিয়ে নিতে প্রয়োজন সহযোগিতা ও পাশে থাকার মানসিকতা।

আমাদের প্রথম Coaches Carnival 2026 - এ প্রথম স্পন্সর হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের এই সহযোগিতা আমাদের জন্য শুধু একটি স্পন্সরশিপ ছিলোনা, বরং ছিলো তৃণমূল ক্রিকেটের প্রতি তাদের আস্থা ও দায়িত্ববোধের একটি সুন্দর প্রকাশ।

আমরা মনে করি, স্পন্সরশিপ শুধু একটি ব্র্যান্ডের প্রচারণা নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। আজ আমরা যে শিশু ও তরুণদের স্বপ্ন দেখতে উৎসাহ দিচ্ছি, তাদের অনেকেই হয়তো একদিন দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে। তাদের সেই স্বপ্নের পথে একটু সহযোগিতা, একটু উৎসাহ, একটু পাশে থাকা - হয়তো তাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।

তাই তৃণমূল ক্রিকেটের পাশে দাঁড়ানো শুধু একটি উদ্যোগকে সহযোগিতা করা নয়, এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্বেরও অংশ। আমরা যদি আজ তাদের জন্য কিছু করি, তার সুফল হয়তো আগামী দিনের বাংলাদেশই পাবে।

তৃনমূল ক্রিকেট পিছিয়ে পড়ার অন্যতম কারন উপযূক্ত স্পন্সরশীপের অভাব।

আমরা আশা করি, দেশের আরও সনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এই দায়িত্ববোধ থেকে তৃণমূল ক্রিকেটের পাশে দাঁড়াবে।

Thank You, Hanzala Sports -
for believing in grassroots cricket. ❤️

পরিচয় করে দিচ্ছি আমাদেরExecutive Member & District Coordinator (Chittagong)জনাব শাহরিয়ার বিন রুবেলকে।চট্টগ্রামে বেড়ে ...
20/08/2026

পরিচয় করে দিচ্ছি আমাদের
Executive Member & District Coordinator (Chittagong)
জনাব শাহরিয়ার বিন রুবেলকে।

চট্টগ্রামে বেড়ে ওঠা একজন উদ্যমী, পরিশ্রমী ও ক্রিকেটপ্রেমী ব্যক্তিত্ব হিসেবে জনাব শরিয়ার বিন রুবেল দীর্ঘদিন ধরে ক্রিকেটের খেলোয়াড় তৈরি ও উন্নয়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্রিকেটের প্রতি তাঁর নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার মানসিকতা তাঁকে একজন গুরুত্বপূর্ণ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

খেলোয়াড়ি জীবনে তিনি Dhaka Premier Division-এর City Club, Dhaka 3rd Division-এর Young Pegasus, Chattogram Premier Division-এর Mohammedan Sporting Club, Chattogram 1st Division-এর Sitakundu Upazila ও Nimtala Lions Club, Chattogram 2nd Division-এর South End Club, Chattogram 3rd Division-এর Customs Sporting Club এবং Noakhali 1st Division-এর Tarun Songo Club-এর হয়ে খেলেছেন। পাশাপাশি Noakhali Under-18 District Team-এর সঙ্গেও তাঁর প্রতিনিধিত্বের অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ কোচিং অভিজ্ঞতায় তিনি Aswad Sports Cricket Academy, Women's Cricket Academy, Navy Anchorage School & College, New Star Cricket Academy, Young Tiger Sports Club, BEPZA Public School & College, Chittagong Cricket Academy এবং Udayan Cricket Academy-তে Head Coach ও Assistant Coach হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর পাশাপাশি তিনি নিজস্ব Cricket Coaching Centre পরিচালনার মাধ্যমে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণের সাথে পড়াশুনাও করাচ্ছেন এবং Udayan School & College-এ Assistant Teacher হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামী প্রজন্মের ক্রিকেটারদের বিকাশের লক্ষ্যে তিনি নিয়মিত স্কুল ক্রিকেট ও বিভিন্ন ক্রিকেট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

RC-CAB-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর সক্রিয় সম্পৃক্ততা এবং ক্রিকেট উন্নয়নে তাঁর আন্তরিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও উদ্যম চট্টগ্রামের ক্রিকেট কোচ ও খেলোয়াড়দের আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ, কর্মঠ, উদ্যমী ও ক্রিকেটবান্ধব ব্যক্তিত্বকে RC-CAB পরিবারের সঙ্গে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। তাঁর বুদ্ধিদীপ্ত উদ্যোগ, নিরলস পরিশ্রম এবং আগামী প্রজন্মের জন্য কাজ করার মানসিকতা আমাদের পথচলায় নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে।

RC-CAB পরিবারের পক্ষ থেকে জনাব শরিয়ার বিন রুবেলের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
আগামীর ক্রিকেট উন্নয়নে তাঁর পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক এই প্রত্যাশা আমাদের,,,,✌️🏏🇧🇩💛




















       পরিচয় করিয়ে দিচ্ছি আমাদেরExecutive Member & District Secretary (Comilla)জনাব মো: নুর উল্লাহ-কে।কুমিল্লার ক্রিকে...
17/08/2026



পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের
Executive Member & District Secretary (Comilla)

জনাব মো: নুর উল্লাহ-কে।
কুমিল্লার ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তিনি।

তাঁর রয়েছে ঢাকা ৩য় বিভাগ ও ১ম বিভাগ ক্রিকেট লীগ, National Championship এবং Cumilla 1st Division ও Premier League-এ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণের সমৃদ্ধ অভিজ্ঞতা।

কোচিং অঙ্গনেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি Star Cricket Academy, Cumilla-এর Head Coach হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি Cumilla U-16 দলের Assistant Coach, Cumilla U-18 Division Champion দলের Assistant Coach এবং Prime Bank Young Tigers National School Cricket-এর সঙ্গে কোচ ও Head Coach হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
স্কুল ক্রিকেটে তাঁর নেতৃত্বে সাফল্যের পাশাপাশি জাতীয় পর্যায়ে দলকে এগিয়ে নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

ক্রিকেটের পাশাপাশি তিনি একজন সম্মানিত হাফেজে কোরআন। পবিত্র কোরআন শিক্ষায় নিজেকে আলোকিত করার পাশাপাশি তাঁর জীবন ও কর্মে শৃঙ্খলা, মূল্যবোধ ও মানবিকতার সুন্দর সমন্বয় রয়েছে। মাদ্রাসা ক্রিকেট, স্কুল ক্রিকেট এবং কুমিল্লার জেলা ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটে তাঁর সক্রিয় সম্পৃক্ততা তাঁকে একজন নিবেদিতপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে আরও সমৃদ্ধ করেছে।

RC-CAB-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর আন্তরিক আগ্রহ ও সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। কুমিল্লার ক্রিকেটার, কোচ ও তৃণমূল পর্যায়ের ক্রিকেট কার্যক্রমকে আরও সংগঠিত ও সমন্বিত করতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

একজন অভিজ্ঞ ক্রিকেটার, নিবেদিতপ্রাণ কোচ এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে RC-CAB পরিবারের সঙ্গে তাঁর এই পথচলা আমাদের জন্য নিঃসন্দেহে একটি বড় পাওয়া। তাঁর মেধা, অভিজ্ঞতা ও আন্তরিক অবদান আগামী দিনে কুমিল্লার ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এই প্রত্যাশা আমাদের।

RC-CAB পরিবারের পক্ষ থেকে-
জনাব মো: নুর উল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর আগামী দিনের সকল কার্যক্রমের জন্য রইল আন্তরিক শুভকামনা,,✌️🇧🇩🏏💛

16/08/2026

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টাইগার্স,,,,,,,

15/08/2026

#2026年

দুইজন অধিনায়কের টস-পর্বের বিশ্লেষণ কেমন লাগলো
আপনাদের কাছে,,,,?

       পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের - Senior Executive Member & District Secretay- (Khulna)জনাব খান মোঃ হাসানুজ্জামান (সবু...
15/08/2026



পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের -
Senior Executive Member & District Secretay- (Khulna)
জনাব খান মোঃ হাসানুজ্জামান (সবুজ)-কে।

তিনি খুলনায় বেড়ে ওঠা অসাধারণ মেধাবী একজন ক্রীড়া ব্যাক্তিত্ব।খুলনার ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে কাজ করে আসছেন অত্যন্ত পরিশ্রমী এই মানুষটি।

তিনি Khulna School Cricket Coaching-এর
Chief Coach হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি Khulna District-এর U-14, U-16 ও U-18 দলের Coach, Khulna Divisional U-13 দলের Assistant Coach এবং Khulna Zilla School-এর Cricket Coach হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর রয়েছে Senior Division Cricket League, Khulna-এ খেলার অভিজ্ঞতা। পাশাপাশি তিনি BCB-Level-1, BKSP Coaches Course এবং BCB Level-A Fitness & First Aid Course-সহ বিভিন্ন কোচিং শিক্ষায় প্রশিক্ষিত।

সম্প্রতি ২০২৬ সালের BCB Level-2 Coaching Education Program-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি তাঁর কোচিং জ্ঞান ও আধুনিক ক্রিকেট শিক্ষায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।

খুলনা জেলা ও খুলনা বিভাগের ক্রিকেট কাঠামো, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা RC-CAB-এর জেলা পর্যায়ের কার্যক্রমে সমন্বয় ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

RC-CAB-এর লক্ষ্য, উদ্দেশ্য ও তৃণমূল ক্রিকেট উন্নয়নের প্রত্যয়ে তাঁর অভিজ্ঞতা ও আন্তরিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। খুলনা অঞ্চলে ক্রিকেট কোচদের মধ্যে সমন্বয় ও সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে এই প্রত্যাশা আমাদের।

RC-CAB পরিবারের পক্ষ থেকে জনাব খান মোঃ হাসানুজ্জামান (সবুজ)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,,,✌️🇧🇩🏏💛

       পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের-Senior Executive Member & District Secretary (Satkhira) RC-CAB জনাব সৌমেন চ্যাটার্জী-ক...
14/08/2026



পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের-
Senior Executive Member & District Secretary (Satkhira) RC-CAB
জনাব সৌমেন চ্যাটার্জী-কে।

সাতক্ষীরার ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা নিয়ে কাজ করে আসছেন তিনি।
তাঁর রয়েছে Satkhira First Division Cricket, National Youth Cricket, Dhaka League এবং Kalabagan Cricket Club-এর হয়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এছাড়াও BCB-এর অধিভুক্ত ক্রিকেট কার্যক্রম ও ক্রিকেট একাডেমি পর্যায়েও তাঁর অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তাঁকে ক্রিকেটের মাঠ ও খেলোয়াড়দের বাস্তবতা সম্পর্কে একটি সমৃদ্ধ ধারণা দিয়েছে। সাতক্ষীরার ক্রিকেট ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে কাজ করার ক্ষেত্রে তাঁর এই অভিজ্ঞতা RC-CAB-এর জেলা পর্যায়ের কার্যক্রমে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

তবে শুধু ক্রিকেটীয় অভিজ্ঞতাই নয় - RC-CAB-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর আন্তরিক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা আমাদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তিনি সবসময় ইতিবাচক চিন্তা, উৎসাহব্যঞ্জক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাশে থেকেছেন।

ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সাতক্ষীরায় অবস্থান করেও খেলোয়াড়দের প্রয়োজনে ঢাকায় এসে সরাসরি যোগাযোগ করা, বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এবং RC-CAB-এর বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে সশরীরে উপস্থিত থাকা তাঁর সংগঠনের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।

একজন সৃজনশীল চিন্তার মানুষ, ইতিবাচক মনোভাবসম্পন্ন সংগঠক এবং খেলোয়াড়দের প্রতি আন্তরিক একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে তাঁর এই অবদান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। দূরত্বকে কখনো বাধা না বানিয়ে সংগঠন ও খেলোয়াড়দের পাশে থাকার এই মানসিকতা নিঃসন্দেহে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।

RC-CAB পরিবারের পক্ষ থেকে-
জনাব সৌমেন চ্যাটার্জীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও নিরলস সহযোগিতা সাতক্ষীরা-সহ বাংলাদেশের তৃণমূল ক্রিকেট উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রত্যাশা আমাদের। 🏏

        পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সন্মানিত-Senior Executive Member & District Secretary -(Manikganj)জনাব মো: আতিকুর রহ...
14/08/2026



পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সন্মানিত-
Senior Executive Member & District Secretary -(Manikganj)
জনাব মো: আতিকুর রহমান আতিক-কে।

মানিকগঞ্জের ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটার ও দক্ষ কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তাঁর রয়েছে প্রায় ২০ বছরের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, যার মধ্যে First Class Cricket – Khulna Division, Dhaka Premier League এবং Dhaka First Division Cricket League-এ বিভিন্ন দলের হয়ে খেলার গৌরব রয়েছে। খেলোয়াড়ি জীবনে তিনি একাধিক দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তাঁর playing category ছিল Left-arm Spin All-rounder।

কোচিং ক্ষেত্রেও তাঁর রয়েছে সমৃদ্ধ ও বহুমাত্রিক অভিজ্ঞতা। বর্তমানে তিনি Rising Cricket Academy, Manikganj-এর Head Coach হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি Manikganj DSA National Championship Team, Manikganj U-18, U-16 ও U-14 দলের Head Coach হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে U-18 দলকে Dhaka North Region-এ একবার অপরাজিত চ্যাম্পিয়ন এবং U-16 দলের সঙ্গে চারবার ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

এছাড়াও তিনি Manikganj Premier League-এর বিভিন্ন দলের Head Coach এবং Notun Kuri Sports, Manikganj District Cricket Coach & Selector হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী ক্রিকেটেও তাঁর সম্পৃক্ততা রয়েছে; Notun Kuri Women's Cricket Team-কে Dhaka Division-এ Runner-up করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

কোচিং শিক্ষায় তিনি BCB Level-A Coaching Course (2014) সম্পন্ন করেছেন। পাশাপাশি BCB Level-1 Coaching Course, Advanced Pace Bowling Coaching Course – BAC International Study Centre এবং বিভিন্ন Professional Development Coaching Workshop-এ অংশগ্রহণ করেছেন।

মানিকগঞ্জের ক্রিকেট, প্রতিভা অন্বেষণ ও তরুণ ক্রিকেটারদের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা RC-CAB-এর জেলা পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন দক্ষ সংগঠক, অভিজ্ঞ ক্রিকেটার ও নিবেদিতপ্রাণ কোচ হিসেবে তাঁর নেতৃত্বে মানিকগঞ্জের কোচ ও ক্রিকেটারদের সঙ্গে সমন্বয় আরও কার্যকর হবে-এটাই আমাদের প্রত্যাশা।

RC-CAB এর প্রতিষ্ঠালগ্ন থেকে তার উপস্থিতি এবং অবদান গুলো- ছিলো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরনাদায়ক।

RC-CAB পরিবারের পক্ষ থেকে-
জনাব মো: আতিকুর রহমান আতিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর অভিজ্ঞতা, মেধা ও নিষ্ঠা বাংলাদেশের তৃণমূল ক্রিকেট উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এই প্রত্যাশা আমাদের,,✌️🇧🇩🏏💛

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Root Level Cricket & Coaches Association Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category