প্রফেসর ড. মোঃ ইউনুস সমর্থকগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রফেসর ড. মোঃ ইউনুস সমর্থকগোষ্ঠী

প্রফেসর ড. মোঃ ইউনুস সমর্থকগোষ্ঠী বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী.

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে ...
26/03/2025

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!

*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে হচ্ছে।ঘুষের রাজত্ব হয়তো বন্ধ হয়ে যাবে।

*প্রবাসীরা আমাদের অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছে।
যা এদেশে ইতিহাসের সরকারের পক্ষে প্রথম কৃতজ্ঞতা প্রকাশ।

*আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি।অর্থাৎ পণ্যের দাম কমেছে ২৫ রজমানের একদিন রাতও কারেন্টের সমস্যা কেউ ফেইস করতে হয়নি।

*পৃথিবীর সকল দেশের সরকার বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে শিল্প উন্নত দেশগুলো।

*আরব আমিরাতের ভিসা কয়েক বছর ধরে বন্ধ। দ্রুত খোলার জন্য একমত হয়েছে আমিরাতের সরকার।
এমনকি সরকার বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

*আসিয়ান সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। যা দেশের কূটনৈতিক সম্পর্ক ও দেশের অর্থনীতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

*আমাদের দেশ থেকে শ্রমিক যাবে মালয়েশিয়া ,যেখানে সকল সমস্যার অবশান ঘটানো হচ্ছে কোন জটিলতা ছাড়াই যেতে পারবেন।

*চীন দিবে প্রযুক্তি সহায়তা,মেডিক্যাল সহায়তা ও সৌরবিদ্যুৎ সুবিধা ও চিকিৎসা সেবা সহায়তা যেখানে আর ভারতে যেতে হচ্ছেনা।

*নেপাল থেকে জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। মানে ভারতের দাসত্ব থেকে বের হতে পারবেন।

*আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। বাহিরের পণ্য বাংলাদেশে আসবে।এতে করে কৃষকরা লাভবান হবে।দেশের কৃষকরা নতুন স্বপ্ন দেখবে কর্মসংস্থান তৈরি হবে।

*দুর্নীতি মুক্ত করার জন্য চালু হচ্ছে অনলাইনে সকল ধরনের সরকারি সেবা।

*জমি সংক্রান্ত সকল কাজ অনলাইনে হবে। যেখানে বড় অংকের ঘুষ আর হয়রানি পোহাতে হবেনা হয়তো।

*জাতীয় রাজস্ব বিভাগ ভেঙ্গে দেওয়া হচ্ছে। অর্থাৎ বড় বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার সুযোগ হয়তো আর পাবেনা।

*জিডি করার জন্য আর থানায় যেতে হবেনা।
ঘরে বসেই থানায় জিডি করা যাবে। সেই কার্যক্রম দ্রুত সময়ের ভিতরেই অনলাইনে চালু হচ্ছে।

*নারীদের অভিযোগ কেন্দ্রের সবকয়টা কল সেন্টারে নারী নিয়োগ করা হচ্ছে।এখন সবাই মন খোলে সকল অভিযোগ বলতে পারবেন।

*নারীদের নিয়ে স্বপ্ন দেখছে। নারী পুরুষের বৈষম্য দূর করতে সর্বোচ্চ সংস্কার হয়তো এদেশে হবে।

*প্রবাসী বাংলাদেশীদের হয়রানি বন্ধ করা হচ্ছে।
বিমানের টিকেট সম্পূর্ণ অনলাইন করা হয়েছে যার কারণে ৭৫% টিকেটের দাম কমেছে। মানে দালাল সিন্ডিকেট মুক্ত টিকেট বা

বাংলাদেশকে বাইরের দেশের কোম্পানীগুলো চেনে না!!!হজম করতে কষ্ট হয় তাই না?🟣 যখন আমি রিমোট জব করতাম...টীমে নতুন কোন মেম্বার ...
26/03/2025

বাংলাদেশকে বাইরের দেশের কোম্পানীগুলো চেনে না!!!

হজম করতে কষ্ট হয় তাই না?

🟣 যখন আমি রিমোট জব করতাম...
টীমে নতুন কোন মেম্বার এলেই....
তারে আলাদা করে চেনানো লাগতো যে বাংলাদেশ কই 😅

🟣 একটা Apple এর প্রোডাক্ট কিনলে...
সেখানে দেশ হিসেবে বাংলাদেশ নাই!!
ইভেন পাকিস্তান আছে কিন্তু...বাংলাদেশ নাই!
আপনার একটা প্রডাক্ট নষ্ট হলে পাঠাতে হয় দেশের বাইরে!
আফটার সেলসের ঝামেলা তো আছেই!

🟣 এই দেশে Amazon নাই, Alibaba নাই!!
যার কারনে কোন কিছু শিপিং করতে গেলে হয় দুনিয়ার ঝামেলা!
বসে থাকা লাগে ১ মাসের মত!
বিকল্প হিসেবে কিছু কিনতে গেলে যেতে হয় দেশী ইকমার্সের কাছে!
লাস্ট ২ বছরের বাংলাদেশের ইকমার্স ইন্ডাস্ট্রিতে চরম অধপতন হয়েছে!
আমি নিজে COD ছাড়া কোন কিছু অর্ডার করি না!

চলেন এইবার কিছু আশার কথা বলি!!

- ইন্টারনেটর আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে দাম কমেছে ১০%
- স্টারলিংক আসতেছে খুব তাড়াতাড়ি!
- বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ যোগ দিচ্ছেন Telenor, Uber, Meta, Zara, Samsung এর মত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা!!

এর কারনে কি আমরা ম্যাজিকের মত কোন পরিবর্তন দেখতে পাবো?

অবশ্যই না... কিন্তু!
একটা দেশের প্রযুক্তিগত স্ট্রাকচারকে শক্ত করতে হলে আপনাকে

- টেকনোলজি সহজলভ্য করতে হবে!
- বাইরের বড় বড় ব্র‍্যান্ডকে এই দেশে বিনিয়োগ করার অবস্থা তৈরী করতে হবে
- দুনিয়ার অপর প্রান্তের সাথে যোগাযোগ তৈরী করতে হবে!

এইখানে এই স্টেপগুলো ডোমিনো এফেক্টের মত কাজ করবে!
আজকে স্যামসাং এলে কাল হয়ত গুগল আসবে!
একটা পরিবেশ পরিস্থিতি তো আগে তৈরী করতে হবে!

লোকালি আমরা এইসব প্রযুক্তি যত সহজলভ্য করতে পারবো
তত নতুন নতুন কর্মসংস্থান তৈরী হবে!
আমাদের দেশের অগণিত মেধাবী মানুষজন পুরো দুনিয়ার সাথে যুক্ত হবে!

তখন বাংলাদেশকে চেনানোর জন্য দুই একজন সেলিব্রিটি খোজা লাগবে না!
দুনিয়াই বাংলাদেশকে তার কাজের মাধ্যমেই চিনে নেবে!

আমি আগেও বলেছি ইউনূস সাহেব ব্যাবসা ভালো বোঝেন...
এতে দুই পক্ষেরই লাভ!

যতদিনই আছেন....
উনি যা দিয়ে যাচ্ছেন....
সেটার সুফল আপনি সামনের দিনগুলোতে পাবেন
আগামী নির্বাচনের পর আপনি বারবার এই ইউনূস সরকারকেই মনে করবেন!

বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন....ধন্যবাদ!

25/03/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রফেসর ড. মোঃ ইউনুস সমর্থকগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share