13/06/2026
বিসমিল্লাহির রহমানীর রাহিম
প্রিয় তারাবুনিয়াবাসী আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, উত্তর তারাবুনিয়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টিপিএল - ২০২৬ ইং এর প্রথম রাউন্ড এর খেলা সমাপ্ত হয়েছে । আজকে মাঠে খেলা সময় ক্রীড়া সংস্থার সদস্যরা সেমিফাইনাল থেকে ৪ জন হায়ারিং এর ঘোষণা দেওয়া হয়েছে ছিল কিন্তু পরবর্তীতে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের কথা চিন্তা করে সেমিফাইনাল ম্যাচে এ ৪ জন হায়ারিং এর সিদ্ধান্ত পরিবর্তন করেছে উত্তর তারাবুনিয়া ক্রীড়া সংস্থা ।
১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুন রোজ সোমবার ১,২ নং ওয়ার্ড ছুরিরচর স্পোর্টিং ক্লাব বনাম ৭ নং ওয়ার্ড ফুটবল ওয়ারিয়র্স এবং
২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই জুন বুধবার ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৪ নং ওয়ার্ড ফুটবল একাদশ।
১৮ জন এর যে স্কোয়ার্ড জমা দেওয়া হয়েছিলো এবং পরবর্তীতে ২ জন করে স্কোয়ার্ডে এড করার সুযোগ দেওয়া হয়েছিলো সেই ২০ জন থেকেই খেলোয়াড় খেলাতে হবে।