Sikirgaon premier league - spl

Sikirgaon premier league - spl All the news of the game will be updated on this page.

কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ ও ঘটনার কারণে হোসেন্দী ইউনিয়নের তথা মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে আলোচিত টুর্ণামেন্ট "শিঁকিরগাঁও প্রিমি...
07/02/2023

কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ ও ঘটনার কারণে হোসেন্দী ইউনিয়নের তথা মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে আলোচিত টুর্ণামেন্ট "শিঁকিরগাঁও প্রিমিয়ার লীগ। "
এই বছরের "সিজন-৫" শুরু করেও ইচ্ছা না থাকা শর্তেও বন্ধ করে দিতে হচ্ছে। - আমরা দুঃখিত।

যারা যারা টাকা দিয়ে ফরম নিয়ে গিয়ে, এবং জার্সিও তৈরি করে ফেলেছেন তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। 🙏 দয়া করে এসে ফরমের টাকা নিয়ে যাবেন।
ধন্যবাদ।

29/01/2023

দুঃখিত,
ফরম সংগ্রহ ও জমার দেওয়ার তারিখ আপাতত সাময়িক ভাবে স্থগিত করা হচ্ছে, পরবর্তী আপডেট দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।, - ধন্যবাদ।

আসসালামু আলাইকুম, হ্যালো, হোসেন্দী ইউনিয়ন ক্রিকেটপ্রেমী ভাইয়েরা, আর মাত্র হাতে ৩ দিন (৩০/০১/২০২৩) সময় আছে ফরম পূরণ করে জ...
27/01/2023

আসসালামু আলাইকুম,
হ্যালো, হোসেন্দী ইউনিয়ন ক্রিকেটপ্রেমী ভাইয়েরা, আর মাত্র হাতে ৩ দিন (৩০/০১/২০২৩) সময় আছে ফরম পূরণ করে জমা দেওয়ার, যারা যারা LED আলোয় SPL প্লো গ্রাউন্ড মাতাতে চাচ্ছেন, তারা অতিদ্রুত যোগাযোগ করুন।

ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ঠিকানা
রাফা টেলিকম, সুপার বোর্ড, শিঁকিরগাঁও।
মোবাইলঃ 01676640277

প্রয়োজনেঃ 01846387706

বিসমিল্লাহির রাহমানির রাহিম।ক্রিকেট খেলা!.....ক্রিকেট খেলা!!.....ক্রিকেট খেলা!!! 🏏 #মেঘনা_ডায়াগনস্টিক_এন্ড_জেনারেল_হাসপা...
24/01/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ক্রিকেট খেলা!.....ক্রিকেট খেলা!!.....ক্রিকেট খেলা!!! 🏏
#মেঘনা_ডায়াগনস্টিক_এন্ড_জেনারেল_হাসপাতাল_প্রেজেন্ট
#শিঁকিরগাঁও_প্রিমিয়ার_লীগ_২০২৩_ইং
#সিজন_৫
স্থানঃ সুপার বোর্ড রাস্তা সংলগ্ন মাঠ।

সূধী,
হোসেন্দী ইউনিয়নের সকল ক্রিকেটপ্রেমীদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, শিঁকিরগাঁও যুব সমাজের উদ্যোগে, ও পরিচালক মোঃ আনিসুল হক শাকিল (ইউপি সদস্য) এর পরিচালনায় "শিঁকিরগাঁও প্রিমিয়ার লীগ-২০২৩ইং"
৫ম বারের মত, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে।
উক্ত খেলায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা উক্ত ৩০/০১/২০২৩ইং তারিখের মধ্যে খেলার নির্ধারিত ফরম পূরণ করে, কমিটির কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

→ টুর্ণামেন্ট আকর্ষণঃ
#চ্যাম্পিয়ন_দলকে_ট্রফি_সহ_প্রাইজমানি ২০,০০০/- টাকা। 🏆
#রানার্সআপ_দলকে_ট্রফি_সহ_প্রাইজমানি ১০,০০০/- টাকা। 🏆

→ #এন্ট্রি_ফি_৫০০০/- টাকা

→ প্রতি খেলায় ম্যান অব ম্যাচ আকর্ষণীয় ট্রফি এন্ড প্রাইজমানি।
→ টুর্ণামেন্ট লীগ পদ্ধতিতে পরিচালিত হবে।

এছাড়াও আকর্ষণঃ
→ টুর্ণামেন্ট ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
→ ম্যান অব দ্যা সিরিজ
→ সর্বোচ্চ রান সংগ্রহকারী
→ সর্বোচ্চ উইকেট শিকারী
→ উদীয়মান খেলোয়াড়
→ মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়
→ মোস্ট ফোর অব দ্যা টুর্ণামেন্ট
→ সেঞ্চুরি ও ৫ উইকেটে জন্য বিশেষ পুরস্কার।

খেলার নিয়মাবলীঃ

১| নাইট "সর্ট-পিচ" টুর্ণামেন্ট, প্রতিটি ম্যাচ, রাতে 'এলইডি ফ্লাড লাইটের' আলোয় অনুষ্ঠিত হবে।

২| খেলা প্রচলিত নিয়ম অনুযায়ী চলবে।

৩| প্রতিটি দলে খেলোয়াড়ের সংখ্যা থাকবে ৭জন। ২জন অতিরিক্ত মোট স্কোয়াড হবে ৯জনের।

৪| প্রতিটি খেলোয়াড়ের পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি কার্ড/জন্মসনদ, প্রতিটি ফরমের সাথে এড করে ফরম পূরণ করে জমা দিতে হবে।

৫| দলের নাম, দলের গ্রুপ ছবি ও টিম লগো করে এসপিএল পেইজে দিতে হবে।

৬| এক দলের খেলোয়াড় অন্যদলে খেলতে পারবেনা। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের কোন সুযোগ নাই।

৭| শুধুমাত্র হোসেন্দী ইউনিয়নের ভোটারকারি (এনআইডি কার্ড/জন্মসনদ) প্রাপ্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে, অন্য ইউনিয়নের কোনো খেলোয়াড় বা ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠানে চাকরি করে এমন কেউ খেলায় অংশগ্রহণ গ্রহণ করতে পারবে না।

৮| কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান টিম নিতে পারবে না, শুধুমাত্র (সুপারবোর্ড, সামুদা, স্কোয়ার, সিটি) কোম্পানির স্থায়ী চাকরিজীবীরা টিম নিয়ে অংশগ্রহণ করতে পারবে। (স্থায়ী চাকরির ডকুমেন্টস আর কোম্পানির আইডি কার্ড সাপেক্ষে)।

৯| যদি কোনো খেলোয়াড়ের ব্যাপারে অভিযোগ আসে সঠিক প্রমাণ না দেখাতে পারলে, ঐ খেলোয়াড়কে ছাড়া বাকি টুর্ণামেন্ট শেষ করতে হবে, কোনো নতুন খেলোয়াড় নেয়া যাবে না।

১০| গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ৮ ওভারে পরিচালিত হবে, সেমিফাইনাল ও ফাইনাল ১০ ওভারে হবে।

১১| গ্রুপ পর্বের প্রতি ম্যাচের বোলিং সর্বোচ্চ ২ ওভার, সেমিফাইনাল ও ফাইনাল ২ জন সর্বোচ্চ ৩ ওভার করতে পারবে।

১২| প্রতিটি ম্যাচ বুম টেনিস বল দ্বারা অনুষ্ঠিত হবে।

১৩| খেলায় জার্সি, ট্রাউজার, ক্যাডস বাধ্যতামূলক এবং সাদা জার্সি নিষিদ্ধ। এবং জার্সিতে SPL এর লগো বাধ্যতামূলক দিতে হবে। লগোবিহীন জার্সি মাঠে নামতে দেওয়া হবে না।

১৪| প্রত্যেক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৫| মাঠে নামার পূর্বে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।

১৬| নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে।

১৭| গ্রুপ পর্বে ড্র হলে পয়েন্ট সমান ভাবে দেওয়া হবে। কোয়ার্টার ও সেমিফাইনাল ম্যাচ ড্র হলে সুপার ওভার হবে, যদি খেলা সুপার ওভারেও ড্র হয়, তাহলে বাউন্ডারি হিসাব করা হবে। বাউন্ডারিতে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবে। বাউন্ডারি সমান হলে গ্রুপ পর্বের নিট রান রেটে এগিয়ে থাকা টিম পরবর্তী রাউন্ড খেলবে। সেখানেও রান রেট সমান হলে টস করা হবে। জয়ী দল পরবর্তী রাউন্ড খেলবে।

১৮| দুই ইনিংসের মাঝে বিরতি ৫ মিনিট।

১৯| টুর্নামেন্টে এলবিডব্লিউ ও ম্যানকাড আউট থাকবেনা।

২০| অনলাইন অ্যাপসের এর মাধ্যমে স্কোর করা হবে। এছাড়াও মাঠে স্কোর বোর্ড ও স্কোর শিট থাকবে।

২১| টুর্ণামেন্টের দেওয়া সিডিউল অনুযায়ী খেলা হবে, (কোনো প্রকার সমস্যা গ্রহণযোগ্য নয়) টুর্ণামেন্টের সিডিউল অনুযায়ী খেলতে না পারলে অন্য দলকে ওয়াকওভার দেওয়া হবে।

২২| বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচ অনুষ্ঠিত না হলে, সব পর্বের রিজার্ভ ডে থাকবে।

মাঠে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার অসদাচরণ আপনাকে টুর্নামেন্ট কিংবা এসপিএল থেকে আপনাকে আজীবন বহিঃষ্কার করার অন্যতম মাধ্যম যেন না হয়। ১ম, ২য়, ৩য়, ৪র্থ এর মত আরেকটা সফল টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা একান্ত ভাবেই কামনা করছি।

যোগাযোগঃ
01676-640277
ফরম সংগ্রহ ও জমা
রাফা টেলিকম, সুপার বোর্ড।

ধন্যবাদান্তে
এসপিএল খেলা পরিচালক কমিটি।
01846-387706

15/01/2023

Hosseindi all players you are ready?
Coming soon (SPL) season -5

Fix Mission QatarBest wishes & Best of Luck Our Team   🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇩
09/11/2022

Fix Mission Qatar
Best wishes & Best of Luck Our Team 🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇷🇧🇩🇧🇩

সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এসপিএল পরিচালক মোঃ আনিসুল হক শাকিল। 🥰🌹
07/07/2022

সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এসপিএল পরিচালক মোঃ আনিসুল হক শাকিল। 🥰🌹

SPL Director -  Anisul Hoque Shakil 🥰
16/06/2022

SPL Director - Anisul Hoque Shakil 🥰

ফিফা ওয়ার্ল্ড রেংকিং এর দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী বেলজিয়ামকে ০৪/০১ গোলের বিশাল বড় ব্যবধানে হারালো ওয়ার্ল্ড রেংকিং...
04/06/2022

ফিফা ওয়ার্ল্ড রেংকিং এর দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী বেলজিয়ামকে ০৪/০১ গোলের বিশাল বড় ব্যবধানে হারালো ওয়ার্ল্ড রেংকিং এর দশম স্থানে থাকা নেদারল্যান্ড!!

Address

Hossaindi, Gazaria, Munshiganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sikirgaon premier league - spl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category