SM Simu

SM Simu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SM Simu, Sport & recreation, Saidpure, Dhaka.

15/05/2024

মেয়েদের চরিত্র নিয়ে খেলা করে যারা কুকুরের
চেয়েও নিকৃষ্ট তাঁরা..!!😢💔

15/05/2024

পুরুষ!!
তুমি যখন অবলিলায় ভালোবাসি বলো
আমি ভয়ে কুকড়ে যাই
মনে পড়ে যায় এক ভয়ংকর সুন্দর দুপুর বেলার কথা
বদ্ধ কামড়ায় ন বছরের মেয়টার অস্ফুটে কান্না সেদিন কারো কানে পৌছায়নি!

পুরুষ!!
তুমি যেদিন আবেগে কাছে ডাকো
আমি চমকে উঠি
মনে পড়ে ডাস্টবিনে পড়ে থাকা নবজাতকের রক্তাক্ত দেহ।কুকুরের মুখের সেই ঘ্রাস আমি আজও ভুলিনি।

পুরুষ!!
তুমি যখন বলো কবিতা ভালোবাসি
আমি দ্বিধায় পড়ি
মনে পড়ে যায় স্কুল পড়ুয়া মেয়েটার শরীর ছুয়ে সোশাল মিডিয়ায় আপলোড দেবার কথা।
সেদিনের সেই ভয়ার্ত চাহনি আমি ভুলে যাই কি করে?

পুরুষ!!
তুমি যখন আমার পছন্দের জিনিস গিফ্ট করো
আমি আতঙ্কিত হই
রেল লাইনে পড়ে থাকা মেয়েটার কথা মনে পড়ে যায়।
মেধাবী মেয়েটার ডাক্টার হবার সাবপ্ন দু টুকরো হয়ে পড়েছিলো সেদিন।আহ্হা নি নির্মম।

পুরুষ!!
তুমি যখন আদুরে গলায় ভালোবাসার গল্প বলো
আমি ভয় পাই
ভোর হলেই না পর্নস্টারের লিষ্টে মেয়েটার নাম উঠে যায়!
আমি ফ্যানে ঝোলানো তাসনিয়াকে ভুলতে পারি না।কি চটপটে দারুন মেয়েটা কেন আত্নহননের পথ বেছেছিলো?

পুরুষ!!
তুমি যখন আমি তোমাকে ছাড়া বাঁচবোনা বলো
তখনই ভেসে ওঠে আগুনে ঝলসানো সুন্দরীতমার পোড়া মুখ আর বিভৎস শরীর।হসপিটালের বেডে করানো মেয়েটার জবানবন্দী আজও আমার কানে বাজে!

পুরুষ!!
তুমি বলো নারী ভন্ড
তবে ধান ক্ষেতের আইলে পড়ে থাকা নিথর -নিষ্পাপ মেয়েটাও কি-------???????

নারী!!
তুমি সাবধান!
তোমার নিজের দ্বায়ভার তোমাকেই নিতে শিখতে হবে।
ভালোবাসা শব্দের যথেচ্ছ ব্যবহারে ভুলোনা।
অন্যের মুখাপেক্ষিণী হইও না।

।।।।কাপুরুষ।।।।
~সায়মা সালাম~

Address

Saidpure
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Simu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share