Zakir Hossain - জাকির হোসেন

Zakir Hossain - জাকির হোসেন Home Delivery Service Available

আমি তেজগাঁও এর অন্তর্ভুক্ত ২৬ নং ওয়ার্ড এর তেজতুরী বাজারের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করি ও বিএনপি এর একনিষ্ঠ কর্মী।
#সবারআগেবাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ত...
22/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনে যোগ দেন তিনি।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ প্রাতরাশের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই প্রাতরাশের আয়োজন করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে আজ ২২ সেপ্টেম্বর।▫️

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।নিউইয়র্ক, ...
22/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার

22/09/2026








22/09/2026
মূর্খতা এখানেই ধরা পড়ে!বাংলাদেশের মাটির নিচে কি বিশাল তেলের খনি আছে? নেই।তেল কিনে আনতে হয়—বিশ্ববাজারে দাম বাড়লে আমাদেরও ...
21/09/2026

মূর্খতা এখানেই ধরা পড়ে!
বাংলাদেশের মাটির নিচে কি বিশাল তেলের খনি আছে? নেই।
তেল কিনে আনতে হয়—বিশ্ববাজারে দাম বাড়লে আমাদেরও বাড়তি দামে কিনতে হয়।
কিন্তু প্রশ্নটা খুব সোজা—
বিশ্বের অন্য দেশগুলোও যখন একই যুদ্ধ ও জ্বালানি সংকট মোকাবিলা করছে, তখন বাংলাদেশ কত দামে তেল কিনছে?
দেওয়া হিসাব অনুযায়ী—
🇺🇸 USA: ৪৪.৫%–৪৮.১%
🇬🇧 UK: ১৯.২%–১৯.৬%
🇲🇾 Malaysia: ৫৬.৩%–৭১.২%
🇦🇪 UAE: ৫২.৪%–৮৬.১%
🇵🇰 Pakistan: ৪৪.৯%–৫৪.৯%
🇧🇩 Bangladesh: ২১.৮% 📈
🇱🇰 Sri Lanka: ৩৮.২%–৪১.৮%
🇧🇹 Bhutan: ৫৫%
🇲🇲 Myanmar: ৮৯.৭%–১১২.৭%
কাতার ও সৌদির হিসাব এখানে বাদ দিলাম।
আর একটা প্রশ্ন তাদের জন্য, যারা বলেন—“তেলের দেশে থাকলে তো তেল আগের দামেই পাওয়া যায়!”
ভাই, তেলের দেশে থাকা আমাদের প্রবাসী ভাই-বোনদের জিজ্ঞেস করুন—
তারা কি এখন আগের দামেই তেল কিনছে?
নাকি তারাও বিশ্ববাজারের দাম ও জ্বালানি সংকটের প্রভাব অনুভব করছে?
যদি দাবি করেন, বাংলাদেশ চাইলে আরও কম দামে তেল কিনতে পারে—
তাহলে কম দামে কিনে দেখান।
কোথা থেকে কিনবেন, কত দামে কিনবেন—হিসাবসহ জনগণের সামনে তুলে ধরুন।
শুধু মুখের কথা নয়—
প্রমাণ দিন, হিসাব দিন, জনগণকে বুঝতে দিন।
বিশ্ববাজারের সংকট সবাইকে মোকাবিলা করতে হচ্ছে।
এখন বাংলাদেশের জনগণের প্রশ্ন একটাই—
তেল কত দামে কেনা হচ্ছে, মোট খরচ কত, আর জনগণের কাছ থেকে কত নেওয়া হচ্ছে?
কথা কম—হিসাব বেশি।
জনগণ সব বুঝতে চায়। 🇧🇩

🦟 মশার উৎস খুঁজে লার্ভা ধ্বংস করি, এডিস মশা নির্মূল করি।ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ক...
21/09/2026

🦟 মশার উৎস খুঁজে লার্ভা ধ্বংস করি, এডিস মশা নির্মূল করি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে উৎসস্থলেই লার্ভা ধ্বংস করা জরুরি।
নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না নিয়মিত খেয়াল রাখুন।

সচেতন হোন, জমে থাকা পানি অপসারণ করুন—ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।

ক্লিন ঢাকা গ্রিন ঢাকা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

#এডিসমশা #ডেঙ্গুপ্রতিরোধ #জনস্বার্থে

 #আমরাবিএনপিকর্মী #সবারআগেবাংলাদেশ
18/09/2026

#আমরাবিএনপিকর্মী
#সবারআগেবাংলাদেশ


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে ঢাকা উত্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা উত্তর...
18/09/2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে ঢাকা উত্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
#ঢাকাউত্তরসিটিকর্পোরেশন

দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। দেশের মো...
18/09/2026

দেশে চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। দেশের মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ২৭ শতাংশ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি আগামী ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অন্তত ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন তিনটি কূপ থেকেই এই গ্যাস সরবরাহ করা হবে।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, গ্যাস উৎপাদন বাড়াতে তিতাস গ্যাসক্ষেত্রে নতুন করে ২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ নম্বর কূপের কাজ শেষে ও ৩১ নম্বর কূপের খননকাজ পুরোদমে চলছে। ৩১ নম্বর কূপের খনন শেষ হলেই একই রিগ দিয়ে ৩০ নম্বর কূপের কাজ শুরু হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় গত ১৯ এপ্রিল খনন শুরু হওয়া ৩১ নম্বর কূপটি দেশের প্রথম ও সবচেয়ে গভীর অনুসন্ধান গ্যাস কূপ। সবচেয়ে উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রাসম্পন্ন এই কূপটির লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা, যার মধ্যে ইতিমধ্যে ৪ হাজার ৯২০ মিটার পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, এই কূপ এলাকায় প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের মধ্যেই এর কাজ শেষ করে জাতীয় গ্রিডে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে।

Address

Pacific Assembly, West Tejturi Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossain - জাকির হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Hossain - জাকির হোসেন:

Shortcuts

Share