31/07/2022
মানুষ অন্যের কাছে নিজের কষ্টের কথা বলে বেড়ায়, অথচ তারা তার কাছে তা জানতেও চায় নি; কিন্তু শেষ রাতে আল্লাহর কাছে বলতে উদাসীনতা দেখায়, অথচ তিনি তাদের ডেকে জানতে চান! উপরন্তু এক এবং একমাত্রই তিনিই তাদের কষ্ট লাঘব করতে পারেন!
তারা কি জানে না, একমাত্র তিনিই কষ্ট লাঘব করতে পারেন? মুমিনের বৈশিষ্ট্য হলো, সে বলে- 'আমি তো আমার দুঃখ-দুর্দশা আল্লাহর সমীপে নিবেদন করছি!'🌻
[সূরা ইউসুফঃ৮৬]