Roni karate Do

Roni karate Do Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roni karate Do, Sports, jobedas house 2nd floor staff quat, er demra, Dhaka.

🥋 রনি কারাতে দো | শৃঙ্খলা • আত্মরক্ষা • আত্মবিশ্বাস • সাফল্যের ঠিকানা। শিশু, কিশোর, তরুণ, নারী ও প্রাপ্তবয়স্কদের জন্য আন্তর্জাতিক মানের কারাতে ও আত্মরক্ষা প্রশিক্ষণ। প্রধান প্রশিক্ষক: রনি ইসলাম রিপন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন তালিকাভুক্ত কোচ।

ভর্তি চলছে 🥋স্বপ্নের শুরু হোক আজ থেকেই।মার্শাল আর্টের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলত...
15/08/2026

ভর্তি চলছে 🥋

স্বপ্নের শুরু হোক আজ থেকেই।
মার্শাল আর্টের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে ভর্তি চলছে।

আজই ভর্তি করুন, গড়ে তুলুন সুন্দর ভবিষ্যৎ। 🥋✨

আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️আমার জন্মদিন...
12/08/2026

আমার সকল প্রিয় ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

আমার জন্মদিনে আপনারা যেভাবে ভালোবাসা, দোয়া ও সুন্দর সুন্দর শুভেচ্ছায় আমাকে সিক্ত করেছেন, সত্যিই তা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদের এই আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে।

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিয়ে একজন ভালো মানুষ ও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারি।

আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️🥋

— রনি ইসলাম রিপন
Bangladesh Seishin Karate Do

আলহামদুলিল্লাহ ❤️বাংলাদেশ সেইশিন কারাতে দো-তে আমার নতুন সাক্ষাতে প্রথমবারের মতো বেল্ট পরীক্ষা সম্পন্ন করলাম। 🥋পরীক্ষক হি...
10/08/2026

আলহামদুলিল্লাহ ❤️
বাংলাদেশ সেইশিন কারাতে দো-তে আমার নতুন সাক্ষাতে প্রথমবারের মতো বেল্ট পরীক্ষা সম্পন্ন করলাম। 🥋
পরীক্ষক হিসেবে ছিলেন— Nazmul Morshed
T H Karate Academy
রনি ইসলাম রিপন
HK Hridoy Hasan
Nirjhora Nijhum
Queen Of Dramaaa

শুভ জন্মদিন, তুষার ও তিশা! 🎉তোমাদের জীবন ভরে উঠুক ভালোবাসা, হাসি আর অসংখ্য সুন্দর মুহূর্তে। প্রতিটি নতুন বছর বয়ে আনুক স...
06/08/2026

শুভ জন্মদিন, তুষার ও তিশা! 🎉
তোমাদের জীবন ভরে উঠুক ভালোবাসা, হাসি আর অসংখ্য সুন্দর মুহূর্তে। প্রতিটি নতুন বছর বয়ে আনুক সুখ, সুস্বাস্থ্য ও সফলতা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া। 🎂🎈 Queen Of Dramaaa

মার্শাল আর্ট শেখার জন্য দোজোতে ভর্তি হলো। একজন ভাবত এখানে শুধু মারামারি শেখানো হয়। কিন্তু কয়েক মাস পর সে বুঝতে পারল, ম...
06/08/2026

মার্শাল আর্ট শেখার জন্য দোজোতে ভর্তি হলো। একজন ভাবত এখানে শুধু মারামারি শেখানো হয়। কিন্তু কয়েক মাস পর সে বুঝতে পারল, মার্শাল আর্ট আসলে সম্মান, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলার শিক্ষা দেয়।

সেদিন সে হাসিমুখে বলল, "মার্শাল আর্ট শুধু মারামারি শেখায় না, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে শেখায়।''

প্রতিটি শিশুই একটি সম্ভাবনা। মার্শাল আর্ট তাদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলে সুন্দর ভবিষ্যতের প...
06/08/2026

প্রতিটি শিশুই একটি সম্ভাবনা। মার্শাল আর্ট তাদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সাহায্য করে।

* আজকের শিশু, আগামীর শক্তিশালী বাংলাদেশ। * মোবাইল আর ঘরে বসে থাকার বদলে নিয়মিত কারাতে  অনুশীলন শিশুদের শারীরিক ফিটনেস, ...
05/08/2026

* আজকের শিশু, আগামীর শক্তিশালী বাংলাদেশ। *

মোবাইল আর ঘরে বসে থাকার বদলে নিয়মিত কারাতে
অনুশীলন শিশুদের শারীরিক ফিটনেস, আত্মবিশ্বাস, শৃঙ্খলা
ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলে। তাই আপনার সন্তানের
সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য রনি কারাতে দো-তে ভর্তি
চলছে। আজই ভর্তি করুন।

মেনে নিতে পারতেছি না এমন একটা ফুটফুটে ছেলে অকালে ঝরে যাবে 🥲😢😢একটি প্রশ্ন:ও কেন রাত ১১:৩০-এ বিকেএসপির দেয়াল টপকিয়ে বের ...
31/07/2026

মেনে নিতে পারতেছি না এমন একটা ফুটফুটে ছেলে অকালে ঝরে যাবে 🥲😢😢
একটি প্রশ্ন:
ও কেন রাত ১১:৩০-এ বিকেএসপির দেয়াল টপকিয়ে বের হতে চেয়েছিল?
এই ঘটনার প্রকৃত কারণ কী?
সত্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন ব্যক্তির কাছে দুই নিয়ম হলে কার কাছে বিচার দেবো? একজন প্রতিভাবান খেলোয়াড়ের প্রতি এই অব...
26/07/2026

বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন ব্যক্তির কাছে দুই নিয়ম হলে কার কাছে বিচার দেবো?

একজন প্রতিভাবান খেলোয়াড়ের প্রতি এই অবিচার কেন?

১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ

অধরা দাস প্রজ্ঞা—একজন কারাতে খেলোয়াড়। মাত্র দুই দিন বয়স বেশি হওয়ার কারণে তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

অন্যদিকে, ওয়ারিশা ওয়াইনিয়ার বয়স দুই বছর কমিয়ে তাকে একই প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়। অধরা দাস প্রজ্ঞার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যে মেয়েটি হেরে দ্বিতীয় স্থান অর্জন করেছিল, তাকেও পরবর্তীতে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।

❓ বাংলাদেশ কারাতে ফেডারেশনের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে নিজের ক্লাবের খেলোয়াড়কে সুবিধা দেওয়া হয়েছে।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, অধরা দাস প্রজ্ঞা দুই বছর আগে তার বাবা কে হারিয়েছে। এর মধ্যেও সে নিয়মিত ক্লাস করে আজ এই জায়গায় এসেছে।

কিন্তু একজন খেলোয়াড়ের স্বপ্ন যদি ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতিত্ব বা দ্বৈত নীতির কারণে নষ্ট হয়ে যায়—তাহলে তা শুধু একজন খেলোয়াড়ের প্রতি নয়, পুরো ক্রীড়াঙ্গনের প্রতি অন্যায়।

আমার কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করি না।

আমি কারও বিশেষ সুবিধাও চাই না।

আমি শুধু চাই—

🥋 যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া হোক।

খেলাধুলা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

👉 অধরা দাস প্রজ্ঞার সাথে যা হয়েছে, আর কারো সাথে যেন না হয়।

👉 একই নিয়ম সবার জন্য করা হোক।

#ক্ষমতার_অপব্যবহার_বন্ধ_হক

09/06/2026

Address

Jobedas House 2nd Floor Staff Quat, Er Demra
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roni karate Do posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category