08/06/2025
প্রিয় পরিবার,
সবকিছুরই একটা শেষ থাকে — আমাদের প্রিয় ঢাকা সার্কেল প্রিমিয়ার লিগের সেই বিদায় ক্ষণ । কারণ আমাদের সবার জানা।
অনেক স্বপ্ন, অনেক স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে ছিল এই লিগকে ঘিরে। মাঠে যারা লড়েছেন, পাশে থেকে যারা সাহস জুগিয়েছেন, স্পনসর হিসেবে যাঁরা ভরসা হয়ে দাঁড়িয়েছেন — আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
এই লিগ হয়তো আর কখনোই ফিরবে না। এটি আমাদের জন্য অনেক কষ্টের, অনেক ভারী একটি সিদ্ধান্ত।
তবে যেটা রয়ে যাবে, তা হলো আমাদের বন্ধন, আমাদের স্মৃতি, আর এই লিগের প্রতিটি মুহূর্তে গাঁথা আমাদের আবেগ।
ঢাকা সার্কেল প্রিমিয়ার লিগ শেষ, কিন্তু এই পরিবারের ভালোবাসা শেষ নয়।
সবাইকে ধন্যবাদ ও হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা।
আপনাদের সাথেই পথচলার জন্য আমরা গর্বিত।