World Cricket sarcasm

World Cricket sarcasm It's world cricket sarcasm memes page so Don't be serious

বিপিএলে যখন নামিদামি খেলোয়াড়রা একটা ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকতো তখন বর্তমানের অনেক লীগের জন্মও হয় নাই! --PSL (পাকি...
23/03/2026

বিপিএলে যখন নামিদামি খেলোয়াড়রা একটা ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকতো তখন বর্তমানের অনেক লীগের জন্মও হয় নাই!

--PSL (পাকিস্তান): ২০১৬
--LPL (শ্রীলঙ্কা): ২০২০
--The Hundred (ইংল্যান্ড): ২০২১
--SA20 (দক্ষিণ আফ্রিকা): ২০২৩
--ILT20 (ইউএই): ২০২৩
--MLC (যুক্তরাষ্ট্র): ২০২৩

২০১২-১৩ সালে ক্রিস গেইল, শেন ওয়ার্নার কিংবা ডি ভিলিয়ার্সদের ব্যাটে যে উন্মাদনা দেখেছে মিরপুর, আজ তা কেবলই ধূসর স্মৃতি আর জরাজীর্ণ মলিন কোনো এক বাক্সে বন্দী।😥

ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (WCA) মূল্যায়নে ১০০-এর মধ্যে বিপিএলের প্রাপ্ত নম্বর মাত্র ২২.৬!

কেন পিছিয়ে পড়লাম আমরা?
🔹 নতুন লিগগুলো আধুনিক প্রযুক্তিতে সাজানো, আর আমরা এখনো ডিআরএস (DRS) বা ভালো মানের ব্রডকাস্টিং নিয়ে হিমশিম খাই।
🔹 ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু আর ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘনঘন মালিকানা বদল লিগটির মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
🔹 সঠিক সময়ে আয়োজন করতে না পারায় বড় তারকারা এখন বিপিএল ছেড়ে অন্য লিগ বেছে নিচ্ছেন।

বিপিএলের এই করুন পরিস্থিতিতে আমাদের ক্রিকেট অন্ধকার কোন এক রুমের এক কোনায় কাঁদছে 🇧🇩🔥

আর আমাদের ক্রিকেট বোর্ড ভালো থাকার গল্প বানাচ্ছে...

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Cricket sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share