11/07/2026
খাটরা গ্রামের কৃতী সন্তান এবং জাগরণ পরিবারের একজন নিবেদিতপ্রাণ জনাব Hasan Mahmud Bhuiyan-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
চাকরির প্রস্তুতিপ্রার্থীদের জন্য আপনার প্রথম গ্রন্থের সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি নতুন বই প্রকাশিত হওয়া আমাদের সবার জন্য সত্যিই গর্বের বিষয়। আপনার নিরলস প্রচেষ্টা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মযজ্ঞ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক—এই কামনাই করি।
জাগরণ পরিবারের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ আপনার জ্ঞান, শ্রম ও কলমে আরও বরকত দান করুন এবং আপনার এই সুন্দর পথচলাকে কল্যাণময় ও সাফল্যমণ্ডিত করে তুলুন।
আপনার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।